৪ শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা জারি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার দাম অস্বাভাবিক বেড়েছে। যার কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে। এর মধ্যে তিনটি কোম্পানি ব্যাখ্যা দিলেও একটি সাড়া দেয়নি। বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএসই এই তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবং বঙ্গজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বাড়ছে।
এর মধ্যে বঙ্গজ লিমিটেড বাদে বাকিগুলো জানিয়েছে, তারা এই অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের কারণ জানে না। তাদের কাছে এমন কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে শেয়ারের দর ও লেনদেনে উল্লোম্ফন হতে পারে। আর বঙ্গজ লিমিটেড ডিএসইর চিঠির কোন জবাব দেয়নি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৭ আগস্টের পর থেকে টানা ঊর্ধ্বমূখী রয়েছে শ্যামপুর সুগারের শেয়ারদর। ওইদিন শেয়ারটির দর ছিল ১২০ টাকা ১০ পয়সা। সোমবার লেনদেন শেষে যা বেড়ে হয় ১৭৯ টাকা ৮০ পয়সা। অর্থাৎ ১০ কার্যদিবসে শেয়ারটির দর ৫৯ টাকা ৭০ পয়সা বা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পায়। সাম্প্রতিক সময়ের মধ্যে গত সোমবার কোম্পানির সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ৯৪ হাজার ১৫৪টি।
প্রাইম ইসলামী লাইফের শেয়ারদর গত ২২ জুনের পর ঊর্ধ্বমূখী রয়েছে। ওইদিন শেয়ারটির দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা। গতকাল লেনদেন শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আলোচিত সময়ের মধ্যে কোম্পানি শেয়ারদর বেড়েছে ১৭ টাকা ২০ পয়সা বা প্রায় ৫৬ শতাংশ। আলোচিত সময়ের মধ্যে গত সোমবার কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, যা সংখ্যাংয় ৬ লাখ ৬৬ হাজার ৩০৫টি।
ডমিনেজ স্টিলের শেয়ারদর গত ২৩ জুনের পর ঊর্ধ্বমূখী রয়েছে। ওইদিন শেয়ারটির দর ছিল ৯ টাকা ৯০ পয়সা। গতকাল লেনদেন শেষে যা ছিল ১৮ টাকা ৬০ পয়সা। আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৭০ পয়সা বা প্রায় ৮৮ শতাংশ। আলোচিত সময়ের মধ্যে গত ১৯ আগস্ট কোম্পানির সর্বাধিক সংখক শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ৯৪ লাখ ৩১ হাজার ৪৩০টি।
বঙ্গজ লিমিটেডের শেয়ারদর গত ২২ জুনের পর ঊর্ধ্বমূখী রয়েছে। ওইদিন শেয়ারটির দর ছিল ৮৬ টাকা ২০ পয়সা। গত সোমবার লেনদেন শেষে যা দাঁড়ায় ১৪১ টাকা ৩০ পয়সায়। আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পায় ৫৫ টাকা ১০ পয়সা বা প্রায় ৬৪ শতাংশ। আলোচিত সময়ের মধ্যে গত সোমবার কোম্পানির সর্বাধিক সংখ্ক শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ৮ লাখ ১৭ হাজার ৮১০টি।
আজ ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের সতর্ক করার উদ্দেশ্যে জানিয়েছে, কোন ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শ্যামপুর সুগার, প্রাইম ইসলামী লাইফ এবং ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ারদর বাড়ছে। আর বঙ্গজ লিমিটেড ডিএসইর চিঠির জবাব দেয়নি।
কেএইচ/
পাঠকের মতামত:
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




