দিল্লি পুলিশের বিতর্কিত দাবিতে জবাব দিল বাংলা পক্ষ
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লির লোধি কলোনি থানার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠানো একটি চিঠিতে ‘বাংলাদেশি ভাষার’ অনুবাদক চাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শুধু নেটদুনিয়াই নয়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলেও এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, তারা ৮ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এদের কাছ থেকে প্রাপ্ত কিছু পরিচয়পত্র ‘বাংলাদেশি ভাষায়’ লেখা রয়েছে। সেই নথিপত্র অনুবাদের জন্য একজন ‘বাংলাদেশি ভাষায় পারদর্শী সরকারী অনুবাদক’ চাওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের ‘রেসিডেন্ট কমিশনার’-এর দপ্তর বঙ্গভবনের কাছে।
চিঠিটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে পড়ে। আর তাতেই শুরু হয় বিতর্ক।
সংগঠন ‘বাংলা পক্ষ’ বলছে, দিল্লি পুলিশের এই বক্তব্য বাঙালিদের প্রতি দীর্ঘদিনের ‘ঘৃণামূলক মনোভাবের’ প্রতিফলন। তাদের মতে, হিন্দি বলয়ে অনেকের মাঝেই ভুল ধারণা প্রচলিত— বাংলা শুধু বাংলাদেশের ভাষা, ভারতের নয়।
তারা আরও জানায়, "বাংলা ভাষার বহু উপভাষা থাকলেও ‘বাংলাদেশি ভাষা’ বলে কোনো স্বীকৃত ভাষা নেই। চিঠিতে 'বাংলাদেশি ভাষায় লেখা হরফ' উল্লেখ করে যেটা বোঝানো হয়েছে, তা বাংলারই কোনো উপভাষা হতে পারে— বরিশাইল্যা, চাটগাঁইয়া বা বাঁকুড়ি। কিন্তু লিখিত হরফের ক্ষেত্রে তা বাংলা ভাষাই।"
এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় চিঠির ছবি শেয়ার করে লিখেছেন:“দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দিল্লি পুলিশ কীভাবে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলছে! বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের ভাষা। এ ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান রচিত হয়েছে। এই ভাষা ভারতের কোটি কোটি মানুষের ভাষা— ভারতীয় সংবিধানে স্বীকৃত ২২টি ভাষার একটি। এটি অপমানজনক, কলঙ্কজনক এবং অসাংবিধানিক।”
ভারতের সংবিধানে স্বীকৃত ২২টি ভাষার একটি হলো বাংলা। ভারতীয় টাকাতেও (মুদ্রা) বাংলাসহ এসব ভাষায় মূল্যমান লেখা থাকে। তাই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে চিহ্নিত করাকে অনেকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলছেন।
‘বাংলা পক্ষ’-এর প্রধান সংগঠক গর্গ চ্যাটার্জি বলেন,“ভারতের বাঙালিদের বিরুদ্ধে একটা ঘৃণার রাজনীতি গড়ে তোলা হয়েছে। হিন্দু-মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গবাসীর ওপরে চরম অত্যাচার চালানো হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যার প্রস্তুতির দশ ধাপের মধ্যে ভারত ইতিমধ্যেই ছয়টি ধাপ পার করে ফেলেছে।”
মুসআব/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













