অর্থবছরের শুরুতেই চমক: এক রাতে ৪ বিদেশি জাহাজ
নিজস্ব প্রতিবেদক: ২০২৪–২৫ অর্থবছরের শুরুতেই মোংলা সমুদ্রবন্দরে নতুন ইতিহাস। একই রাতে একসঙ্গে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরের বিভিন্ন জেটিতে পণ্য খালাস করছে, যা বন্দরটির ক্রমবর্ধমান সক্ষমতা এবং ভবিষ্যতের সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, মঙ্গলবার (১ জুলাই) রাতেই একযোগে ৫, ৬, ৭ ও ৯ নম্বর জেটিতে ভিড়ে চারটি বিদেশি জাহাজ।
৫ নম্বর জেটি: সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি কোটা রেস্টু’ নিয়ে আসে ২৯৯ টিইইউজ (TEUs) কনটেইনার।
৬ নম্বর জেটি: পানামার পতাকাবাহী ‘এমটি হাইয়ং’ চিটাগুড় নিয়ে আসে।
৭ নম্বর জেটি: রূপপুর পারমাণবিক প্রকল্পের মেশিনারি নিয়ে ভেড়ে সিয়েরা লিওনের ‘এমভি হিস্ট্রি এডওয়ার্ড’।
৯ নম্বর জেটি: পাওয়ার গ্রিড কোম্পানির মালামাল নিয়ে আসে পানামার ‘এমভি ডি এস প্রপার্টি’।
তিনি আরও জানান, এই সময় বন্দরের চ্যানেলের বিভিন্ন স্থানে—হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি—সহ মোট ১৪টি বিদেশি জাহাজ পণ্য খালাসে নিয়োজিত ছিল। এসব জাহাজে রূপপুর ও পাওয়ার গ্রিড প্রকল্পের যন্ত্রাংশ ছাড়াও রয়েছে কয়লা, চাল, সার, ক্লিংকার, চিটাগুড়, এলপিজি, পাথর ও সিমেন্ট তৈরির কাঁচামাল।
মোংলা ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, “মোংলা এখন ব্যবসায়ীদের কাছে একটি সম্ভাবনাময় ও পরিবেশবান্ধব বন্দর হিসেবে পরিচিত। এখানে যদি আরও কিছু সুযোগ-সুবিধা বাড়ানো হয়, তাহলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি আগ্রহ দেখাবেন।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছরে যারা এ বন্দরের সুযোগ নিয়ে দুর্নীতি করেছে, তারা আজ পর্দার আড়ালে। এখন নতুন উদ্যোক্তারা আসছেন, যাদের সহযোগিতায় বন্দরকে আরও কার্যকর করে তুলতে হবে।”
উপ-পরিচালক মাকরুজ্জামান বলেন, “জাহাজ আগমন-বহির্গমন, আমদানি-রফতানি, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানিসহ প্রতিটি ক্ষেত্রে মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। বিদেশি ব্যবসায়ীরা আগ্রহ নিয়ে বন্দর পরিদর্শন করছেন। গুদাম ও অবকাঠামো সুবিধা বাড়ানোয় পণ্য খালাস দ্রুত সম্ভব হচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “বন্দর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করছেন মোংলাকে একটি আধুনিক, কার্যকর ও ব্যবসাবান্ধব বন্দর হিসেবে গড়ে তুলতে। একসঙ্গে চারটি বিদেশি জাহাজের পণ্য খালাস তারই সফল প্রমাণ।”
মুসআব/
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













