অধ্যাদেশ বাতিলের বদলে সংশোধনে রাজি সচিবালয়ের কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত ঐক্য পরিষদের সদস্যরা একসময় 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ' সম্পূর্ণ বাতিলের দাবিতে অনড় থাকলেও বর্তমানে তারা অধ্যাদেশের বিতর্কিত ধারাগুলো সংশোধনেও রাজি হয়েছেন। সরকারের গঠিত পর্যালোচনা কমিটির সঙ্গে বুধবার (২৫ জুন) দ্বিতীয় দফায় অনুষ্ঠিত বৈঠকে এই নমনীয়তার ইঙ্গিত পাওয়া গেছে।
এর আগে গত ৪ জুন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আহ্বায়ক করে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করে। এই কমিটির অন্য সদস্যরা হলেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আবদুর রশীদ। ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবদের এই কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, বুধবার সরকারের গঠিত পর্যালোচনা কমিটির সঙ্গে ফোরামের নেতারা দ্বিতীয় দফায় আলোচনায় বসেছেন। এর আগে গত সোমবার প্রথম দফায় তিন সদস্যের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ফোরামের পক্ষ থেকে অধ্যাদেশ জারির পরিপ্রেক্ষিতে সারা দেশের কর্মচারীদের মধ্যে সৃষ্ট ক্ষোভের কারণগুলো তুলে ধরা হয়। ওই বৈঠকে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ও মো. বাদিউল কবীর ছাড়াও কো-মহাসচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনায় অধ্যাদেশের বিতর্কিত নিবর্তনমূলক ধারাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফোরামের পক্ষ থেকে অধ্যাদেশের কিছু ধারার বিষয়ে জোরালো আপত্তি জানানো হয়েছে। বুধবারের বৈঠকে উভয়পক্ষ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করবে, ঠিক কী কী বিষয়ে পরিবর্তন আনা প্রয়োজন।
নুরুল ইসলাম বলেন, এতদিন তারা অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের দাবিতে আন্দোলন করলেও এখন সংশোধনের বিষয়ে তাদের অবস্থান কিছুটা নমনীয় হয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, "অধ্যাদেশের বিতর্কিত ধারাগুলো যদি এমনভাবে সংশোধন করা যায়, যাতে এসব ধারা থাকলেও কর্মচারীদের কোনো ক্ষতি হবে না, তাহলে সেটা মেনে নেওয়া যায়।" তার মতে, আলোচনায় অনেক বিষয় উঠে আসে এবং কর্মচারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার মতো যেসব ধারা আছে, সেগুলো এমনভাবে সংশোধন করা হলে ক্ষতির শঙ্কা থাকবে না এবং সেক্ষেত্রে তা মেনে নেওয়া সম্ভব।
কো-চেয়ারম্যান আরও বলেন, কর্মচারী ঐক্য ফোরাম এখনো অধ্যাদেশ বাতিলের দাবিতে অনড় আছে। তবে, যদি কোনো কারণে শতভাগ সফল হওয়া না যায়, তখন বিকল্প কিছু থাকতে হবে। এই আলোকেই তারা সরকারের পর্যালোচনা কমিটির সঙ্গে আলোচনায় যাচ্ছেন। তিনি নিশ্চিত করেছেন, গত সোমবারের আলোচনায় তারা যেমন অধ্যাদেশ বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন, তেমনই সংশোধনের কথাও বলেছেন।
নুরুল ইসলাম জানান, পর্যালোচনা কমিটির সদস্যরা কিছু কিছু ক্ষেত্রে স্বীকার করেছেন, কিছু ধারা অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা ঠিক হয়নি বা যুক্তিসঙ্গত ছিল না। এই স্বীকারোক্তি আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
মারুফ/
পাঠকের মতামত:
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
জাতীয় এর সর্বশেষ খবর
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'












