ইসরাইলের সবচেয়ে বড় গোপন তথ্য ফাঁসের নায়ক যিনি
নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের নিজস্ব পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা বহু আগেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হলেও দেশটি কখনও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। বরং ‘ইচ্ছাকৃত অস্পষ্টতা’—হিব্রুতে ‘আমিমুত’—নীতির আওতায় তারা এই বিষয়ে মুখ বন্ধ রেখেছে।
তবে বিশ্ববাসী প্রথম নিশ্চিত হয় ইসরাইলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিষয়ে, সাবেক ইসরাইলি পারমাণু প্রকৌশলী মোর্দেচাই ভানুনুর তথ্য ফাঁসের মাধ্যমে।
মোর্দেচাই ভানুনু ছিলেন ইসরাইলের ডিমোনার নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে কর্মরত এক পারমাণবিক প্রকৌশলী।১৯৮৫ সালে চাকরি হারানোর পর তিনি গোপনে সংগ্রহ করা শতাধিক ছবি ও তথ্য ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমস-এর হাতে তুলে দেন।
১৯৮৬ সালে প্রকাশিত সাক্ষাৎকারে ভানুনু দাবি করেন, ইসরাইলে তেজস্ক্রিয় পদার্থ থেকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একাধিক ব্যবস্থা রয়েছে। এই তথ্য প্রকাশের পরই ইসরাইল সরকার তাকে অপহরণ করে দেশে নিয়ে আসে এবং ১৮ বছরের কারাদণ্ড দেয়, যার বেশিরভাগ সময় তাকে একাকী কারাবাসে রাখা হয়।
ভানুনু ২০০৪ সালে মুক্তি পান, কিন্তু আজও তার বিদেশ ভ্রমণ, সাংবাদিক ও বিদেশিদের সঙ্গে যোগাযোগে বিধিনিষেধ রয়েছে। তিনি এখনো নিজেকে একজন "গর্বিত সত্য বলার মানুষ" হিসেবে দাবি করেন।
ভানুনুর ফাঁস করা ছবিতে দেখা যায়, ডিমোনা কেন্দ্রে রয়েছে:
প্লুটোনিয়াম নিষ্কাশনের সরঞ্জাম
ওয়ারহেড তৈরির জন্য বিশেষজ্ঞ ল্যাবরেটরি
সমৃদ্ধ তেজস্ক্রিয় পদার্থের মজুত ঘর
তিনি দাবি করেন, ১৯৮৬ সালেই ইসরাইলের হাতে ১০০–২০০টি পারমাণবিক ওয়ারহেড ছিল।
তবে আধুনিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) বলছে, বর্তমানে ইসরাইলের কাছে প্রায় ৯০টি ওয়ারহেড থাকতে পারে।
ইসরাইল এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি)-তে সই না করায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারে না। ফলে ভানুনুর ফাঁসকৃত তথ্য ইসরাইলের গোপন পারমাণবিক বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়ায়।
জাতিসংঘ একাধিকবার মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণার প্রস্তাব তুললেও ইসরাইল বরাবরই তা প্রত্যাখ্যান করেছে। এমনকি, যুক্তরাষ্ট্র ও কানাডাও সেই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, ইসরাইলের পরমাণু অস্ত্রধারণ অঞ্চলজুড়ে একধরনের পারমাণবিক ভারসাম্য তৈরি করলেও, এটি একইসাথে উত্তেজনা ও অবিশ্বাসও জন্ম দিয়েছে। বর্তমানে ইসরাইল ও ইরানের মধ্যকার সরাসরি সংঘাতে সেই উত্তেজনার প্রতিফলন স্পষ্ট।
ভানুনুর তথ্য ফাঁস না হলে ইসরাইলের পারমাণবিক কর্মসূচি এখনও গুজবের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকত। তার এ পদক্ষেপ ইতিহাসে এক বিরল উদাহরণ—একজন অভ্যন্তরীণ প্রকৌশলীর একক সাহসে একটি রাষ্ট্রের গোপন পারমাণবিক কর্মসূচি উন্মোচিত হয়েছিল।
মুয়াজ/
পাঠকের মতামত:
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













