জাতীয় নির্বাচন: তারেক-ইউনূস বৈঠকের পর জামায়াত ও নূরের ইউটার্ন
নিজস্ব প্রতিবেদক: লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর জামায়াত ইসলামী ও গণঅধিকার পরিষদ নির্বাচন ইস্যুতে ইউটার্ন নিয়েছে। যৌথ বিবৃতি দেওয়ায় ড. ইউনূসের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে বলে দল দুটি মনে করছে।
জামায়াত মনে করছে, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে লন্ডনে দেওয়া যৌথ বিবৃতিতে তাদের 'অবজ্ঞা' করা হয়েছে এবং এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়েও তাদের সংশয় রয়েছে। অন্যদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও তার নির্বাচনি এলাকায় (পটুয়াখালীর গলাচিপায়) বিএনপির নেতাদের হাতে হামলার শিকার হয়ে অবস্থান পরিবর্তন করেছেন। সোমবার রাতে তিনি বলেছেন, বিএনপির সঙ্গে সহাবস্থানে থেকে নির্বাচন সম্পর্কে আগে যে বক্তব্য দিয়েছিলেন, তার জন্য ঢাকায় ফিরে ড. ইউনূসের কাছে ক্ষমা চেয়ে বলতে হবে, নির্বাচনের পরিবেশ তৈরি হলে রোডম্যাপ ঘোষণা করবেন। তিনি বর্তমান নির্বাচনের পরিবেশ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
এই দুই দলের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর 'সংস্কার-বিচারের পর নির্বাচন' অবস্থানও রাজনীতির মাঠে নতুন সংকট তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মতানৈক্য কিছুটা থাকবেই, তবে সরকার আন্তরিক ও রাজনৈতিক দলগুলো সহনশীল হলে এসব সংকট কেটে যাবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকার ও বিএনপিসহ মিত্র দলগুলোর মধ্যে দূরত্ব নিরসনে সম্প্রতি লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। দীর্ঘ দুই ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে ঐকমত্যে আসেন দুই পক্ষ। এরপর ড. ইউনূস ও তারেক রহমান যৌথ বিবৃতিতে জানান, সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে, তবে এর আগে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন জরুরি।
এই বিবৃতি দেশের অধিকাংশ রাজনৈতিক দল স্বাগত জানালেও, জামায়াতে ইসলামী এবং জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি ক্ষোভ প্রকাশ করে। এনসিপির নেতারা বলছেন, নির্বাচন নিয়ে একটি দল বা এক ব্যক্তির সঙ্গে সমঝোতা করা হয়েছে, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার শামিল।
একই সুরে কথা বলছে জামায়াতে ইসলামীও। তারা জানিয়েছে, সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে যথার্থ নয় এবং এতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। জামায়াতসহ বাংলাদেশ খেলাফত মজলিসও প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
যৌথ বিবৃতি নিয়ে এই মান-অভিমানের পর মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সভায় যোগ দেয়নি জামায়াত। তবে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নিয়েছে। ঐকমত্য কমিশনের সভায় যোগ না দেওয়ার কারণ হিসেবে জামায়াত বলেছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণার মাধ্যমে জামায়াতকে 'ইগনোর' করা হয়েছে। এর প্রতিবাদেই তারা বৈঠকে যোগ দেয়নি। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ (বুধবার) ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেবে।
অন্যদিকে, ডিসেম্বরে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন থেকে বিএনপির সঙ্গে সরব থাকলেও, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর বিএনপির হামলার পর দলটির অবস্থান পাল্টেছে। নুরুল হক নূর নিজেই নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, "একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো দল নির্বাচন নিয়ে শক্ত অবস্থানে নেই... তাই বিএনপির সঙ্গে সহাবস্থানে থেকে নির্বাচন সম্পর্কে আগে যে বক্তব্য দিয়েছিলাম তার জন্য ঢাকায় ফিরে ইউনূস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলতে হবে, যখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে তখন রোডম্যাপ ঘোষণা করবেন।" মঙ্গলবারও ঐকমত্য কমিশনের সভা শেষে তিনি একই সুরে কথা বলেছেন এবং 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরির ওপর জোর দিয়েছেন। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফও জানিয়েছেন, এটি তাদের দলীয় বক্তব্য এবং তারা মনে করছেন নির্বাচনের আগে 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি করা জরুরি।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরফিুল ইসলাম আদীব বলেছেন, একটি দল বা ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করার চেষ্টা করা অন্য সব দল ও শহিদ পরিবারের প্রতি অবমূল্যায়ন। তিনি সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় ঠিক করার প্রয়োজনীতার ওপর জোর দিয়েছেন।
সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমে পক্ষপাতদুষ্টের অভিযোগ প্রসঙ্গে শফিকুল আলম বলেছেন, "আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা করছি। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের গুরুত্ব আমাদের কাছে সমান।"
সার্বিক বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, নির্বাচন নিয়ে প্রধান স্টেক হোল্ডাররা একমত হয়েছেন। জামায়াতের সঙ্গে আলোচনা না করে যৌথ বিবৃতি দেওয়ায় তারা একটু অভিমান করেছে। তিনি এটিকে রাজনৈতিক 'ইগো' বলে অভিহিত করে বলেছেন, প্রধান উপদেষ্টা উদ্যোগ নিলেই এসব সংকট কেটে যাবে।
মারুফ/
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













