‘৩৬ জুলাই’-এর আগেই লন্ডন ছাড়ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় মাসের মধ্যেই যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজধানী ঢাকাকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি শুরু হয়েছে। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের জননন্দিত এই শীর্ষনেতাকে স্বাগত জানাতে ২০ লাখ নেতা-কর্মী সমাগমের টার্গেট করা হয়েছে।
তারেক রহমান অতি স্বল্পতম সময়ের মধ্যেই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে থেকে নেতৃত্ব দেবেন। দলের প্রাণস্পন্দন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দেশব্যাপী নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিএনপি এবং লন্ডনের ঘনিষ্ঠ সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ বিষয়ে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত স্বল্পতম সময়ের মধ্যেই দেশে ফিরবেন। তার আগমনের অপেক্ষায় এখন সমগ্র বাংলাদেশ। দেশে ফিরে তিনি নিজে মাঠে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে আজ সমগ্র দেশ ঐক্যবদ্ধ।
লন্ডন সফররত দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন। সময়মতো তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং অবশ্যই দেশে ফিরে আসবেন।
খোঁজ নিয়ে জানা যায়, লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত। তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি আগামী ৫ আগস্টের আগেই দেশে ফিরতে পারেন। কোনো কারণে দেরি হলে আগামী নির্বাচনি তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন। নির্বাচনি ডামাডোলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন। সেদিন তাকে স্বাগত জানাতে কমপক্ষে ২০ লাখ লোক সমবেত হবে ঢাকায়। সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে তাকে স্বাগত জানাবেন। রাজধানী ঢাকা এক জনসমুদ্রে পরিণত হতে পারে।
বেগম খালেদা জিয়ার পর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক তারেক রহমান। তার আগমনে সারা দেশে বাঁধভাঙা জোয়ারের মতো উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে। ১৩ জুন লন্ডন বৈঠকে জাতীয় নির্বাচনসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব দেশের একমাত্র নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে যথাযথভাবে বোঝানোর মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন তারেক রহমান। এজন্য তিনি দেশে-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় সিক্ত হচ্ছেন। লন্ডন বৈঠক সফল হওয়ায় গণ অভ্যুত্থানবিরোধী সব অপশক্তিসহ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের চরম পরাজয় হয়েছে। একই সঙ্গে ডিএসসিসির মেয়র পদে শপথ নিয়ে সরকারের সঙ্গে বিএনপির যে জটিলতা তৈরি হয়েছিল সেটির অবসান হয়েছে।
সর্বোপরি রাজনৈতিক সংকট কেটে সমগ্র দেশ নির্বাচনি ট্রেনে উঠে পড়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। হাতে সময় মাত্র পৌনে আট মাস। জনগণের ভোটে অনুষ্ঠেয় স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহজ হবে কি না’, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তার (তারেক রহমান) তো দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে। ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক মেরেছে লন্ডন বৈঠক। ফলে জনমনে স্বস্তি এসেছে। অন্যদিকে চরম হতাশায় নিমজ্জিত ষড়যন্ত্রকারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের তৃণমূল নেতা-কর্মীদের প্রত্যাশা, শিগগিরই তারেক রহমান দেশে ফিরে আসবেন। বিশেষ করে নির্বাচনের মনোনয়ন, দল গোছানোসহ অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কাজ আছে। সেগুলো বাস্তবায়নে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তাদের প্রত্যাশা তারেক রহমান ৫ আগস্টের আগেই দেশে ফিরছেন। এর আগে তারেক রহমানের দ্রুত দেশে ফেরার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তিনি শিগগিরই ফিরছেন। তবে বিএনপি মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি।
একই ইঙ্গিত দিয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘উনি (তারেক রহমান) শিগগিরই ফিরবেন, ইনশাল্লাহ। তবে দিন-তারিখ এখনো বলতে পারব না।’
বুধবার সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সারের একটি ফেসবুক পোস্ট ঘিরে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচিত হয়। এক পোস্টে তিনি বলেন, ৩৬ জুলাই-এর আগেই তিনি লন্ডন থেকে ফিরছেন। বিগত ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ৮৭টি মামলার মধ্যে অনেক মামলা বাতিল ও খারিজ হয়েছে। বাকিগুলো থেকে খালাস ও জামিন লাভ করেন তিনি। এরপর তার দেশে ফেরায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা।
মুসআব/
পাঠকের মতামত:
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন













