আগুনে পুড়ল নেতানিয়াহুর পারিবারিক আনন্দ
নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার তীব্রতার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত হয়ে গেছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সোমবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর পুত্র এভনের নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছেন।
খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে ইসরায়েলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা বিশেষ করে গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত না হওয়ার বিষয়টি তুলে ধরে এই আয়োজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল।
গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বেশ কিছু এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, যা ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করে। এই হামলার সময় বোমা হামলার সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
জানা গেছে, তেল আবিব থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুমে এভনের নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবং সোমবার কিবুৎজ ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত নেতানিয়াহুকে বিয়ের অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হতে হয়।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন। এছাড়া, অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে; তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।
এদিকে, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে, যা যুক্তরাষ্ট্র সংঘাত থামানোর একমাত্র কূটনৈতিক উপায় হিসেবে উল্লেখ করেছিল। অন্যদিকে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "ইরান যা দেখেছে, সেটি কিছুই না। আসল প্রতিশোধ আসবে আগামী দিনে।" দুই দেশের এমন অনমনীয় অবস্থানে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, তবে মাঠের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন
- সোনালী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দক্ষিণখানের ডেন্টিস্ট হত্যা মামলায় নতুন মোড়
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার
- কুয়েতে নতুন অনলাইন কেলেঙ্কারি; হাজারো প্রবাসীর অর্থ আটকে আতঙ্ক
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"













