দুপুরে বহিষ্কার, বিকালেই প্রধান বক্তা: রাজশাহীর বিএনপিতে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক: শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুপুরে বহিষ্কৃত হয়েও বিকেলে দলীয় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা। রাজশাহীর পুঠিয়া উপজেলা জিউপাড়া ইউনিয়নে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
নেতা-কর্মীরা বলছেন, বহিষ্কৃত নেতাকে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে জায়গা দিয়ে জেলা বিএনপির নেতাদের অপমান করা হয়েছে এবং দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতাদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
জানা যায়, বুধবার (১১ জুন) পুঠিয়া উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলা বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করে। একই দিন বিকেলে তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
আনোয়ারুল ইসলাম জুম্মা পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে এলাকার একজন প্রধান শিক্ষককে স্কুলে যেতে না দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও, তার ইন্ধনে বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে গত সোমবার দুই সেনাসদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। এসব কারণে গতকাল আনোয়ারুল ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হয়েও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম জুম্মা বলেন, "কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরও অনেক বড় প্রোগ্রাম করেছি। জনগণ যেখানে চাইবে, আমি সেখানেই আছি। আমি জনগণের সঙ্গে আছি।"
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, আনোয়ারুলকে বহিষ্কারের বিষয়টি তিনি জানতেন না, তাই তাকে দলীয় কর্মসূচিতে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, "এটা তো বিয়ের দাওয়াত ছিল না যে তিনি চলে গেলেন। এটা রাজনৈতিক অনুষ্ঠান ছিল। সেখানে তিনি গিয়ে ঠিক করেননি। কারণ তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তদন্তে সত্যতা পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রোগ্রাম করেছে, তারাও জানে। তাদের বোঝা উচিত ছিল, এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু বহিষ্কৃত নেতাকে সঙ্গে নিয়ে প্রোগ্রাম করে তারা পার্টির সিদ্ধান্তকে অমান্য করেছে।"
মারুফ/
পাঠকের মতামত:
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম













