আম নিয়ে ভারত-আমেরিকার টানাপোড়েন
নিজস্ব প্রতিবেদক: ভারতের আম রপ্তানিতে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক সিদ্ধান্তের কারণে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দর—লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা—থেকে অন্তত ১৫টি আমের চালান ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, এসব চালান ফেরতের মূল কারণ ছিল কাগজপত্রে অনিয়ম বা গড়মিল।
মার্কিন কাস্টমস কর্তৃপক্ষ ভারতীয় রপ্তানিকারকদের দুটি বিকল্প দিয়েছে: আমগুলো নষ্ট করে ফেলা অথবা অতিরিক্ত খরচে সেগুলো ভারতে ফিরিয়ে নেওয়া। তবে আম পচনশীল হওয়ায় এবং পরিবহন ব্যয় বেশি হওয়ায় সব রপ্তানিকারকই আমগুলো যুক্তরাষ্ট্রেই ধ্বংস করার সিদ্ধান্ত নেন।
রপ্তানিকারকরা জানান, আমগুলো ৮ ও ৯ মে নবি মুম্বাইয়ে ইউএসডিএ অনুমোদিত একটি কেন্দ্রে রেডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়েছিল। এই প্রক্রিয়ায় ফলের ভেতরে থাকা যেকোনো ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রটেকশন (CBP) কর্তৃপক্ষ জানায়, ‘পিপিকিউ-২০৩’ (PPQ-203) নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ফর্মে ভুল থাকায় চালানগুলো বাতিল করা হয়।
এই ঘটনার ফলে প্রায় ৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৭ লাখ টাকা) ক্ষতির সম্মুখীন হয়েছেন রপ্তানিকারকরা। তারা দাবি করছেন, কাগজপত্রের এই ভুল তাদের নয় বরং মুম্বাইয়ের রেডিয়েশন কেন্দ্রে কাজ করা কর্মকর্তাদের অবহেলার কারণে এমনটা হয়েছে।
উল্লেখ্য, উক্ত রেডিয়েশন কেন্দ্রটি পরিচালনা করে মহারাষ্ট্র স্টেট অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড (MSAMB), এবং সেখানে USDA-এর একজন কর্মকর্তা তত্ত্বাবধানে থাকেন।
একজন রপ্তানিকারক বলেন,“যদি প্রক্রিয়া সঠিক না হতো, তাহলে USDA-এর কর্মকর্তা কীভাবে ছাড়পত্র দিলেন?”
আরেকজন বলেন,“আমগুলোতে কোনো পোকামাকড় পাওয়া যায়নি। শুধু কাগজে ভুল ছিল। তাহলে দায় আমাদের কাঁধে কেন?”
এ বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা অ্যাপিডা (APEDA) স্বীকার করেছে যে ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। সংস্থাটি জানিয়েছে, এটি MSAMB-এর দায়িত্বে পড়ে। তবে এখনো MSAMB এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
ভারতের আম রপ্তানির মৌসুমে এমন পরিস্থিতি রপ্তানিকারকদের জন্য এক বড় ধাক্কা। রপ্তানিকারকরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাজারে ভারতের আমের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













