জয়া, মিথিলা, শাকিবদের দেশছাড়া করার দাবি, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব ছড়িয়ে পড়ছে প্রতিবেশী ভারতেও। এই পটপরিবর্তনের জেরে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে নানান আলোচনা ও টানাপড়েন তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের কলকাতাভিত্তিক বিতর্কিত টিভি চ্যানেল ‘রিপাবলিক বাংলা’-র উপস্থাপিকা স্বর্ণালী সরকার। সম্প্রতি এক টক শো-তে তিনি বাংলাদেশি অভিনয়শিল্পীদের ভারত থেকে ‘ঘাড়ধাক্কা’ দিয়ে বের করে দেওয়ার আহ্বান জানান, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
রিপাবলিক বাংলার নিয়মিত শো ‘সোজাসুজি স্বর্ণালী’-তে বক্তব্য রাখার সময় স্বর্ণালী সরকার বলেন “বাংলাদেশ থেকে অনেকে ভারতে এসে অভিনয় করছেন, নাম কামাচ্ছেন, টাকা রোজগার করছেন। কিন্তু ভারতে যখন বড় বড় ঘটনা ঘটে, তখন তারা নীরব থাকেন। নিজেদের দেশের অসভ্যতা নিয়ে কোনো কথা বলেন না, আবার ভারতে থেকেও ভারতের পক্ষে কিছু বলেন না। এইসব মুখোশধারী শিল্পীদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত।”
তার বক্তব্যে উঠে আসে আরও একটি দাবি – বাংলাদেশি শিল্পীদের উপস্থিতির ফলে পশ্চিমবঙ্গের স্থানীয় অভিনেতারা কাজ হারাচ্ছেন। তিনি বলেন, বহরমপুর, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলার বহু প্রতিভাবান শিল্পী বাংলাদেশি অভিনেতাদের কারণে সুযোগ পাচ্ছেন না।
স্বর্ণালী সরকার সরাসরি কয়েকজন বাংলাদেশি জনপ্রিয় অভিনয়শিল্পীর নাম উল্লেখ করেন, যাদের মধ্যে রয়েছেন: জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, শাকিব খান
এছাড়াও ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, সোহিনী সরকার এবং গায়িকা ইমন চক্রবর্তীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। নেটিজেনরা একে ‘ঘৃণা ছড়ানো’, ‘অসংবেদনশীল’ এবং ‘জাতিগত বিদ্বেষমূলক’ বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকেই মনে করছেন, একজন সাংবাদিক বা গণমাধ্যমকর্মী হিসেবে এ ধরনের উসকানিমূলক বক্তব্য দায়িত্বজ্ঞানহীন।
বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, যখন রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে অনেক বাংলাদেশি শিল্পী ভারতে পাড়ি জমিয়েছেন, তখন এ ধরনের মন্তব্য তাদের মানবিক অবস্থানকেও অগ্রাহ্য করে।
একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন “শিল্পী কখনো জাতি বা সীমানায় আটকে থাকে না। শিল্পের জায়গা হবে মুক্ত, মানবিক ও আন্তঃসাংস্কৃতিক। এই ধরনের ঘৃণামূলক মন্তব্য শুধু সম্পর্ক নষ্ট করে, কিছুই তৈরি করে না।”
বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে একটি সাংস্কৃতিক সেতুবন্ধ রয়ে এসেছে। বহু বাংলাদেশি শিল্পী কলকাতার মঞ্চ, টিভি, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করছেন। ঠিক তেমনি ভারতীয় শিল্পীরাও বাংলাদেশে কাজ করেছেন। কিন্তু সাম্প্রতিক এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন – এই সাংস্কৃতিক আদান-প্রদান কতটা নিরাপদ?
একজন বিশ্লেষক বলেন “রাজনীতি বদলায়, কিন্তু সংস্কৃতি টিকে থাকে মানুষের হৃদয়ে। শিল্পীদের প্রতি এমন আচরণ দুই দেশের মধ্যকার সৌহার্দ্য নষ্ট করতে পারে।”
মুয়াজ/
পাঠকের মতামত:
- তথ্যপ্রযুক্তি কোম্পানির ৬১ কোটি টাকার বিশাল অগ্রিম, যা বলল অডিটর
- জন্মতারিখ সংশোধনের আগে জেনে নিন ইসির নতুন নিয়ম
- ৪ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- মুসলিমদের নিয়ে বিজেপি নেতার মন্তব্যে নতুন বিতর্ক
- ‘এটা কি আইফোন ১৮?’—প্রশ্ন করেই নারীর ফোন নিয়ে দৌড়
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- টিভি চ্যানেলগুলো কভারেজ বন্ধ করতেই ‘ট্রাম্প টিভি’ চালু
- চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা
- ৫ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী টাকা!
- হঠাৎ কাবা শরিফের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির আগমন
- ডিআইজিসহ ৩১ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
- জাতিসংঘের অনুষ্ঠানে ইউনূস, বক্তব্যের পর যা ঘটল
- ২০২৭ সালের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত
- ১০০০ টাকার নোট বাতিল না হলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা
- রিমান্ড শেষে কারাগারে নজরুলের স্ত্রী, তদন্তে মিলল ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্কে নতুন প্রস্তাব, যা বললেন গভর্নর
- বাড়িতে ঝগড়ার পর ট্রাকে লিফট, এরপর কিশোরীর সঙ্গে যা ঘটল
- রিজভীর অভিযোগের জবাবে জামায়াতের কঠোর প্রতিক্রিয়া
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
- ডিএসইর তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি পদে পরিবর্তন
- ডিসেম্বরের মধ্যে দুটি বড় পরিবর্তন আনছে ডিএসই
- উত্থান-পতনের দোলাচলে বাজার, লেনদেনে কিছুটা বাড়তি সতর্কতা
- ২২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ডাইরেক্ট লিস্টিংয়ে ১০ কোম্পানি, লিস্টিং ফিতেও মিলবে ৫০ শতাংশ ছাড়
- ব্রোকারেজ হাউজের ব্যর্থতায় ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা ডিএসইর
- ২২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব নিয়োগ
- ২৯ খেলাপির সঙ্গে ‘হেড-টু-হেড’ বৈঠক, দেওয়া হলো সময়সীমা
- যুক্তরাষ্ট্রে পা রেখেই জাতিসংঘকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইরানের মন্ত্রীর
- তেলের দাম বাড়ার পর বাস-লঞ্চের ভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব
- মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স
- দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন, জানুন বিস্তারিত
- ডিএসইর ‘হটকারী’ সিদ্ধান্তে মুনাফার সুযোগ হারাচ্ছেন বিনিয়োগকারীরা
- নিজস্ব অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দিলেন সংসদ সদস্য
- সরকারি চাকরিজীবীদের জিপিএফে নতুন মুনাফার হার ঘোষণা
- মেয়ে বলিউডের তারকা, মা প্রত্যন্ত বিদ্যুৎহীন গ্রামে
- নাশতায় ভুল খাবার নয়, বেছে নিন এই ১১ পুষ্টিকর খাবার
- সুখবর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা
- ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে যা জানা গেল
- তেলের দাম লিটার প্রতি ৫০০ টাকা করার দাবি
- এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন
- সেপ্টেম্বরে পুরোনো স্কেলেই বেতন, বকেয়া তিন মাসের টাকা যেভাবে পাবেন
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- আবার তারেক ম্যাজিক: ১৭ হাজার কোটির সেতু মাত্র ৫ হাজারে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













