এবার নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে মুখ খুললেন আরিফিন শুভ
নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দীর্ঘদিন পর ফের সামনে এসেছেন। বঙ্গবন্ধুর জীবননির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় আসা এ অভিনেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে ছিলেন পর্দার আড়ালে। গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে আর অভিনয়ে দেখা যায়নি তাকে।
কিছুটা অন্তরালে চলে যাওয়া শুভকে নিয়ে তখন নানা গুঞ্জন ছড়ায়। তিনি 'মুজিব' সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয় করলেও, পুরস্কার হিসেবে পুর্বাচলে একটি প্লট পেয়েছিলেন। তবে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সেটি বাতিল করে। এসব কারণে বেশ বিপাকে পড়েন শুভ।
সম্প্রতি ভারতের কলকাতায় একটি সিনেমার প্রিমিয়ারে যোগ দিতে গিয়ে তিনি মুখোমুখি হন আনন্দবাজার পত্রিকার সাংবাদিকদের। সেখানে নিজের ব্যক্তিগত ও পেশাগত নানা দিক তুলে ধরেন তিনি। বিশেষ করে রাজনৈতিক প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে, শুভ স্পষ্ট করে জানান, তিনি “সচেতনভাবে অরাজনৈতিক” একজন মানুষ।
তিনি বলেন, “পৃথিবীতে যত জায়গায় অভ্যুত্থান হয়েছে, সেখানে কিছু কোল্যাটারাল ড্যামেজ হয়েছে। আপনি পার্কে হাঁটছিলেন, হঠাৎ একটা ঘটনা আপনাকে আঘাত করল—এটা এড়ানো যায় না। আমি কোনো রাজনৈতিক পরিচয়ে বিশ্বাসী না। আমি শুধু অভিনয় করি। আমার ব্যবসা নেই, ব্যাকআপও নেই। যদি সত্যিকারের সমস্যায় পড়তাম, তাহলে আজ কলকাতার কাফেতে বসে সাক্ষাৎকার দিতে পারতাম না।”
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শুভ বলেন, “আমার পরবর্তী সিনেমা ‘নীলচক্র’ আসছে কোরবানির ঈদে। এরপর ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘লহু’সহ কয়েকটি প্রজেক্ট হাতে রয়েছে। আমি সবসময় চেষ্টা করি আমার চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে। আমাকে যদি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষের চরিত্র দেওয়া হয়, তাও আমি সেটা সততার সঙ্গে করব। তবে বাস্তবে আমি সেই মানুষটা নই—এটুকু বোঝাতে পারলাম আশা করি।”
বর্তমানে তিনি ভারতের মুম্বাইয়ে সানি লিভ প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র কাজে ব্যস্ত। এটি পরিচালনা করছেন সৌমিক সেন। এর পাশাপাশি কলকাতার রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘মন মানে না’ সিনেমায় কাজের পরিকল্পনা থাকলেও বাংলাদেশের সিনেমা ‘নীলচক্র’ মুক্তির সময়সূচির জটিলতার কারণে সেটি সম্ভব হচ্ছে না বলে জানান শুভ।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ব্যাংক-এমএফএসের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন













