রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ধারাবাহিক পতন ও বিনিয়োগ ক্ষতির প্রতিবাদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি তারা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান ড. আবু আহমেদেরও পদত্যাগ দাবি করেছেন।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন-এর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজধানীর মতিঝিলে আইসিবি ভবনের সামনে সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ বিনিয়োগকারীরা এতে অংশ নেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, বর্তমান বিএসইসি চেয়ারম্যান বাজার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না রেখেই দায়িত্ব পালন করছেন, যার ফলে বাজারে আস্থা ও স্থিতিশীলতা চরমভাবে নষ্ট হয়েছে। একাধিক বিনিয়োগকারী বলেন, “রাশেদ মাকসুদের পদত্যাগই এখন বাজার ঘুরে দাঁড়ানোর প্রথম শর্ত।”
তারা আরও বলেন, “যেখানে সামান্য বিতর্কে মাশরুর রিয়াজ চেয়ারম্যানের দায়িত্ব নিতে পিছিয়েছেন, সেখানে সর্বস্তরের বিনিয়োগকারী, বিশ্লেষক ও বিএসইসি কর্মকর্তাদের সমালোচনার পরও মাকসুদ এখনও পদ আঁকড়ে আছেন। এটি শুধু তার অযোগ্যতাই নয়, দায়িত্বশীলতার অভাবও প্রমাণ করে।”
আইসিবি চেয়ারম্যান আবু আহমেদের বিরুদ্ধেও অব্যবস্থাপনার অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেন বিনিয়োগকারীরা।
বিক্ষোভকারীরা পুঁজিবাজার রক্ষায় সরকারের হস্তক্ষেপ এবং নেতৃত্বের দ্রুত পরিবর্তনের আহ্বান জানান। তাদের মতে, বাজারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছ ও দক্ষ নেতৃত্ব শেয়ারবাজারে এখন সময়ের দাবি।
মিজান/
পাঠকের মতামত:
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পিপলস লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বে-লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউরোপের ৬ দেশে থাইরক্স ট্যাবলেটের অনুমোদন পেল রেনাটা
- পিপলস লিজিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ধরা পড়ে সাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
- সৌরভ গাঙ্গুলির জায়গায় ‘দাদাগিরি’তে এবার নতুন সিজনে চমক
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি










