বাংলাদেশে বিনিয়োগ করতে চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগে আকৃষ্ট করতে ঢাকাস্থ স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও শেনজেন স্টক এক্সচেঞ্জের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান ডিএসইর কৌশলগত অংশীদার শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই অনুরোধ জানান।
বিএসইসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বিএসইসির কমিশনার মো. আলী আকবর, ফারজানা লালারুখ, ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও শেনজেন স্টক এক্সচেঞ্জের সম্পর্ককে আমরা বন্ধু হিসেবে বিবেচনা করি এবং এই সহযোগিতাকে বিশেষ গুরুত্বের সাথে গ্রহণ করি। বাংলাদেশ ও চীন উভয় দেশের পারস্পরিক সহযোগিতা অগ্রগতির জন্য অনেক সুযোগ তৈরি করতে পারে। তিনি ডিএসই ও শেনজেন স্টক এক্সচেঞ্জের মধ্যে কম্প্রিহেনসিভ গ্যাপ অ্যানালাইসিস করার পরামর্শ দেন এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার, রিস্ক ম্যানেজমেন্ট, অংশীদারদের সাথে সমন্বয় এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
শেনজেন স্টক এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর জেনারেল ওয়াং হাই বলেন, কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতি চীনের বিনিয়োগের এক নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং আশা প্রকাশ করেন, দুই দেশের শেয়ারবাজারে সম্পর্ক আরও দৃঢ় হবে। বৈঠকে ক্রস-বর্ডার রোড শো আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়, যাতে শেনজেন স্টক এক্সচেঞ্জ প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা প্রদান করতে রাজি হয়।
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বৈঠকে উভয় দেশের সরকার ও বিনিয়োগ প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। সকল পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে পুঁজিবাজারের উন্নয়ন এবং চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
মিজান/
পাঠকের মতামত:
- ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও মানোন্নয়ন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস
- খামেনির শেষ বিদায়ে কারা গেল, কারা গেল না—নতুন তথ্য প্রকাশ
- ভেনেজুয়েলায় থামছেই না কম্পন, ৯৪২ আফটারশক
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও মানোন্নয়ন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস








