ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পাকিস্তান নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

২০২৫ এপ্রিল ২৪ ১৬:৫০:৩৭
পাকিস্তান নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

নিজস্ব প্রতিবেদক : কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আরও কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা তাৎক্ষণিকভাবে স্থগিত ঘোষণা করেছে নয়াদিল্লি।

সরকারের ঘোষণা অনুযায়ী, ভারতের দেওয়া সব বিদ্যমান বৈধ ভিসা ২৭ এপ্রিল ২০২৫ থেকে বাতিল বলে গণ্য হবে। যদিও বিশেষ বিবেচনায় মেডিকেল ভিসা ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।

ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিকদের সংশোধিত ভিসা মেয়াদ অনুযায়ী দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, ভারতীয় নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য কড়া পরামর্শ দিয়েছে ভারত সরকার। পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে