আমেরিকা ছাড়লেন ইলন মাস্কের ট্রান্সজেন্ডার সন্তান, কিন্তু কেন?
আন্তর্জাতিক ডেস্ক: লন মাস্কের প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন সন্তান জেভিয়ার বর্তমানে ভিভিয়ান জেনা উইলসন নামে পরিচিত। মার্কিন বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম ই-নিউজের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি সোমবার (২৪ মার্চ) খবরটি জানিয়েছে।
২০ বছর বয়সী ভিভিয়ান মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সন্তান। বর্তমানে টোকিওতে ভাষা শিক্ষার জন্য অবস্থান করছেন এবং তিনি একজন দক্ষ অনুবাদক হতে চান।
ভিভিয়ান মাস্ক ২০০৪ সালে জন্ম গ্রহন করেন এবং তিনি মা জাস্টিন উইলসনের পাঁচ সন্তানের মধ্যে একজন। ২০০৮ সালে মাস্ক ও জাস্টিন উইলসনের বিবাহবিচ্ছেদ ঘটে।
১৬ বছর বয়সে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় প্রকাশ করার পর, ভিভিয়ান তাঁর নাম পরিবর্তন করে মায়ের পদবি গ্রহণ করেন এবং স্পষ্টভাবে জানান যে, তিনি আর তাঁর বাবার সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না।
গত সপ্তাহে টিন-ভগকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিভিয়ান বলেন, তাঁর জাপান যাওয়ার সিদ্ধান্তে ইলন মাস্কের কোন তত্ত্বাবধান নেই। তিনি লস অ্যাঞ্জেলেসে ধনী-গরিবের বৈষম্যের চিত্র দেখে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, "এমন কোনো সমাজ থাকা উচিত নয় যেখানে কিছু লোকের একাধিক ব্যক্তিগত বিমান, দ্বীপ বা অন্যান্য বিলাসবহুল সম্পত্তি রয়েছে, অথচ অন্যরা রাস্তায় ঘুমাচ্ছে।"
ইলন মাস্ক সম্পর্কে তিনি আরও বলেন, "তিনি কিছুই পরোয়া করেন না। তিনি একজন নাজুক শিশুসুলভ মানুষ, এবং তার সঙ্গে যুক্ত থাকাটা বিরক্তিকর।" ভিভিয়ান দাবি করেন, ২০২০ সালের পর থেকে তিনি তাঁর বাবার সঙ্গে কোনও কথা বলেননি।
গত বছর ড. জর্ডান পিটারসনের সঙ্গে একটি সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেছিলেন তাঁর সন্তান ভিভিয়ান 'ওয়োক মাইন্ড ভাইরাস'-এর দ্বারা আক্রান্ত এবং তিনি ভিভিয়ানের জন্য কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে প্রতারিত হয়েছিলেন, যা সম্পর্কে তখন তাঁর স্পষ্ট ধারণা ছিল না।
সম্প্রতি ইলন মাস্কের টেসলার ডিলারশিপ ও গাড়িগুলোর ওপর হামলার ঘটনা ঘটেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে মাস্কের ভূমিকার জন্য দায়ী করা হচ্ছে।
পাশাপাশি, ইলন মাস্ক ট্রান্সজেন্ডারদের প্রতি কঠোর অবস্থান নিয়ে এক্সে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, "ট্রান্সজেন্ডারদের সহিংস হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি। হরমোন ইনজেকশন তাদের মধ্যে চরম আবেগীয় অস্থিরতা তৈরি করে।"
এদিকে ট্রাম্প প্রশাসন ট্রান্সজেন্ডারদের জন্য বাইডেন সরকারের গৃহীত বেশ কিছু আইন বাতিল করতে চলেছে, বিশেষ করে ১৯ বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত চিকিৎসায় ফেডারেল সহায়তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আলীম/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- ব্যবসায়ীদের জন্য সুখবর, ৫ হাজার কোটি টাকার তহবিলে নতুন সুবিধা
- আজকের ২২ ক্যারেট থেকে সনাতন পদ্ধতির সোনার দাম
- জ্বালানি তেলের দাম বাড়ল, নতুন মূল্য তালিকা প্রকাশ
- গাজী নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে জামায়াতের স্পষ্ট অবস্থান
- মরিয়মের হাতে লেখা একাধিক নোট উদ্ধার, সামনে এলো নতুন তথ্য
- বিদেশি কোম্পানি ঠেকাতে বাফার ৫ দফা দাবি, যা আছে প্রস্তাবে
- জামায়াত থেকে বহিষ্কার, এবার এমপি পদ হারাচ্ছেন নজরুল
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র













