বিদায়ের আগে সাকিব-মাশরাফীর আবেগঘন বার্তা
নিজস্ব প্রতিবেদক : আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ যাত্রার অবসান হলো মাহমুদউল্লাহ রিয়াদের। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি। বাকি ছিল ওয়ানডে। বুধবার (১২ মার্চ) সেই ফরম্যাটসহ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত রিয়াদ।
তার বিদায়ে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে ‘পঞ্চপাণ্ডব অধ্যায়’ কার্যত শেষ হয়ে গেলো। সাকিব আল হাসান এখনও ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে না নিলেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কার মেঘ।
মাহমুদউল্লাহকে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। রাতে তাতে যোগ দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান।
নিজের সামাজিকমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজিতে রিয়াদকে শুভকামনা জানিয়েছেন সাকিব।
স্ট্যাটাসে সাবেক অধিনায়ক লেখেন:
"রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা ও ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।"
অন্যদিকে, আরেক সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে লেখেন:"দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেগুলোর সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।"
রিয়াদ প্রসঙ্গে মাশরাফী আরও লেখেন:
"মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।"
মাহমুদউল্লাহ রিয়াদের অবসর ঘোষণার পর তাঁর সহকর্মীরা তাকে যেভাবে সম্মান জানিয়েছেন, তা ক্রিকেট বিশ্বে তার মহান অবদানের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার নিদর্শন।
মুসআব/
পাঠকের মতামত:
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
- পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা
- একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা
- জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ডলার বন্ডের পথে বাংলাদেশ, বিনিয়োগকারীদের নজর কাড়ার উদ্যোগ
- প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন, পরে দিলেন তালাক
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
- ৭৩ বছরেও পুতিনের ফিট থাকার গোপন রহস্য
- ভারত-পাকিস্তান-চীনের মধ্যে নতুন টানাপোড়েন
- ৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক
- গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা
- ২ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
- পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- এক ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা
- সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
- সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
- বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
- সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য
- ৯৩ ‘বাবার সন্তান’ রবিউল যেভাবে ধরা পড়ল তরুণ
- গভর্নরের সাক্ষাৎ না পেলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে: আমিরুল হক
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
- আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্যাংক ঋণ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, নেপথ্যে যেসব কারণ
- বাজারে স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড
- নারী উদ্যোক্তাদের সহায়তায় এডিবির বড় স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
- ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বড় বার্তা
- বেক্সিমকোর সম্পত্তি নিলামে, তবুও মিলল না কোনো ক্রেতা
- নবীজি (সা.) যেসব খাবার পছন্দ করতেন না
- ঘরকে বড় ও খোলামেলা দেখাতে দেয়ালে ব্যবহার করুন এই রঙগুলো
- নৌকা স্থগিত রেখে নতুন প্রতীক তালিকা, নির্বাচনে এলো বড় পরিবর্তন
- হালাল বাজারে বাংলাদেশের বড় সুযোগ, আসছে নতুন পরিকল্পনা
- নামাজের সময়সূচি আজ: ফজর থেকে এশা, সব জেলার তথ্য
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে













