বিনিয়োগকারীদের ৩০০ কোটি টাকা আত্মসাৎ , কঠোর ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: প্রতারণামূলক সফটওয়্যার ডাটাবেস ব্যবহার করে বিনিয়োগকারীদের ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেয়ারবাজারের চার ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে কমিশন আইনি মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, জানুয়ারির শেষের দিকে বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেগুলো হলো- তামহা সিকিউরিটিজ লিমিটেড, বানকো সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগির অ্যান্ড কোম্পানি লিমিটেড।
এদিকে, ১৬১ কোটি টাকা আত্মসাৎকারী মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যও একটি রোডম্যাপ তৈরি করছে বিএসইসি।
এছাড়া, আরও ৪টি ব্রোকারেজ হাউজের - ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস, সাবভ্যালি সিকিউরিটিজ, ইন্ডিকেট সিকিউরিটিজ এবং সাদ সিকিউরিটিজ লিমিটেড - কে নিয়মনীতি লঙ্ঘন সংশোধন করার জন্য নির্দেশনা জারি করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনুসারে, ব্রোকারেজ হাউজগুলো সমান্তরাল সফ্টওয়্যার ব্যবহার করে গ্রাহক অ্যাকাউন্টে কারসাজি করেছে। জাল লেনদেন রেকর্ড দিয়ে বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোকে বিভ্রান্ত করেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, তামহা সিকিউরিটিজ লিমিটেড অবৈধভাবে অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার করে এবং ভুয়া বিনিয়োগ তথ্য প্রদান করে ক্লায়েন্টদের ১৩৯ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে ৯২ কোটি ৫৭ লাখ টাকা ক্যাশ এবং ৪৭ কোটি টাকার সিকিউরিটিজ ছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৭২০টি অভিযোগ দায়ের করা হয়েছে।
২০২১ সালের জুন মাসে ডিএসই ৬০ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক অনুসন্ধানের পর তার সদস্য প্রতিষ্ঠান ব্যাঙ্কো সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং কার্যক্রম স্থগিত করে। ব্রোকারেজ হাউজটির অ্যাকাউন্টগুলির পরবর্তী তদন্তে তাদের একত্রিত গ্রাহক অ্যাকাউন্টে ১২৮ কোটি টাকার ঘাটতি প্রকাশ পায়, যার মধ্যে ৬৬ কোটি ১১ লাখ টাকা নগদ এবং ৬১ কোটি ৯৭ লাখ টাকা সিকিউরিটিজ ছিল।
ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড হঠাৎ করে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং কোনও পূর্ব নোটিশ ছাড়াই তাদের অফিস বন্ধ করে দেয়, যার ফলে বিনিয়োগকারীরা তাদের তহবিল এবং শেয়ারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে।
স্টক এক্সচেঞ্জের তদন্তে দেখা গেছে, হাউজটির একীভূত গ্রাহক অ্যাকাউন্টে ৬৫ কোটি ৩০ লাখ টাকা ঘাটতি রয়েছে। যার মধ্যে ৪৪ কোটি ৯০ লাখ টাকা ক্যাশ এবং ২০ কোটি ৪০ লাখ টাকা সিকিউরিটিজ রয়েছে।
ডিএসইর অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজের বাণিজ্য নিষ্পত্তিতে ব্যর্থতার কারণে শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেডের লেনদেন স্থগিত করেছে। তদন্তের পর ডিএসই দেখতে পায়, ব্রোকারেজ হাউজটি ১৩ কোটি ৭৪ লাখ টাকা আত্মসাৎ করেছে। হাউজটির বিরুদ্ধে মোট ৪,১৮৭টি অভিযোগ দায়ের করা হয়েছে। যার মধ্যে ১,০৮১টি দাবি এখনও নিষ্পত্তি হয়নি।
অন্যদিকে, বিএসইসি মোশিউর সিকিউরিটিজ লিমিটেডের জন্য একটি রোডম্যাপ তৈরি করবে। প্রতিষ্ঠানটি একাধিক সার্ভার এবং ডাটাবেস ব্যবহার করে বছরের পর বছর ধরে ক্লায়েন্টদের তহবিল অপব্যবহার করেছে।
২০২৪ সালের ১৯ আগস্ট ডিএসই মোশিউর সিকিউরিটিজের সিসিএতে ৬৮ কোটি ৫৮ লাখ টাকার ঘাটতি চিহ্নিত করে। ২০২৪ সালের ২৯ আগস্ট ব্রোকারেজ হাউজটি মোট ১৬১ কোটি টাকার বিনিয়োগকারীদের তহবিল এবং ৯২ কোটি ৩৫ লঅখ টাকার শেয়ার অপব্যবহার করেছে বলে প্রতিবেদন পাওয়ার পর বিএসইসি বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
২০২৪ সালের জানুয়ারিতে, সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা পিএফআই সিকিউরিটিজকে তাদের সিসিএ-তে ২৫ কোটি টাকার ঘাটতি সামঞ্জস্য করার জন্য ছয় মাস সময়সীমা বৃদ্ধি করে। তবে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশাবলী সম্পূর্ণরূপে মেনে চলতে ব্যর্থ হয় এবং ২০২৪ সালের ২১ আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি ঘাটতি ২৮ কোটি ১৮ লাখ টাকায় উন্নীত হয়।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



