হাঙ্গেরির জালে জার্মানির ৫ গোল
ক্রীড়া প্রতিবেদক : উয়েফা নেশন্স লিগে হাঙ্গেরির জালে পাঁচ গোল ঢুকিয়ে প্রথম ম্যাচেই বাজিবাত করেছে জার্মানি। ডুসেলডর্ফে শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপ জয়ীরা।
প্রথমার্ধে নিকলাস ফুয়েলখুগ দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে একবার করে জালের দেখা পান জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভিরৎজ, আলেকসান্দার পাভলোভিচ ও কাই হাভার্টজ। সতীর্থদের তিনটি গোলে অবদানও রাখেন মুসিয়ালা। হাভার্টজের দুটি প্রচেষ্টা ক্রসবারে না লাগলে ব্যবধান বাড়তে পারত আরো।
ম্যাচে জার্মানির একচেটিয়া দাপটের চিত্র মেলে পরিসংখ্যানেও। গোলের জন্য তারা শট নেয় মোট ২৩টি, যার ৯টি ছিল লক্ষ্যে। আর হাঙ্গেরির ৬ শটের কেবল একটি লক্ষ্যে ছিল। ঘরের মাঠে অনুষ্ঠিত গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও হাঙ্গেরির মুখোমুখি হয়েছিল জার্মানি। গ্রুপ পর্বের ম্যাচটি ২-০ গোলে জিতেছিল তারা।
ম্যাচে জার্মানি শুরু থেকে পজেশন ধরে রাখায় এগিয়ে থাকলেও, প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না দুই দলের কেউই। ২০তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় জার্মানরা। মুসিয়ালার পাস বক্সে খুঁজে পায় ফুয়েলখুগকে। ওয়ান-অন-ওয়ানে এই ফরোয়ার্ডের সোজাসুজি শট পা দিয়ে ঠেকান হাঙ্গেরির গোলরক্ষক পেতার গুলাসি।
অবশ্য আট মিনিট পরই গোলের দেখা পায় স্বাগতিকরা। ডান দিক থেকে সতীর্থের ক্রস দূরের পোস্টে পেয়ে ডাভিড রাউম বল দেন মুসিয়ালাকে। এই ফরোয়ার্ড নিজে শট না নিয়ে পাস দেন ফুয়েলখুগকে। ফাঁকা জালে বল পাঠান ৩১ বছর বয়সী এই ফুটবলার।
এরপর ৬৬তম মিনিটে চমৎকার গোলে স্কোরলাইন ৩-০ করেন ভিরৎজ। বক্সের বাইরে তার শট প্রতিপক্ষের একজনের পায়ে লাগার পর বল পান মুসিয়ালা। সতীর্থের ফিরতি পাস বক্সে পেয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন বুন্ডেসলিগার গত আসরের সেরা খেলোয়াড় ভিরৎজ।
৭২তম মিনিটে আবার গোলবঞ্চিত হন হাভার্টজ। এবার তার শট লাগে ক্রসবারে। ৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ান দ্বিতীয়ার্ধে বদলি নামা পাভলোভিচ। মুসিয়ালার পাসে কাছ থেকে বায়ার্ন মিডফিল্ডারের শট গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়ায়।
খেলার ৮১তম মিনিটে সফল স্পট কিকে দলের পঞ্চম গোলটি করেন হাভার্টজ। বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল জার্মানি। চার মিনিট পর হাভার্টজের আরেকটি প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি।
এস/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





