তানজিম সাকিবের তোপের মুখে দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক : তৃতীয় বলে আরেকটি উইকেট পেলেন তানজিম হাসান সাকিব। পঞ্চম ওভারে তার তৃতীয় শিকার হন ট্রিস্টান স্টাবস। ৫ বলে রানের খাতা খুলতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। শর্ট কাভারে সাকিব আল হাসানের সহজ ক্যাচ হন স্টাবস।
৪.২ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার। ৩ ওভার শেষে ১৩ রানে তিন উইকেট তানজিমের।
মারক্রামকে বোল্ড করলেন তাসকিন
এইডেন মারক্রামও ফিরেছেন প্যাভিলিয়নে। ইনিংসের চতুর্থ ওভারে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের স্টাম্প ভেঙে দেন তাসকিন আহমেদ। ৮ বলে ৪ রান করেন তিনি। ৩.৫ ওভারে ২৩ রানে তিন উইকেট নেই দক্ষিণ আফ্রিকার।
ডি ককের অফ স্টাম্প ভাঙলেন তানজিম
নিজের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে আরেকবার দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে আঘাত করলেন তানজিম হাসান সাকিব।
আগের ওভারে তাকে টানা ছয়-চার মারা কুইন্টন ডি ককের অফস্টাম্প ভাঙেন বাংলাদেশি পেসার। তৃতীয় বলে পুল করতে গিয়ে প্রোটিয়া ব্যাটার বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। ১১ বলে ১ চার ও ২ ছয়ে ১৮ রান করেন ডি কক। ১৯ রানে দ্বিতীয় উইকেট পেলো বাংলাদেশ।
১১ রান দিয়ে শেষ বলে তানজিমের আঘাত
প্রথম ওভারে কুইন্টন ডি ককের কাছে টানা ছয়-চার হজম করেন তানজিম হাসান সাকিব। শেষ বলে স্ট্রাইকে আসেন রিজা হেনড্রিক্স। বাংলাদেশি বোলারের মুখোমুখি হয়ে নিজের প্রথম বলেই আউট হন তিনি।
তানজিমের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। ১১ রানে ১ উইকেট পড়লো দক্ষিণ আফ্রিকার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ সৌম্য
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টসে হেরেছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম জানান, ব্যবহৃত উইকেটের কারণে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তার মতে, এই উইকেটে রান তাড়া করা কঠিন হবে। আগের ম্যাচগুলোও তাই বলছে। পরে ব্যাট করতে নামা দলগুলো বেশিরভাগ সময় ভুগেছে।
শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারানো দক্ষিণ আফ্রিকার একাদশে কোনও পরিবর্তন নেই। বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, দলে ঢুকেছেন জাকের আলী।
গত ছয় টি-টোয়েন্টিতে সৌম্যর সর্বোচ্চ রান ছিল ৪৩। তিনটিতে দুই ডিজিটের রান ছুঁতে পারেননি, যার মধ্যে দুটিতে মারেন ডাক।
দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিক্স, এইডেন মারক্রাম (অধিনায়ক), আইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়ে, ওটনিল বার্টম্যান।
বাংলাদেশ দলের একাদশ: তানজিদ হাসান তামিম, জাকের আলী, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকাকে ছাপিয়ে বাংলাদেশের ভাবনায় নিউইয়র্কের উইকেট!
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। সাধারণত আইসিসি ইভেন্টে স্পোর্টিং উইকেট হয়ে থাকে। সেখানে ব্যাটারদের পাশাপাশি সমান সুবিধা থাকে বোলারদেরও।
কিন্তু নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে এমন কিছু পাওয়া যাচ্ছে না। গতকাল ভারত ও পাকিস্তানের লো স্কোরিং ম্যাচ আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উইকেটের সার্বিক চরিত্র।
এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত দল। যেখানে প্রতিপক্ষের চেয়েও বাংলাদেশ বেশি ভাবছে নতুন এই স্টেডিয়ামের উইকেট নিয়ে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।
শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





