যুক্তরাষ্ট্রের সঙ্গেও কোনোমতে ১৫০ পেরিয়েছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও অনেক দিন আশানুরূপ রান করতে পারেনি বাংলাদেশ। ভেন্যু ও প্রতিপক্ষ বদলে গেলেও বাংলাদেশের ভাবমূর্তি একই রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আজ কোনোমতে ১৫০ পেরিয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে আজ প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হয় এই দুই দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নিয়েছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করেছে বাংলাদেশ।
প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ৪ রান। দলীয় ১১ রানেই ভেঙে যেতে পারত বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আলী খানের হাফ ভলি বল কাট করতে যান লিটন। তবে উইকেটরক্ষক মোনাঙ্ক প্যাটেল ক্যাচ ধরতে পারেননি।
প্রথমবার জীবন পেয়ে তৃতীয় ওভারের তৃতীয় বলে লিটন ছক্কা মারেন সৌরভ নেত্রাভালকারকে। পরের বলে সৌম্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে লিটন আউট হতে বসেছিলেন। স্ট্রাইক প্রান্তে যুক্তরাষ্ট্র ফিল্ডারের সরাসরি থ্রো কাজে লাগেনি। এই সুযোগে ১ রান নিয়েছেন লিটন।
দুইবার জীবন পাওয়া লিটন আবার চার মেরেছেন। চতুর্থ ওভারের তৃতীয় বলে এবার তিনি চার মেরেছেন আলীকে। বাউন্ডারি মারার পর ইনিংস আর বড় করতে পারেননি। পঞ্চম ওভারের তৃতীয় বলে লিটনকে এলবিডব্লুর ফাদে ফেলেন জাসদীপ সং। ১৫ বলে ১টি করে চার ও ছক্কায় করেছেন ১৪ রান। বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৩.৪ ওভারে ১ উইকেটে ৩৪ রান।
৩৪ রানেই বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট। ষষ্ঠ ওভারের প্রথম বলে স্টিভেন টেইলরকে স্লগ সুইপ করতে যান সৌম্য। ডিপ স্কয়ার লেগে ক্যাচ ধরেন নিতিশ কুমার। ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারলেন না সৌম্য। ১৩ বলে ৩ চারে করেছেন ২০ রান। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৩৭ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতে আবারও উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম ওভারের তৃতীয় বলে নাজমুল হোসেন শান্তকে স্টাম্পিংয়ের ফাদে ফেলেন টেইলর। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব রানের জন্য সংগ্রাম করতে থাকেন। ১২ ওভারের দ্বিতীয় বলে রানআউটের ফাদে কাটা পড়েছেন সাকিব।
হারমিত সিংকে কাভারে ঠেলেন হৃদয়। হৃদয়ের ডাকে সাড়া না দিয়ে নন স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়েছেন সাকিব। দুজনই মাঝপথে দাঁড়িয়ে যান। তাতে বাংলাদেশের স্কোর হয়েছে ১১.২ ওভারে ৪ উইকেটে ৬৮ রান। ১২ বলে ৬ রান করে আউট হন সাকিব।
সাকিবের বিদায়ের পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়তে নেমেই চড়াও হয়েছেন হৃদয়। ১৩ তম ওভারে বোলিংয়ে আসা জাসদীপের ওভার থেকে বাংলাদেশ নিয়েছে ১৬ রান। যেখানে হৃদয় একাই নিয়েছেন ১৫ রান। ওভারের প্রথম ও তৃতীয় বলে দুটি ছক্কা মেরেছেন তিনি।
যদিও এমন আক্রমণাত্মক ব্যাটিং পরে আর সেভাবে দেখা যায়নি হৃদয়-মাহমুদউল্লাহর জুটিতে। ষষ্ঠ উইকেটে তাঁদের (হৃদয়-মাহমুদউল্লাহ) জুটিতে এসেছে ৪৭ বলে ৬৭ রান। ১৯ তম ওভারের চতুর্থ বলে মাহমুদউল্লাহকে ফেরান নেত্রাভালকার। ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন মাহমুদউল্লাহ।
শেষ ওভারের ঝড়ে অবশ্য মূলত ১৫০ পেরোয় বাংলাদেশ। আলীর ওভার থেকে সফরকারীরা নিয়েছে ১৭ রান। জাকের মেরেছেন ২ চার। ১ চার মেরেছেন হৃদয়। ইনিংসের শেষ বলে হৃদয়কে ফেরান আলী।
বাংলাদেশের ১৫৩ রানের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করেছেন হৃদয়। ৪৭ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৫৮ রান।
শেয়ারনিউজ, ২১ মে ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





