প্রধানমন্ত্রীর ব্রাজিল সফর, গুরুত্ব পাবে বাণিজ্য-বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক : আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (০৭ এপ্রিল) বিকেলে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুদিনের বাংলাদেশ সফরে আসা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান এ সম্ভাবনার কথা জানান।
জানা যায়, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার আমন্ত্রণে রিও ডি জেনিরোতে গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনও শীর্ষ রাজনৈতিক নেতা দ্বিপক্ষীয় সফরে ব্রাজিলে যাবেন। ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
নাম না প্রকাশের শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল আমাদের প্রথম স্বীকৃতি দিলেও এই প্রথমবারের মতো ওই দেশে শীর্ষ পর্যায়ের কোনও রাজনৈতিক সফর হচ্ছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা সম্প্রতি ঢাকা সফর করেছেন এবং সেটিও ব্রাজিলের কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।’
সফরের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে যেকোনও শীর্ষ পর্যায়ের সফরের উদ্দেশ্য থাকে রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করার জন্য। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগও গুরুত্ব পাবে।’
সম্পর্কের ধারাবাহিকতা
ব্রাজিলের ফুটবল বাংলাদেশে দীর্ঘদিন ধরে জনপ্রিয় হলেও ওই দেশের সঙ্গে সম্পর্ক গত ১৫ বছরে ধারাবাহিকভাবে বাড়ছে। ২০০৯ সালে বাংলাদেশে দূতাবাস খোলে ব্রাজিল। অন্যদিকে ২০১২ সালে ব্রাজিলে দূতাবাস উদ্বোধন করে বাংলাদেশ।
এ প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন, ‘যেকোনও দেশে দূতাবাস খোলা হলে ওই দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে। এর মাধ্যমে দুই সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ অনেকগুণ বাড়ে।’
ক্রমবর্ধমান বাণিজ্য
ব্রাজিল থেকে তুলা, সয়াবিন, সয়া, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ, যার পরিমাণ প্রায় ২৫০ কোটি ডলার। অন্যদিকে ব্রাজিলে তৈরি পোশাক, পাটজাত পণ্য পাঠায় বাংলাদেশ, যার পরিমাণ প্রায় ২০ কোটি ডলার।
এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টির পরিবর্তন চাইছি। বাংলাদেশের তৈরি পোশাক ব্রাজিলে ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিয়ে প্রবেশ করে। আমরা চেয়েছি ব্রাজিলের তুলা দিয়ে তৈরি পোশাক বিনা শুল্কে ওই দেশে প্রবেশাধিকার।’
পাটজাত পণ্যের ওপর ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ব্রাজিল অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। এর ফলে ওই দেশে এই পণ্য রফতানিতে সমস্যা তৈরি হচ্ছে।
সম্প্রতি ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার সফরের সময়ে বিষয়টি উত্থাপন করা হলে এটি প্রত্যাহারের জন্য বাংলাদেশ আবেদন করলে সেটি তিনি ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান আরেক কর্মকর্তা।
আঞ্চলিক ব্যবসা
আগে থেকেই ব্রাজিলের তুলা বাংলাদেশে আসছে। এবার তারা বাংলাদেশে গরুর মাংস পাঠাতে আগ্রহী। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এ অঞ্চলের অন্য দেশগুলোতেও তারা যেন তাদের ব্যবসা সম্প্রসারণ করে।
এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘ব্রাজিল থেকে আমরা তুলা আমদানি করি। আমরা তাদের অনুরোধ করেছি বাংলাদেশে ওয়্যারহাউজ তৈরি বা ভাড়া করার জন্য, যেখান থেকে বাংলাদেশি ব্যবসায়ীরা তুলা কিনবেন। একই সঙ্গে বাংলাদেশে রাখা তুলা তারা এই অঞ্চলের অন্যান্য দেশেও পাঠাতে পারবে। ফলে বাংলাদেশিদের তুলা আমদানির যে সময় প্রয়োজন, সেটি একদম কমে যাবে এবং অন্যদিকে বাংলাদেশেও ব্রাজিলের বাণিজ্যিক স্বার্থ বাড়বে বলে তিনি জানান।
আরেক কর্মকর্তা বলেন, ‘গরুর মাংসের ক্ষেত্রে আমরা প্রক্রিয়াজাত খাদ্যের প্রতি বেশি আগ্রহী। এর মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, অন্য দেশগুলোতে তারা এখান থেকে ব্যবসা করতে পারবে।’
ব্রাজিল পৃথিবীর অষ্টম বৃহত্তম অর্থনীতি হলেও বাংলাদেশে ওই দেশের কোনও বিনিয়োগ নেই। এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, ‘আমরা বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি ব্রাজিলের বিনিয়োগ চাই। তারা চাইলে তাদের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ করা সম্ভব। ব্রাজিল থেকে বিনিয়োগ এলে সেটি ওই দেশের সঙ্গে যে ক্রমবর্ধমান বাণিজ্যিক যে ঘাটতি, সেটির ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সহজ হবে বলে তিনি জানান।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে যত আলোচনা
গত ৭ এপ্রিল বাংলাদেশ সফর করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। এদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ব্রিকস সংগঠনে যোগ দেওয়ার আগ্রহের কথা জানায়। আন্তর্জাতিক সহযোগিতাসহ পরিবহন খাতে বায়ো-ফুয়েলসহ কম দূষণকারী জ্বালানির ব্যবহারকে উৎসাহী করতে বাংলাদেশ ও ব্রাজিল পরস্পর সহযোগিতা, গবেষণা ও বিনিয়োগ করতে সম্মত হয়েছে ব্রাজিল।
এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন এজেন্ডা ও আঞ্চলিক উদ্যোগ, বহুপাক্ষিক সহযোগিতা, প্রতিরক্ষা, কৃষি, পশুসম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই মন্ত্রী।
একই সময়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করেন মাওরো ভিয়েরা। এ সময় দক্ষিণ আমেরিকায় বাংলাদেশি পণ্যের বাজারসুবিধা সম্প্রসারণে সহায়তা করার আগ্রহ জানায় ব্রাজিল। পরে ব্রাজিলকে বাংলাদেশে গরুর মাংস রফতানির অনুরোধ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
পরদিন ৮ এপ্রিল সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা।
বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক (আরএমজি) পণ্য আমদানি করতে ব্রাজিলকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ থেকে আরএমজি পণ্য তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে ব্রাজিলে রফতানি করা হচ্ছে। সরাসরি বাংলাদেশ থেকে আরএমজি পণ্য আমদানি করলে ব্রাজিলের জন্য এটি আরও সাশ্রয়ী হবে।’
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ব্রাজিলের দিকে ঝুঁকছে। এই ভারসাম্য নিশ্চিত করতে ব্রাজিল বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্যসহ আরও পণ্য আমদানি করতে পারে। ব্রাজিল থেকে মূলত চিনি, সয়াবিন তেল ও তুলা আমদানি করে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।’
শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













