পতনের বৃত্ত থেকে নিস্তার পাচ্ছে না ট্রাম্পের কোম্পানির শেয়ার
আন্তর্জাতিক ডেস্ক : পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না সাবেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের মালিক কোম্পানি। শুক্রবার কোম্পানিটির দাম বাজারের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এদিন আরো ১২ শতাংশ কমেছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম। বার্তা সংস্থা সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সিএনএন সূত্রে জানা যায়, মূলত বিনিয়োগকারীরা ট্রাম্পের কোম্পানির শেয়ার বিপুল হারে ছেড়ে দেওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে এই কোম্পানিতে ট্রাম্পের নিজের শেয়ারমূল্য আরও প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার কমে গেছে।
এর আগে, গত ২৬ মার্চ শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর ট্রাম্পের এই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির শেয়ারের দাম ৭৯.৩৮ ডলারে উঠে গিয়েছিল। প্রতীকী নাম ‘ডিজেটি’ টিকারে নাসডাক একচেঞ্জে এই কোম্পানির লেনদেন হচ্ছে।
ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে ডোনাল্ড ট্রাম্পের হিস্যা প্রায় ৫৯ শতাংশ। এখন শেয়ারের দরপতনের কারণে কোম্পানিতে ট্রাম্পের ব্যক্তিগত হিস্যা ৩.০২ বিলিয়ন বা ৩২০ কোটি ডলারে নেমে এসেছে। গত সপ্তাহের শেষ দিকে ট্রাম্পের শেয়ারের বাজারমূল্য ছিল ৪.০৯ বিলিয়ন বা ৪৯০ কোটি ডলার। ২৬ মার্চ অভিষেকের দিন ট্রাম্পের শেয়ারমূল্য ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারে উঠে গিয়েছিল।
ট্রাম্পের মালিকানাধীন এই কোম্পানি প্রতিষ্ঠার পর থেকেই অবশ্য খুব একটা ব্যবসা করতে পারছে না।
সম্প্রতি তারা জানিয়েছে, গত বছর, অর্থাৎ ২০২৩ সালে তাদের রাজস্ব আয় হয়েছে মাত্র ৪১ লাখ ডলার। একই সময়ে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৮০ লাখ ডলার। এই পরিস্থিতি দেখে আর্থিক খাত বিশ্লেষকেরা বলছেন, ওয়াল স্ট্রিটে ট্রাম্পের কোম্পানির শেয়ার অতি মূল্যায়িত হয়েছে।
অনলাইন ট্রাভেল এজেন্সি এক্সপেডিয়ার চেয়ারম্যান ও শতকোটিপতি ব্যারি ডিলার সিএনবিসিকে বলেছেন, ট্রাম্পের এই সামাজিক যোগাযোগমাধ্যম একধরনের জালিয়াতি; যাঁরা এই কোম্পানির শেয়ার কিনছেন, তাঁরা বোকা। তিনি আরও বলেন, ‘আমি বলছি, বিষয়টি হাস্যকর; এই কোম্পানির রাজস্ব আয় নেই।’
যদিও ট্রাম্পের কোম্পানির মুখপাত্র শ্যানন ডিভাইন বলেছেন, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে, এটা ট্রাম্পের সমালোচক ও বামপন্থী আদর্শের মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন। এর কারণ হলো, ট্রুথ সোশ্যাল নিজের রাজনৈতিক মতাদর্শের বাইরে ভিন্ন মতাদর্শকে সেন্সর না করে প্রচারের সুযোগ দিচ্ছে।
গত সপ্তাহের সোমবার ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির শেয়ারের দাম ২১ শতাংশ কমে যায়। এই পরিস্থিতিতে কোম্পানিটির পক্ষে আর্থিক দায় মেটানো কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে।
২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে ট্রাম্প অনেকটাই এগিয়ে। এক্সে ট্রাম্পের অ্যাকাউন্ট বাতিল হওয়ার পর তিনি নিজেই এই কোম্পানি খুলে বসেন। কিন্তু এক্সের ধারেকাছে যেতে পারেনি ট্রাম্পের কোম্পানি।
বর্তমানে কোম্পানিতে ট্রাম্পের মোট শেয়ারের পরিমাণ ৭ কোটি ৮৭ লাখ। তবে সাবেক প্রেসিডেন্ট আগামী ছয় মাস নিজের শেয়ার বিক্রি বা তার বিপরীতে ঋণ করতে পারবেন না।
বিশ্লেষকরা মনে করছেন, সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এসব বিধিনিষেধ লঙ্ঘনের চেষ্টা করলে শেয়ারের দাম আরও কমে যেতে পারে।
শেয়ারনিউজ, ০৬ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ













