ইউরোপের ভিসাহীন মুক্ত চলাচলে পরিবর্তন আসছে
প্রবাস ডেস্ক : ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ কাউন্সিলের প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়নের অবাধ চলাচলের শেনজেন অঞ্চলের অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ ও সম্প্রসারণ নিয়ে একটি সংস্কার প্রস্তাবে ঐক্যমতে পৌঁছেছেন। ইনফো মাইগ্রেন্টসের খবর।
মঙ্গলবার (০৬ ফেব্রূয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শেনজেনভুক্ত যেকোন ইইউ সদস্য রাষ্ট্র গুরুতর নিরাপত্তা হুমকির ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের জন্য অভ্যন্তরীণ সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে কোন দেশে সম্ভাব্য আরো এক বছরের জন্য এই ব্যবস্থা নবায়ন করতে পারবে।
চুক্তিতে আরো বলা হয়, চেকিং ব্যবস্থা প্রবর্তনের আগে অবশ্যই সংশ্লিষ্ট দেশকে এই নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং আনুপাতিকতা মূল্যায়ন করতে হবে। এটি ছাড়া আর কোন বিকল্প ব্যবস্থা না থাকার বিষয়টিও প্রমাণ করতে হবে। নতুন বিধানটি আইনি অনুমোদন পেতে ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউ কাউন্সিলের বৈধতা পেতে হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, ইউরোপের ভিসাবিহীন মুক্ত চলাচল ব্যবস্থা শেনজেন জোনে কোন দেশ চাইলে শুধু বিশেষ পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারে। সোমবার (০৪ ফেব্রুয়ারি) ব্রাসেলসে নেয়া সিদ্ধান্তের উদ্দেশ্য শেনজেন অঞ্চলের অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা এবং এটির সময়সীমা বৃদ্ধি করা।
এটির মাধ্যমে এ অঞ্চলের বর্তমান কাঠামোকে স্পষ্ট ও শক্তিশালী করতে চায় ইইউ। বর্তমানে শেনজেন অঞ্চলে সদস্য ২৭টি দেশ। ইইউর ২৩টি সদস্য দেশ ছাড়াও আইসল্যান্ড, লিস্টেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ডও সদস্য দেশ।
৪০ কোটিরও বেশি মানুষ বর্তমানে কোন প্রকার বিধিনিষেধ ছাড়াই শেনজেন অঞ্চলে ভ্রমণ করতে পারে। ২০১৫ সাল থেকে অভিবাসী চাপ এবং সন্ত্রাসী হামলার কারণে ফ্রান্সসহ বেশ কিছু ইইউভুক্ত দেশ তাদের অভ্যন্তরীণ সীমান্তে পরিচয় তদারকি ব্যবস্থা আরোপ করা শুরু করে।
এছাড়া কোভিড -১৯ মহামারী চলাকালীন বিশৃঙ্খল চলাচল ঠেকাতে আরো বেশ কিছু দেশ একই উদ্যোগ নিয়েছে, যা শেঙেন প্রবিধানের মূল চিন্তার সঙ্গে সাংঘর্ষিক।
২০২২ সালে দেয়া এক রায়ে ইইউ-এর কোর্ট অফ জাস্টিস জানায়, ইইউভুক্ত দেশগুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার যুক্তিতে ছয় মাসের বেশি নিজ সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে না। এছাড়া ফ্রান্সের সর্বোচ্চ একটি আদালতও সম্প্রতি একই সিদ্ধান্ত জানিয়েছে।
মূলত এ জাতীয় আইনি বাঁধা ও আদালতের নিন্দা এড়াতে শেনজেন বিধিমালা পরিবর্তনের জন্য ঐক্যমতে পৌঁছেছে এসব ইউরোপীয় দেশ। ২০২১ সালের ডিসেম্বর থেকে শেঙেন বিধান পরিবর্তনের চেষ্টা করে আসছে ইউরোপীয় কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় সম্পন্ন চুক্তির মাধ্যমে এই উদ্যোগের পূর্ণতা পেল।
নতুন চুক্তিতে সন্তুষ্টি প্রাকশ করে সোশ্যাল ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত ফরাসি এমইপি সিলভি গিয়ুম বলেন, এই চুক্তির মাধ্যমে আমরা গত ১০ বছর ধরে শেঙেন এলাকা নিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলাম সেটির সমাধান পেয়েছি। পাশাপাশি মানুষের অবাধ চলাচলের অধিকার রক্ষারও সুযোগ পেয়েছি।
শেয়ারনিউজ, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












