রপ্তানি কমছে যুক্তরাষ্ট্র-জার্মানিতে, অস্থিরতায় সরকার
নিজস্ব প্রতিবেদক: রপ্তানি কমছে পোষাকের শীর্ষ বাজারগুলোতে। ফলে অস্থিরতা বিরাজ করছে সরকারের ভেতর। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি নেতিবাচক হওয়ায় উদ্বেগ বাড়ছে সরকারের।
এসব বাজারে অব্যাহতভাবে রপ্তানি কমার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন বাজার খোঁজার পাশাপাশি পোশাকের বাইরে ভেনামি চিংড়ি, চামড়া, ফলমূল, শাকসবজির রপ্তানি বাড়াতে বহুমুখী কর্মপরিকল্পনাও তৈরি করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের কথাও বলা হয়েছে।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রপ্তানি বাড়ানোসংক্রান্ত কার্যনির্বাহী কমিটির সভায় এমন কর্মপরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। এসব সিদ্ধান্তসংক্রান্ত প্রতিবেদনটি ২২ জানুয়ারি বিডার নির্বাহী চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান, পররাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানি কমছে। এ দুটো দেশ ছাড়াও আরও শীর্ষ ৮টি বাজারেও রপ্তানি কমার ধারা অব্যাহত রয়েছে। এটিই ভাবিয়ে তুলছে বাণিজ্য মন্ত্রণালয়কে। এমন পরিস্থিতিতে সম্ভাবনাময় হিসেবে নতুন বাজার সৌদি আরব, জাপানসহ এ রকম আরও কয়েকটি বাজারের দিকে নজর বাড়ানোর কথা বলছে বাণিজ্য মন্ত্রণালয়।
একদিকে নতুন নতুন বাজারের প্রসার, অন্যদিকে পোশাক ছাড়াও অন্য পণ্যে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অন্য পণ্যের মধ্যে রয়েছে ভেনামি চিংড়ি, চামড়া ও চামড়াজাতীয় পণ্য, তাজা শাকসবজি, হোম টেক্সটাইল পণ্য ইত্যাদি। এসব পণ্য রপ্তানিতে নানা সমস্যা ও সংকট রয়েছে। এগুলোর সমাধান করে কীভাবে রপ্তানি বাড়ানো যায়, সেই কর্মপরিকল্পনা করতে বলেছে মন্ত্রণালয়।
এসব বিষয়ে ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান গণমাধ্যমকে বলেন, ‘বড় বাজারে রপ্তানি কমছে। কেন কমছে, তা খুঁজে বের করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পোশাকের বাইরেও অন্য যেসব সম্ভাবনাময় পণ্য রয়েছে, সেগুলোর রপ্তানি কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি।’
বৈঠকের আলোচ্য বিষয়ের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভেনামি চিংড়ি রপ্তানির বড় সম্ভাবনার খাত। এ চিংড়ির পরীক্ষামূলক রপ্তানিতে সাফল্য এসেছে। মোট ৯টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে। তারা উৎপাদনও শুরু হয়েছে। পাইকগাছা থেকে ভেনামি চিংড়ি মধ্যপ্রাচ্যে রপ্তানিও হয়েছে। সামনে ব্যাপক হারে কীভাবে রপ্তানি করা যায়, সে বিষয়ে কাজ করতে বলা হয়েছে।
সৌদি আরবের সঙ্গে রপ্তানি বাড়াতে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ মিশনকে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। সৌদিতে ৩০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে জানিয়ে বলা হয়, দেশটিতে সি ফিশ ও মিঠা পানির মাছ রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।চীনের রপ্তানি বাড়াতে দেশটির ইন্সপেকশন অ্যান্ড কোয়ারান্টিন কর্তৃপক্ষের কিছু শর্ত রয়েছে। এসব শর্ত বাস্তবায়নের জন্য বলা হয়েছে। এগুলো যাতে দ্রুত বাস্তবায়ন করে চীনে রপ্তানি ত্বরান্বিত করা যায়, সেই তাগাদা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, জাপানে বাংলাদেশের নিট পোশাকের বেশ চাহিদা রয়েছে। সেখানের ইকো-ম্যানুফ্যাকচারিং এবং সোশ্যাল কমপ্লায়েন্স পরিপালন করে রপ্তানি বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। একই সাথে তাজা শাকসবজি রপ্তানির জন্য দেশের কোল্ড স্টোরেজগুলো অগ্রাধিকার ভিত্তিতে রপ্তানিকারকদের ব্যবহারের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
শেয়ারনিউজ, ২৯ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- ২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা! কারা পাবেন বাংলাদেশ ব্যাংকের নতুন সুবিধা
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ













