একই দিনে বিশ্বের দুই প্রান্তে দুই ভাইয়ের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক : সারফারাজ খান ও মুশির খান দুই ভাই একই দিনে বিশ্বের দুই প্রান্তে সেঞ্চুরি করেছেন। তাদের পরিবারের জন্য বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুই দেশের দুটি শহর যেন মিলে গেল এক বিন্দুতে। এই দুই শহরের মধ্যকার দূরত্ব সাত হাজার ৬২৫ কিলোমিটার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিন ১৬০ বলে ১৬১ রানের ইনিংস খেলেন সারফারাজ। যেখানে ১৮টি চারের পাশে ছক্কা ৫টি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫ ম্যাচে তার সেঞ্চুরি হয়ে গেল ১৪টি। সবশেষ ইনিংসটির পর তার ব্যাটিং গড় ৬৯.৮৬। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড়ের তালিকায় তিনে থাকা জর্জ হেডলির (৬৯.৮৭) থেকে সামান্য পিছিয়ে আছেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুর্দান্ত এই ইনিংসে আরেকবার জাতীয় দলে ঢোকার দাবি জোরাল করলেন সারফারাজ। ভারতের ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিলেও তার এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
আহমেদাবাদে সারফারাজের ইনিংস যখন শেষের দিকে, ব্লুমফন্টেইনে যুব বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন তার ছোট ভাই মুশির। ফিফটি পূর্ণ করেন তিনি ৬৬ বলে। পরের পঞ্চাশ করতে লাগে স্রেফ ৩৪ বল। ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১৮ রানের ইনিংস খেলে ভারতের তিনশ ছাড়ানো সংগ্রহে বড় অবদান রাখেন মুশির। দলের বড় জয়ের পর ম্যাচ সেরার পুরস্কারও জেতেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার।
মিডল অর্ডার ব্যাটসম্যান সারফারাজ মাঝেমধ্যে লেগ স্পিন বোলিং করেন, মুশির অবশ্য পুরোদস্তুর অলরাউন্ডার। ব্যাটসম্যান তিনি ডানহাতি। তবে বোলিং করেন বাঁহাতি স্পিন। ২০২২ সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে মুশিরের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৭ বছর বয়সে। মুম্বাইয়ের হয়ে ওই ম্যাচে তার সঙ্গে খেলেন বড় ভাই সারফারাজও। দুজন একসঙ্গে ব্যাটিংও করেন।
গত ডিসেম্বরে ভারতে যুব ক্রিকেটারদের চার দলের একদিনের ম্যাচের সিরিজের ফাইনালে ৪৭ বলে ১৩ ছক্কা ও ৬ চারে অপরাজিত ১২৭ রানের টর্নেডো ইনিংস খেলে আলোড়ন তোলেন মুশির। চলতি যুব বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ রানে আউট হলেও এবার তিনি খেললেন ম্যাচ জয়ী ইনিংস।
শেয়ারনিউজ, ২৬ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)







