সময় নষ্ট করতে চান না সাকিব
ক্রীড়া প্রতিবেদক : গত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলতে গিয়ে আঙ্গুলে পাওয়া আঘাত থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাঁহাতের তর্জনীতে এখনো ব্যান্ডেজ প্যাঁচানো তার।
এর মধ্যেই প্রথমবার করেছেন জাতীয় সংসদ নির্বাচন, জয়ীও হয়েছেন। তবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ফিজিও, ট্রেনার ও কোচদের নিয়ে অনুশীলন শুরু করেন সাকিব।
গতকাল মঙ্গলবারও মিরপুর এবং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করেছেন। তবে এখনো বোলিংয়ে ফিরতে কয়েকদিন সময় লাগবে। তবে সাকিব জানিয়েছেন, সময় নষ্ট করতে চাননি তিনি। ইনজুরির অগ্রগতি সন্তোষজনক অবস্থায় থাকার কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম থেকেই খেলার জন্য মরিয়া তিনি। তাই যতটা সম্ভব বেশি অনুশীলন করে নিজেকে প্রস্তুত করতে চান বলে জানিয়েছেন সাকিব।
বিশ্বকাপের মধ্যেই দুই দফা ইনজুরিতে ২ ম্যাচ খেলতে পারেননি এ বাঁহাতি অলরাউন্ডার।। বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সিরিজও খেলেননি। এরপর তার ইনজুরি আক্রান্ত বাঁহাতের তর্জনী পুরো সেরে উঠতে বেশ সময়ের প্রয়োজন পড়েছে। তাই আর নিউজিল্যান্ড সফরেও যাননি। একেবারে জাতীয় নির্বাচন শেষ করে বিপিএল দিয়েই ফেরার কথা জানিয়েছিলেন। তা ছাড়া চিকিৎসকরাও ইনজুরি আক্রান্ত আঙ্গুলকে আরো বিশ্রাম দিতে পরামর্শ প্রদান করেছেন।
সবকিছু শেষ করতেই আর দেরি না করে মাঠে নেমে পড়েছেন। এমনকি নির্বাচনের মধ্যেই মাগুড়ায় মাঠের অনুশীলন শুরু করেন। নির্বাচনের পরদিন তিনি মিরপুরে আসেন। মঙ্গলবারও মিরপুরে কিছুক্ষণ থেকে এবার বিপিএলে তার দল রংপুর রাইডার্সের সঙ্গে দুপুরে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে অনুশীলন করেছেন। রানিং, ফিটনেস ট্রেনিং, ব্যাটিং ও ক্যাচিং অনুশীলন করলেও বোলিং শুরু করেননি তিনি।
কারণ তার বাঁহাতি স্পিনের জন্য সবচেয়ে কার্যকর আঙ্গুল তর্জনীতেই সমস্যা। তাই কয়েকদিন পরেই বোলিং শুরু করবেন। তার আগে অন্য অনুশীলন করে নিজেকে ধাতস্থ করে এগিয়ে নিচ্ছেন।
দ্রুত মাঠে ফেরার বিষয়ে সাকিব বলেছেন, ‘বিপিএল শুরু হচ্ছে, প্রস্তুতি লাগবে। প্রায় আড়াই মাসের মতো হয়েছে আমি মাঠের বাইরে। এর মধ্যে কোনো ফিটনেসের কাজ করতে পারিনি, স্কিলের কাজ করতে পারিনি। তাই স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার জন্য সময় লাগবে। এ কারণেই আসলে সময় নষ্ট করতে চাইনি।’
গত বিপিএল আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন সাকিব। কিন্তু এবার তাকে রংপুর রাইডার্স সরাসরি চুক্তিতে অনেক আগেই টেনে নিয়েছে। তবে তিনিই দলের নেতৃত্ব দেবেন কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবও এ বিষয়ে বলেছেন, এটা (অধিনায়কত্ব) তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদেরকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে। আমার মতামতের ওপর নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় মালিকদের ওপর নির্ভর করে তারা কাকে চায়, কীভাবে চায় এবং তারা সেভাবেই সবকিছু পরিকল্পনা করে।
জাতীয় দলেও আর কি নেতৃত্বে থাকবেন সাকিব? তার পরিবর্তে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব করে ভেলকি দেখিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও আনুষ্ঠানিকভাবে তিন সংস্করণে সাকিবই এখন পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক। তবে টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে সাকিব বলেছেন, ‘প্রতিবারই তো বেশি প্রত্যাশা থাকে। এবারও তাই থাকবে। টি-২০ সংস্করণে গত এক বছর আমরা খুব ভালো খেলেছি। দলটা এখন ভারসাম্যপূর্ণ আছে, ছন্দেও আছে। সবাই ভালো খেলছে। নিউজিল্যান্ডেও ভালো খেলেছে। প্রত্যাশা তো বেশি থাকবেই। খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে। আমাদের সুযোগ আছে।’
শেয়ারনিউজ, ১০ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস





.jpg&w=50&h=35)







