সংসদ সদস্য হলেন গার্মেন্ট শিল্পের যেসব ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে জয়ী প্রার্থীদের মধ্যে অনেকেরই বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের বড় ব্যবসায়ী হিসেবে আলাদা পরিচিতি রয়েছে। এদের মধ্যে কেউ আওয়ামী লীগের, কেউ জাতীয় পার্টির আবার কেউ স্বতন্ত্র প্রার্থী।
খাতটির যেসব উদ্যোক্তা গতকালের ভোটযুদ্ধে জয় পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা টিপু মুনশি, রেনেসাঁ ও ইন্টারস্টফ গ্রুপের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা মো. শাহরিয়ার আলম, হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুচ ছালাম, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল, এনভয় গ্রুপের কর্ণধার সালাম মুর্শেদী, নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী প্রমুখ।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে বাণিজ্যমন্ত্রী ও সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। ৪৬ হাজার ৪৭২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ১৫ হাজার ৬৩১ ভোট।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নৌকা প্রতীকে জয় পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার আলম। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক পেয়েছেন ৭৩ হাজার ৬৫১ ভোট।
এবারের নির্বাচনে বস্ত্র ও পোশাক খাতের যেসব ব্যবসায়ী সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ। নির্বাচন কমিশন থেকে পাওয়া বেসরকারি ফলাফল অনুসারে, ফরিদপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ৫৯ হাজার ৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক এ প্রেসিডেন্ট ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।
ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে বিজয়ী হয়েছেন নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ খসরু চৌধুরী এবার কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি পেয়েছেন ৬৯ হাজার ৮৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের এসএম তোফাজ্জল হোসেন ৩৭ হাজার ৭৫৯ ভোট পেয়েছেন।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুচ ছালাম। দেশের নেতৃস্থানীয় শিল্পগোষ্ঠী ওয়েল গ্রুপের এ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৭৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী (ফুলকপি) পেয়েছেন ৪১ হাজার ৫০০ ভোট।
আওয়ামী লীগের সমর্থন নিয়ে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে নির্বাচন করেছিলেন শাশা ডেনিমসের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৫৬২ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৬২ ভোট।
খুলনা-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন পোশাক পণ্যের প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এবং এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদী। তিনিও জয় পেয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রেসিডেন্ট ও উইসডম অ্যাটায়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ওসমান।
সিরাজগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন রফতানিমুখী তৈরি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল। ৭৭ হাজার ৪২২টি ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকে আব্দুল লতিফ বিশ্বাস পেয়েছেন ৭৩ হাজার ১৮৩টি ভোট।
শেয়ারনিউজ, ০৮ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস













