সৌদি আরবের অর্থনীতি পাল্টে দেবে যে ১০ মেগা প্রকল্প
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের অর্থনীতি মূলত তেলের ওপর নির্ভরশীল। সৌদি কর্তৃপক্ষ জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এগুলোর উদ্দেশ্য হলো জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে অর্থনীতিকে দূরে সরিয়ে নেওয়া। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগে বৈচিত্র্য আনা। এই প্রতিবেদনটি সৌদি আরবের অর্থনৈতিক পরিবর্তন নিশ্চিত করার জন্য ব্যয়বহুল ১০টি মেগা প্রকল্প নিয়ে।
নরলানা
নতুন অতি আধুনিক আবাসন কেন্দ্র নরলানা। এনইওএম নামের নতুন শহরের অংশ হিসেবে নরলানা উত্তর-পশ্চিম সৌদি আরবে গড়ে উঠছে। আকাবা উপসাগরের উপকূলে অবস্থিত নরলানার আশপাশে রয়েছে অসংখ্য প্রাকৃতিক টিলা। টিলাগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হবে প্রাসাদ, অ্যাপার্টমেন্ট ও ভিলাসহ ৭১১টি প্রপার্টি।
এখানে ১২০ বার্থের জাহাজ, ১৮ গর্তের গলফ মাঠ, অশ্বারোহী কেন্দ্র, ওয়াটারস্পোর্টস এবং নৌযান চালানোর সুবিধাসহ বিলাসবহুল জীবনযাপনের সব উপকরণ থাকবে।
উতামো
শিল্প ও বিনোদনের জন্য নতুন গন্তব্য উতামো। উত্তর-পশ্চিম সৌদি আরবের আকাবা উপকূলরেখা বরাবর এর অবস্থান। এটি দেখতে অবিকল একটি পাহাড়ি রেশমের গুটি। আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এর স্থাপত্য নিবিড় সংযোগ তৈরি করবে। এ ভবনে উন্নত অডিও-ভিজ্যুয়াল সিস্টেমের মাধ্যমে সংগীত, শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মূলত এটি হবে একটি ভেন্যু।
সিরান্না
এটি হবে পর্যটন গন্তব্য। সৌদি আরবের উত্তর-পশ্চিম উপকূলীয় অঞ্চল আকাবার পাশে এর অবস্থান। ৬৫টি বিলাসবহুল হোটেল ও ৩৫টি অভিজাত আবাসিক প্রপার্টি নিয়ে সিরান্না গঠিত। এসব ঘর থেকে দেখা যাবে লোহিত সাগর। উপত্যকা এবং এর জীববৈচিত্র্যের সঙ্গে সাযুজ্য রেখে এসব ভবনের নকশা তৈরি করা হয়েছে। বিচ ক্লাব, স্পা, আরাম-আয়েসের সুযোগ-সুবিধা এবং খাদ্য পর্যটকদের সময়কে রাঙিয়ে তুলবে।
এপিকোন
আকাবা উপসাগরের আরেকটি অভিজাত পর্যটন গন্তব্য হচ্ছে এপিকোন। এখানে ২৭৫ মিটার দীর্ঘ দুটি টাওয়ার থাকবে। অনেকটা থ্রিডি ইমেজের মতো। ৪১টি আল্ট্রা-প্রিমিয়াম হোটেল ও বিলাসবহুল আবাসন থাকবে। এছাড়া ১২০ কক্ষের রিসোর্ট ও উপকূলমুখী ৪৫টি ভিলা থাকবে। প্রতিদিনের চাপ কমাতে এখানকার বাসিন্দা ও অতিথিদের জন্য আতিথেয়তার নতুন উদাহরণ তৈরি করবে সৌদি আরব।
লেইজা
এ স্থান পাহাড়ের জন্য বিখ্যাত। ৪০০ মিটার উঁচু পাহাড়ের চারপাশে ছোট-বড় অসংখ্য উপত্যকা রয়েছে। আকাবা উপসাগরের কাছাকাছি এর অবস্থান। ৯৫ শতাংশ ভূমি অবিকল রেখে এর নকশা তৈরি করা হয়েছে। ভ্রমণকারীদের থাকার জন্য এখানে তৈরি করা হয়েছে ৪০ কক্ষের কয়েকটি হোটেল। এসব হোটেলের রান্নাঘরে বিশ্বখ্যাত শেফদের নিয়োগ দেয়া হবে।
দ্য লাইন
১৭০ কিলোমিটার দীর্ঘ কার্বনশূন্য শহর। এখানে কোনো ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যাবে না। হাঁটার জন্য থাকবে পর্যাপ্ত স্থান। বাসা, বিদ্যালয়, কর্মস্থান, পার্কের পাশাপাশি গণপরিবহন হিসেবে থাকবে বাস ও ট্রেন।
ত্রোজেনা
এটি হবে বরফাচ্ছাদিত এলাকা। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এনইওএম শহরের একটি অংশ হবে ত্রোজেনা। এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০-২৬০০ মিটার উঁচুতে। প্রায় ৬০ বর্গকিলোমিটারজুড়ে এর বিস্তৃতি। শীতকালে শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে আসবে। থাকবে স্কিসহ অন্যান্য শীতকালীন ক্রীড়ার ব্যবস্থা। এখানে ২০২৯ সালে এশিয়ান উইন্টার গেমসের আয়োজন করা হবে। প্রতি বছর এখানে সাত লাখ পর্যটক আনার পরিকল্পনা রয়েছে।
অক্সাগন
সুয়েজ খালের কাছাকাছি লোহিত সাগরে ভাসমান শহর হবে অক্সাগন। এটি মূলত শিল্প খাতের কেন্দ্র হবে। যেখানে থাকবে কারখানা ও উৎপাদন-সংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা। নবায়নযোগ্য জ্বালানি, খাদ্য উৎপাদন, ডিজিটাল টেকনোলজি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। টেকসই এবং শূন্য কার্বনসহ বিশ্বের প্রথম বন্দর হবে এটি। যেখানে সরবরাহ চেইন হবে পরিবেশবান্ধব।
সিনদালা
ছোট একটি দ্বীপ সিনদালা। ৮ লাখ ৪০ হাজার বর্গমিটার আয়তন। চলতি বছর এটি চালু হওয়ার কথা রয়েছে। এখানে তিনটি বিলাসবহুল রিসোর্ট, একটি ইয়ট ক্লাব, ৫০টি বিলাসবহুল ব্র্যান্ড এবং ৮৬টি উপকূলীয় সাঁকো থাকবে। প্রায় সাড়ে তিন হাজার লোকের কর্মসংস্থান হবে। ২০২৮ সালে দৈনিক ২ হাজার ৪০০ দর্শনার্থী এখানে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নিউ মুরাব্বা
১৯ বর্গকিলোমিটার বিস্তৃত এলাকা। বাণিজ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হবে এখানে। ১৫ মিনিট হাঁটা পথে থাকবে অবকাশযাপন কেন্দ্র এবং ২০ মিনিট হাঁটা দূরত্বে থাকবে বিমানবন্দর। গাছগাছালিতে ঢাকা এ শহরে থাকবে বাইসাইকেলের আলাদা লেন। এখানে তিন লাখ লোকের কর্মসংস্থান হবে।
শেয়ারনিউজ, ০৬ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













