হিজাব নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে কর্ণাটকের স্কুল থেকে
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের সরকারি স্কুলগুলো থেকে হিজাব নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কে সিদ্দারামাইয়া। শুক্রবার (২২ ডিসেম্বর) এ নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুখ্যমন্ত্রী কে সিদ্দারামাইয়া তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমি ইতিমধ্যেই সরকারি কর্তাদের বলেছি, শনিবার (আজ) থেকে যেন হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। পোশাক, খাবার–দাবার, এসব প্রতিটি মানুষের একান্ত ব্যক্তিগত পছন্দের বিষয়। এসব বিষয়ে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।’
২০২২ সালে বিজেপি শাসিত সরকারের আমলে বিজেপির মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই কর্ণাটকের স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের হিজাব বা স্কার্ফ পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এ সিদ্ধান্তের জেরে রাজ্যের উত্তেজনা এতটাই প্রকট হয়েছিল যে, শেষে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছেন কে সিদ্দারামাইয়া।
শুক্রবার (২২ ডিসেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সিদ্দারামাইয়া বিজেপিকে কটাক্ষ করে বলেন, “তারা (বিজেপি) বলে “সবকা সাথ, সবকা বিকাশ” (সকলের সহযোগিতা, সকলের উন্নয়ন)। কিন্তু যারা হিজাব পরে, বোরখা পরে, দাড়ি রাখে, তাদেরকে তারা আবার দূরে সরিয়ে রাখে। তাদের কথায় ও কাজে মিল নেই। পোশাক পরা যার যার পছন্দের বিষয়। সরকার কেন এ সব বিষয়ে নাক গলাবে? আমি ধুতি ও কুর্তা পরি। কেউ প্যান্ট ও শার্ট পরে। এতে কার কী বলার থাকতে পারে? অন্যায়ই–বা কোথায়?’
আগের বছর জানুয়ারি মাসে কর্ণাটকের উদিপি জেলার এক সরকারি প্রাক্–বিশ্ববিদ্যালয়ের ছয় মুসলিম শিক্ষার্থী অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষ তাঁদের হিজাব পরে স্কুলে ঢুকতে বারণ করেছে। পরে তারা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভের প্রতিবাদে হিন্দু শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গেরুয়া চাদর ও ওড়না জড়িয়ে ক্লাসে আসতে থাকেন।ধীরে ধীরে প্রায় সারা রাজ্যে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক উত্তেজনা। কোনো কোনো জায়গায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষও বাধে।
শিবমোগা জেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারাও জারি করা হয়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত বছর ১৫ মার্চ সেই মামলায় কর্ণাটক হাইকোর্ট জানান, ইসলাম ধর্মে হিজাব পরা আবশ্যক নয়। পরে হিজাবসংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা বহাল থাকবে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘সাম্য, অখণ্ডতা এবং জনসাধারণের আইন-শৃঙ্খলাকে বিঘ্নিত করে এমন পোশাক পরা উচিত নয়।” এরপর শিক্ষার্থীরা কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে দুই বিচারপতি বিপরীত রায় দেন। আবেদনকারীদের তাঁরা বলেন, বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানোর জন্য প্রধান বিচারপতির কাছে আরজি জানাতে।
এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কে সিদ্দারামাইয়া হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন।
শেয়ারনিউজ, ২৩ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













