কিছুদিন বসবাস করলে যেসব দেশে নাগরিকত্ব মেলে
আন্তর্জাতিক ডেস্ক : এমন অনেকেই আছেন যারা বিদেশে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্ন পূরণে অনেক কাঠ-খড় পোড়াতে হয়। কেননা, চাইলেই একটি দেশের নাগরিকত্ব পাওয়া যায় না। এজন্য মানতে হয় বেশ কিছু নিয়ম-নীতি।
বিশ্বের এমন কিছু দেশ আছে যেগুলোয় কিছুদিন বসবাস করলে সহজেই নাগরিকত্বের সুযোগ মেলে। জানুন এসব দেশ সম্পর্কে।
মেক্সিকো
যুক্তরাষ্ট্রের ২০১৭ সালের জনসংখ্যা বণ্টনের হিসেবের ওপর ভিত্তি করে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট অভিবাসীদের একটি মানচিত্র তৈরি করেছে। সেই মানচিত্র অনুযায়ী মেক্সিকোতে মার্কিনি অভিবাসীদের সংখ্যা প্রায় ৮ লাখ ৯৯ হাজার। ইউএস লাইব্রেরি অব কংগ্রেস অনুসারে, পাঁচ বছর মেক্সিকোতে থাকার পর অভিবাসীরা মেক্সিকোর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।
আবেদনকারী মেক্সিকান বংশোদ্ভূত হলে, তার কোনো মেক্সিকান সন্তান থাকলে, কিংবা মেক্সিকান স্ত্রীর সঙ্গে দুই বছর ধরে বিয়ে করে সংসার করলেও সহজে মেক্সিকান নাগরিকত্ব লাভ হয়। এমনকি মেক্সিকোর সাংস্কৃতিক, ক্রীড়া, সামাজিক, বৈজ্ঞানিক কিংবা শৈল্পিক ক্ষেত্রে অবদান থাকলে দুই বছরও সংসার করার দরকার পড়ে না। সহজেই নাগরিকত্ব মেলে। তবে এক্ষেত্রেও আবেদনকারীকে আবিশ্যিকভাবে স্প্যানিশ বলতে জানতে হবে। এছাড়াও মেক্সিকান ইতিহাস এবং সংস্কৃতির প্রতি সম্মান ও জ্ঞান থাকতে হবে। পাশাপাশি অন্য কোনও দেশের নাগরিকত্ব থাকলে তা ছেড়ে দিতে হবে।
কানাডা
মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট ম্যাপের হিসেব অনুযায়ী কানাডায় বসবাস করেন প্রায় পাঁচ লক্ষেরও বেশি মার্কিন বংশোদ্ভুত নাগরিক। শুধু মার্কিনিরাই নন কানাডায় বাংলাদেশিদের সংখ্যাটাও নেহাত মন্দ নয়। কানাডা সরকারের তরফে নাগরিকত্ব গ্রহণের প্রস্তাবিত বিজ্ঞাপন প্রায়ই নজরে পড়ে। কানাডিয়ান নাগরিকত্বের জন্য কম করে পাঁচ বছরে সেখানে থাকতে হবে। তার মধ্যে টানা ১০৯৫ দিন থাকার প্রমাণপত্র দিয়ে আবেদন পত্রে স্বাক্ষর করতে হবে।
নাগরিকত্বের জন্য আবেদন করার আগে বিগত পাঁচ বছরের মধ্যে আয়কর সহ বার্ষিক তিনটি কর দাখিল করা বাধ্যতামূলক। এছাড়াও ইংরেজি এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা, দেশের ইতিহাস, মূল্যবোধ, প্রতিষ্ঠান এবং অধিকার সম্পর্কে আবেদনকারীর জ্ঞান প্রদর্শনের জন্য একটি পরীক্ষা দিতে হবে।
আয়ারল্যান্ড
মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মানচিত্র অনুযায়ী প্রায় ৩৫০০০-এর বেশি মার্কিন বংশোদ্ভূত ব্যক্তি আয়ারল্যান্ডের বাসিন্দা। আইরিশ ঐতিহ্য সম্পর্কে গভীর সম্মান থাকলে নাগরিকত্ব লাভ করা সহজ হয়। এছাড়াও বংশে কোনো আইরিশ ব্যক্তি থাকলেও সহজে আয়ারল্যান্ডের নাগরিকত্ব মেলে। যেমন মা, বাবা, দাদা-দাদি, নানা-নানিদের মধ্যে কেউ যদি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সহজেই সেখানকার নাগরিকত্ব লাভ করা যায়। আবার একটানা এক বছর কেউ যদি আয়ারল্যান্ডে বসবাস করেন তাহলেও সহজেই সেখানকার নাগরিক হতে পারবেন।
প্যারাগুয়ে
প্যারাগুয়ের নাগরিকত্ব পেতে গেলে ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হতে হবে, ন্যূনতম তিন বছর প্যারাগুয়েতে বসবাস করতে হবে, পেশার সূত্রে বাণিজ্য, বিজ্ঞান কিংবা শিল্পে ব্যক্তির অবদান থাকতে হবে, দেশে থাকাকালীন ব্যক্তির আচরণ এবং ব্যবহার ভালো রাখার রেকর্ড থাকতে হবে। মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের মানচিত্র অনুসারে, প্যারাগুয়ের বেশিরভাগ অধিবাসীই ব্রাজিল এবং আর্জেন্টিনার বংশোদ্ভূত।
আর্মেনিয়া
যে সময় পর্তুগিজ, ইংরেজ কিংবা ফরাসীরা ভারত মহাদেশে এসে উপনিবেশ শুরু করে সেই সময় আরেকটি জাতিও বাংলা দখলের চেষ্টা চালিয়েছিল। তারা ছিলেন আর্মেনিয়ান। অর্থাৎ আর্মেনিয়া দেশের নাগরিক। আর্মেনিয়ানদের নানা স্মৃতি আজও বাংলাদেশে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। আর্মেনায়িনদের কিছু বংশধর আজও বাংলায় বর্তমান। সেই আর্মেনিয়া দেশের নাগরিকত্ব লাভ করতেও খুব বেশি কাঠখড় পোড়াতে হয় না।
স্বাভাবিকভাবেই, মাত্র তিন বছর সেদেশে বসবাস করলেই আর্মেনিয়ার নাগরিক হওয়া যায়। এক্ষেত্রে প্রথমে আর্মেনিয়ান রেসিডেন্স পারমিট জোগাড় করতে হবে। দেশের কোনো কাজে বিনিয়োগ করলেই এই পারমিট পাওয়া যায়। আর্মেনিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও সেদেশের বসবাসের যোগ্যতা অর্জন করা যায়। তাছাড়া টানা তিনবছর তো থাকতেই হবে।
শেয়ারনিউজ, ১৪ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













