বিএনপি না এলেও নির্বাচন একতরফা নয় : কাদের
নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলেও নির্বাচন একতরফা হবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লড়াই হবে ২৯ দলের মধ্যে। রোববার (০৩ ডিসেম্বর) ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
জনসমর্থনের অভাবে বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অগ্নিসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, নাশকতা করছে। স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে রাজনীতিকে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। ২০১৪-১৫ এর অপকর্ম শুরু করেছে। পার্ক করা গাড়িতে আগুন দিয়েছে, গাড়ির ড্রাইভার-হেলপার মরে গেছে।
কাদের বলেন, বিএনপি রাজনীতিতে ব্যর্থ। গণবিরোধী রাজনীতিকে সমর্থন না দিলে, বিএনপি জনগণকে শত্রু ভাবে। তাদের নৃশংসতার নির্মম শিকার বেলাল হোসেন। নির্বাচন এলেই কিছু মানুষ ও গোষ্ঠী ষড়যন্ত্র করে। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় এই গোষ্ঠী পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে। দেশে এখন সে চেষ্টাই চলছে। লন্ডনে বসে দেশের ক্ষতি করার ফরমায়েশ দিচ্ছে। নির্বাচন যেন না হতে পারে সেজন্য ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, এক নেতা সকালে কুয়াশার মধ্যে ১০ থেকে ১২ জন লোক নিয়ে ঝটিকা মিছিল করে। এটা কি আন্দোলন? এতে কি জনসমর্থন আছে? ভাড়া, টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা, পেট্রোল বোমা, ককটেল নিক্ষেপ করেছে।
তিনি আরও বলেন, এই নেতিবাচক অবস্থা থেকে অনেক নেতা বেরিয়ে আসতে চায়। সেজন্য বেরিয়ে এসে তারা নির্বাচনে অংশ নিয়েছে। অনেকের শুভবুদ্ধির উদয় হয়েছে। অনেকেই নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত করতে চায় না। যারা বিএনপির নেতিবাচক রাজনীতিকে প্রত্যাখ্যান করে সুস্থ ধারায় ফিরে আসতে শুরু করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এ সময় সামনে বিএনপির আরও অনেক নেতাকর্মী রাজনীতির সুস্থ ধারায় ফিরে আসবে বলেও প্রত্যাশা করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৮টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি একটি দল। তাদের ভুল রাজনীতির কারণে অনেক দল, তাদের দল থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। বিএনপি একটি দল, নির্বাচনে না আসলে নির্বাচন অশুদ্ধ হয়ে যাবে না। বিএনপি ভুয়া আন্দোলনে অনেকে বিভ্রান্ত হয়েছে। এদের বুকে সাহস নেই। তারেক রহমানকে বলবো, এটা রাজনীতি নয়। সৎ সাহস থাকলে দেশে এসে রাজপথে মোকাবিলা করেন। লন্ডনে বসে ভুলের রাজনীতির কারণে বিএনপি অনেক নেতাকর্মীকে হারাবে।
তিনি বলেন, নেত্রীর একক চেষ্টায় নির্বাচন কমিশন স্বাধীন। স্বাধীন নির্বাচন কমিশনের পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি। ওসি, ডিসি, ইউএনও ট্রান্সফার ইসি করছে। এগুলো সরকার করছে না। আওয়ামী লীগ সাধুবাদ জানায়। ১৪ দলীয় জোটকে বাইরে রেখে নির্বাচনের কথা ভাবা হয়নি। যারা আগেও নির্বাচন করেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্য তারা অবশ্যই বাদ পড়বে না।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির আসনে ছাড় দেয়ার জন্য কোনো তালিকা পাঠায়নি। সত্যিকার বিরোধী দল হিসেবে দাঁড় করানোর একটি মোক্ষম উপায় এ নির্বাচন। এবারের নির্বাচন হবে উৎসবমুখর। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন উৎসবমুখর হয় না। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘের কথা বলতে হলে তাদের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের অনুমতি লাগবে।
শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
জাতীয় এর সর্বশেষ খবর
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত













