সন্তানকে ফিরে পেতে ঢাকায় মার্কিন বাবার আইনী লড়াই
নিজস্ব প্রতিবেদক : সন্তানকে ফিরে পাবার আশা নিয়ে বাংলাদেশে এসে আইনী লড়াইয়ে নেমেছেন এক মার্কিন বাবা। হাইকোর্টের নির্দেশে মার্কিন নাগরিক গ্যারিসন লুটেল সপ্তাহে দুইদিন শনি ও মঙ্গলবার তিন বছরের ছেলেকে দেখতে পারবেন। সেজন্য ব্যবস্থা গ্রহণে মা ফারহানা করিমকে আদেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ মঙ্গলবার (২৮ নভেম্বর) এ আদেশ দেন।
জানা যায়, ২০১৮ সালে মার্কিন নাগরিক গ্যারিসন লুটেলকে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা করিম। এ বছর ফারহানা ২য় বার অন্তঃসত্ত্বা হলে গত জুনে তাদের প্রথম সন্তানকে নিয়ে ঢাকার উত্তরায় বাবার বাড়ি চলে আসেন। এরপর ফারহানা গ্যারিসনের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। কিছুদিন পর পাঠান তালাকের নোটিশ। নোটিশ পেয়ে গত আগস্টে সন্তানদের খোঁজে ঢাকায় আসেন গ্যারিসন। পুলিশী সহায়তায় ফারহানার বাসায় যান। সেখানে জানতে পারেন ২য় সন্তান হওয়ার কথা। তারপরও বাচ্চাদের দেখতে দেয়া হয়নি গ্যারিসনকে। অবশেষে আদালতের শরনাপন্ন হন তিনি।
গ্যারিসন লুটেলের আইনজীবী ফওজিয়া করিম বলেন, ‘বাচ্চাকে বাবার স্বাদ এবং মায়ের স্বাদ দেওয়া এবং দুদিন দেখে আমরা যখন মনে করলাম যে এটাতেও কিন্তু একটি সম্পর্ক গড়ে উঠতে পারে। যদিও অনেকে মনে করছে কেন আমরা পুরো মাসটা পেলাম না। কিন্তু এই দুটো দিন হলে দেখা যাবে যে সম্পর্ক সেখানে গড়ে উঠবে তাতে বাচ্চা নিজেই কিন্তু তার বাবার কাছে থাকতে চাইবে।’
শুনানি শেষে আদালত প্রতি সপ্তাহে দুইদিন ছেলের সাথে বাবা সময় কাটাতে পারবে বলে আদেশ দেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার উত্তরা ক্লাবে মা ফারহানা করিম বড় ছেলেকে নিয়ে আসবেন। সেখানেই গ্যারিসন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছেলের সাথে সময় কাটাতে পারবেন বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।
ফারহানা করিমের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘প্রতি সপ্তাহে দুদিন করে বাবা সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাথমিকভাবে উত্তরা ক্লাব কিংবা পরবর্তীতে ওনারা যদি অন্য কোনো জায়গা নির্ধারণ করেন সেখানে বাবা তার মায়ের কাছে থাকা বড় ছেলেকে দেখতে পারবেন।’
পরবর্তী শুনানির জন্য ১৬ই জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে হাইকোর্ট। এদিকে, ছেলের অভিভাবকত্ব চেয়ে ঢাকার পারিবারিক আদালতে এরই মধ্যে মামলা করা হয়েছে বলে জানান গ্যারিসনের আইনজীবী।
শেয়ারনিউজ, ২৯ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
জাতীয় এর সর্বশেষ খবর
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত













