ইসরাইলকে সমর্থন জানিয়ে বিপাকে বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক : হামাস-ইসরায়েল সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কর্মকাণ্ড এবং অবস্থান নিয়ে তার নিজের দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে ক্রমশ বিভক্তি বাড়ছে। ৮১ বছর বয়সী এই নেতার জন্য এটি একটি গুরুতর সমস্যা বলে মনে হচ্ছে যিনি কিনা পুনঃনির্বাচন চাইছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে। একই সঙ্গে দলের ভিত্তিকে শক্তিশালী করতে তিনি ব্যর্থ হয়েছেন। খবর দ্য হিলের।
যুদ্ধ ও ফিলিস্তিনি বেসামরিক হতাহতের চিত্র নিয়ে উদারপন্থি, বিশেষ করে তরুণ ডেমোক্র্যাট ও সংখ্যালঘু ভোটারদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক ভোটবাক্সের ক্ষতি করতে পারে। এমনটাই বলছেন ডেমোক্র্যাটিক কৌশলবিদ ও প্রগতিশীল অ্যাক্টিভিস্টরা।
একাধিক প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীর হয়ে কাজ করা ডেমোক্র্যাটিক কৌশলবিদ ট্যাড ডেভাইন বলেন, সমর্থনকারী একটি গুরুত্বপূর্ণ অংশ হতাশ হয়ে গেলে আমি এটিকে একটি প্রকৃত সমস্যা মনে করব। আমি মনে করি তরুণদের মধ্যে যা ঘটছে এবং ইসরাইল ও মধ্যপ্রাচ্যে যা ঘটছে, তা একটি সমস্যা। এই সমস্যা কত বড়? যদি আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচন হয়, তা হলে একটি বড় সমস্যা। সৌভাগ্যবশত নির্বাচনের এখনো ১১ মাস দেরি আছে। আমি মনে করি, শুধু ইসরাইল ইস্যু নিয়ে নয়, বেশ কিছু ইস্যুতে প্রেসিডেন্ট ও তার প্রশাসনের অনেক উন্নতির সুযোগ আছে।
বুধবার (২২ নভেম্বর) মার্কিন প্রশাসনের চাপের মুখে ইসরাইল ও হামাস জিম্মি ও লড়াইয়ে বিরতির সমঝোতায় বাইডেন একটি জয় পেয়েছেন। এই সমঝোতায় হামাসের হাতে থাকা ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরাইল চার দিন লড়াই বন্ধ রাখবে এবং ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
ইসরাইলি সরকার বলেছে, আরও জিম্মি মুক্তি দেওয়া হলে বিরতির মেয়াদ বাড়তে পারে। শুক্রবার থেকে এই বিরতি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে একটি মার্কিন সংবাদমাধ্যমের পরিচালিত এক জনমত জরিপের ফল অনুসারে, ১৮ থেকে ৩৪ বছর বয়সি ভোটারদের মধ্যে ৭০ শতাংশ বাইডেনের যুদ্ধ নিয়ে পদক্ষেপকে সমর্থন করেন না। এক হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে হার্ট রিসার্চ অ্যাসোসিয়েটস অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্ট্র্যাটেজিস এই জরিপ পরিচালনা করে। সামগ্রিকভাবে ৫১ শতাংশ বাইডেনের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন।
সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে ডেমোক্র্যাটিক দলের ভেতরে বিভাজন ক্রমশ বাড়ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য রাশিদা তালেবকে সমর্থন করেছেন ২২ ডেমোক্র্যাটিক সদস্য। তারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া গত সপ্তাহেই ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির সদর দপ্তরের সামনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস সংঘর্ষ হয়। শনিবার গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিপুল মানুষের বিক্ষোভে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটিক কনভেনশন বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল।
বাইডেন দৃঢ়তার সঙ্গে একটি যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে আসছেন। ১৮ নভেম্বর ওয়াশিংটন পোস্টে লেখা একটি নিবন্ধে তিনি পুনরায় ইসরাইলের প্রতিরক্ষার অধিকারের ওপর জোর দিয়েছেন।
এ বিষয়ে কৌশলবিদরা বলছেন, এই সংঘাত বাইডেনের জন্য একাধিক বড় সমস্যা তৈরি করতে পারে। প্রথমত যুদ্ধবিরতির পক্ষে বাইডেনের আহ্বান জানাতে অস্বীকৃতি প্রগতিশীলদের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। এই ইস্যুতে ইতোমধ্যে দুই ডেমোক্র্যাট সিনেটর বাইডেনের কাছ থেকে দূরে সরে গেছেন। এদের একজন হলেন সিনেটে ডেমোক্র্যাট নেতৃত্বের দ্বিতীয় শীর্ষ নেতা হুইপ ডিক ডারবিন। অপরজন হলেন সিনেটর জেফ মার্কলি।
এ ছাড়া প্রতিনিধি পরিষদের ৪০ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্না প্রথম দিকে যুদ্ধবিরতির প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোর পর তার কার্যালয়ে ঢুকে পড়েছিল একদল অ্যাক্টিভিস্ট। পরে তিনি স্বাক্ষর দিতে রাজি হন।
দ্বিতীয়ত বাইডেন ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু তার এই আহ্বান মোটাদাগে উপেক্ষা করে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে সহিংসতা কমাতে ব্যর্থ হলে বাইডেন দুর্বল বলে ভাবমূর্তি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।
সংঘাত যত দীর্ঘায়িত হবে, বৃহত্তর আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার হুমকি তত বাড়বে। তখন বাইডেন বিভিন্ন রাজনৈতিক জটিলতার মুখোমুখি হতে বাধ্য হবেন।
চলতি সপ্তাহে ইসরাইলের একটি সামরিকঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে লেবাননের ইরানপন্থি শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ। ৭ অক্টোবরের পর থেকে নিয়মিত ইসরাইলের সঙ্গে লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ হচ্ছে। বলা হচ্ছে, এসব খণ্ড যুদ্ধ সীমিত পর্যায়ে ঘটছে। তবে আশঙ্কা রয়ে যাচ্ছে— গাজায় চলমান সংঘাতে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো যে কোনো সময় জড়িয়ে পড়তে পারে।
শেয়ারনিউজ, ২৪ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













