নির্বাচনের দৌড়ে যেসব আমলা, পুলিশ ও তারকারা
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের আজকের সভায় চূড়ান্ত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কে পাবেন নৌকা প্রতীক। সঙ্গতকারণেই এটি কেন্দ্র করে শেষ মুহুর্তের দৌড়ঝাঁপে ব্যস্ত থাকতে দেখা গেছে নৌকার মাঝি হতে চাওয়া নেতাদের।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের প্রায় সবাই এখন রাজধানীতে অবস্থান করছেন; ধরনা দিচ্ছেন মনোনয়ন বোর্ডের সদস্যসহ দলের প্রভাবশালী সিনিয়র নেতাদের কাছে। তাদের কেউ কেউ আবার সবুজ সংকেতও পেয়েছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠদের। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা রকম সমীকরণের যোগ-বিয়োগে প্রাপ্ত ফল সাপেক্ষে এবার প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। এটিকে কেন্দ্র করে দলীয় কোন্দল যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেটিও বিবেচনায় রাখবে বোর্ড। দলীয় কোন্দল মাথাচাড়া দিলে ভোটে তার প্রভাব পড়তে পারে। তাই সবদিক ভেবেই চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে যাচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
আওয়ামী লীগ নেতারা বলছেন, এবার মনোনয়ন ফরম কেনাতে যেমন চমক আছে; প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তেমনই চমক থাকতে পারে। এবার দলীয় নেতা ছাড়াও অভিনেতা, আমলা, ক্রীড়া ব্যক্তিত্ব, প্রকৌশলী, অ্যাডভোকেট, চিকিৎসক, ব্যবসায়ী, তৃতীয় লিঙ্গের মানুষ, প্রতিবন্ধীসহ অনেকেই মনোনয়ন ফরম নিয়েছেন।
১০ আসনে হেভিওয়েটের উত্তাপ
মনোনয়ন ফরম কেনা নিয়ে ব্যাপক উত্তাপ বইছে বরিশাল-৫ আসনে। এই আসনে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও বর্তমান এমপি জাহিদ ফারুকের মধ্যে মনোনয়ন লড়াই চলছে। জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৩ আসনেও ফরম উঠিয়েছেন। এখানে এমপি সাদেক খান ও নানক অনুসারীদের পৃথক শোডাউন অব্যাহত আছে। এ ছাড়াও মাদারীপুর-২ ও ৩ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহউদ্দিন নাছিম। মাদারীপুর-২ আসনে শাজাহান খানের সঙ্গে তার মনোনয়ন লড়াই চলছে। তাদের অনুসারীরা ব্যাপক শোডাউনের মাধ্যমে এলাকা সরগরম করে রাখছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো. আখতার হোসেন মনোনয়ন ফরম নিয়েছেন। তবে ঢাকা-৭ আসনের বর্তমান এমপি হাজী সেলিম নিজেরটা বাদ দিয়ে ছেলে সোলায়মান সেলিমের জন্য মনোনয়ন ফরম উঠিয়েছেন। এ নিয়ে ঢাকা-৭ আসন ব্যাপক সরগরম।
ঢাকা-১০ আসনে সব সময় হেভিওয়েট প্রার্থীরা মনোনয়ন পেয়ে আসছেন। এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এ আসনে মনোনয়ন চান। একই আসনে মনোনয়ন চাইছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকিরসহ আরও বেশ কজন শক্তিশালী প্রার্থী। এ ছাড়াও রাজধানীর প্রবেশদ্বার ঢাকা-১৪, ঢাকা-১৮, ঢাকা-৪ ও ৫ আসনেও লড়াই চলছে।
চাপহীন যেসব আসন
ফরম ক্রয় ও জমা দেওয়ার তালিকায় দেখা গেছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আসনে দল থেকে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। একইভাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন ও শেখ তন্ময়সহ আরও কয়েকজনের আসনে আর কেউ দলীয় ফরম সংগ্রহ করেননি। অন্য দল থেকে প্রার্থী দেওয়া না পর্যন্ত বলা যায়, তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
স্বজনদের লড়াই
কিশোরগঞ্জ-১ আসনে শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা জাকিয়া নূর লিপি। একই আসনে মনোনয়ন চান জাকিয়া নূর লিপির ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। সিরাজগঞ্জ ১ ও ২ থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর নাতি শেহেরিন সেলিম রিপন ও সিরাজগঞ্জ-১ থেকে ফের মনোনয়ন চাইছেন ক্যাপ্টেন এম মনসুর আলীর আরেক নাতি তানভীর শাকিল জয়।
কুমিল্লা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া দলের মনোনয়নপ্রত্যাশী। তার ছেলে মেজর (অব.) মোহাম্মদ আলীও একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। কক্সবাজার-৩ আসনে বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সঙ্গে দলের মনোনয়নপ্রত্যাশী হয়েছেন তার বোন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী এবং কমলের ভাই ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
এ ছাড়া ঠাকুরগাঁও-২ আসনের বর্তমান সংসদ সদস্য দবিরুল ইসলামের পাশাপাশি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তার ছেলে মাজহারুল ইসলাম এবং ভাই মোহাম্মদ আলী ও ভাতিজা আলী আসলাম।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার।
সাবেক বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম ও তার ছেলে মোস্তফা আশিষ ইসলাম যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।
আমলা
জামালপুর সদর আসন থেকে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বক আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ-৪ আসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও বর্তমান এমপি সাজ্জাদুল হাসান, আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন খুলনা-১ আসনে সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়, ভোলা-৪ আসনে সাবেক সচিব মেজবাহ উদ্দিন, নওগাঁ-৩ আসনে সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, চাঁদপুর-১ আসনে এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব গোলাম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সাবেক সচিব জিল্লার রহমান।
পুলিশের সাবেক কর্মকর্তা
সাবেক পুলিশ কর্মকর্তাদের মধ্যে বরিশাল-৫ আসনে মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া মাহবুব উদ্দিন আহমদ (এসপি মাহবুব) বীরবিক্রম, শরীয়তপুর-১ আসনে সাবেক আইজিপি একেএম শহীদুল হক, কিশোরগঞ্জ-২ আসনে আবদুল কাহার আকন্দ, জামালপুর-১ আসনে সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান প্রমুখ।
সাংবাদিক
বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ফেনী-২, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম কুমিল্লা-১০, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী হয়েছেন।
তারকা
বিনোদন জগতের তারকাদের মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিমলা (ঝিনাইদহ-১), নায়ক মাসুদ পারভেজ রুবেল (বরিশাল-৩), অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী (ফেনী-৩), অভিনেতা ড্যানি সিডাক (ঢাকা-১০) ও সিদ্দিকুর রহমান (ঢাকা ১৭ ও টাঙ্গাইল-১), চিত্রনায়ক শাকিল খান (বাগেরহাট-৩), গীতিকবি সুজন হাজং (নেত্রকোনা-১) আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।
ব্যবসায়ী
প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হয়েছেন ফরিদপুর-৩ আসনে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ, কুমিল্লা-৩ আসনে এফবিসিসিআইর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, ঢাকা-১৭ আসনে এফবিসিসিআইর সাবেক সভাপতি জসিম উদ্দিন, চুয়াডাঙ্গা-১ আসনে দিলীপ কুমার আগরওয়াল এবং ফরিদপুর-১ আসনে প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম।
বুয়েটের সাবেক ছাত্রনেতা
বুয়েট ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে কুমিল্লা-১ আসনে ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ময়মনসিংহ-১১ আসনে ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন ও ভোলা-৩ আসনে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার প্রমুখ মনোনয়ন ফরম কিনেছেন।
চিকিৎসক
নৌকার মনোনয়নপ্রত্যাশী চিকিৎসকদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান (টাঙ্গাইল-৩), স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন (চট্টগ্রাম-৩), একই সংগঠনের সাবেক সভাপতি ডা. এম ইকবাল আর্সলান (রাজবাড়ী-২), সাবেক সহসভাপতি ডা. রউফ সরদার (নরসিংদী-৪), সাবেক মহাসচিব ডা. এম এ আজিজ (ময়মনসিংহ-৪), বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী (সিলেট-৩), আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু (মুন্সীগঞ্জ-১) এবং খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. শহীদ উল্লাহ (খুলনা-৬)।
দুই বিশেষ প্রার্থী
তৃতীয় লিঙ্গের একজন ও দৃষ্টিপ্রতিন্ধী একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রংপুর-৩ আসনে আনোয়ারুল হক রানী দৃষ্টিপ্রতিবন্ধী, আর বরিশাল-৬-এ সায়েদুল হক চুন্নু তৃতীয় লিঙ্গের। তারা মনোনয়ন না পেলেও দলের বিশেষ অনুকম্পা পেতে পারেন।
শেয়ারনিউজ, ২৩ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ফাঁস, জারি হলো নতুন নির্দেশনা
- বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
- জামিন পেলেন আ.লীগের সাবেক এমপি
- আই হ্যাভ এ প্ল্যান: ডোনাল্ড ট্রাম্প
- হাদির সঙ্গে যে ইউটিউবারকেও হত্যার ষড়যন্ত্র করা হয়!
- ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- তিন দেশে আবারও ইরানের হামলা
- দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু নেপথ্য যে কারণ
- নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়াতেই তড়িঘড়ি ছবি প্রকাশ
- শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে নতুন আপডেট
- কাগজে সম্পদ, বাস্তবে নেই—সোনালি আঁশে আর্থিক অনিয়মের চিত্র
- তিন শর্তে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারের চালকেরা
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- ২৪ ঘণ্টায় ১৯১ ইসরায়েলিকে হাসপাতালে পাঠাল ইরান
- ইরানকে কড়া বার্তা দিলেন এরদোগান
- রাজনীতিতে নতুন বিতর্ক: উপদেষ্টাকে মন্ত্রী করতে প্রস্তাব
- ডিএসইর তিন ব্রোকারেজ হাউসে প্রতিনিধির পরিবর্তন
- টানা ৭ দিন ব্যাংক বন্ধ, যেসব শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা
- সূচক বাড়ার দিনে শীর্ষ দশ কোম্পানির চমক
- ৫ ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
- আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল
- চাহিদা বাড়ায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দুই ডজন শেয়ার
- ঈদের ছুটি বাতিল, নতুন নির্দেশনা নিয়ে চাঞ্চল্য
- ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলের লিভার ছিন্নভিন্ন
- ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে নেতানিয়াহুর মৃত্যু!
- ১০ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকে শক্তিশালী প্রত্যাবর্তন, টানা উত্থানে চাঙ্গা বাজার
- ১০ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৪ লাখ শেয়ার হস্তান্তর
- ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর নীতিগত অনুমোদন পেল ইউনাইটেড ফাইন্যান্স
- যুদ্ধ কতদিন হামলা চালাবে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- রমজানের শেষ দশকে এই ৫টি ইবাদত করতে ভুলবেন না!
- এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ কর্মকর্তা!
- জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
- হরমুজ প্রণালি দখলের বিষয়ে যা বললেন ট্রাম্প
- এশিয়ার শেয়ার বাজারে উত্থান
- ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- হঠাৎ করেই কমে গেল জ্বালানি তেলের দাম
- একযোগে ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
- ট্রাম্প–পুতিনের হঠাৎ ফোনালাপ, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা
- বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, ধরা পড়লেন যেভাবে
- আরডি ফুডের উদ্যোক্তার সব শেয়ার বিক্রির ঘোষণা
- সোনার দাম আবার কমল, জেনে নিন আজকের বাজারদর
- এনসিপির ৮৭ নেতার একসাথে পদত্যাগ
- বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক
- ওসমান হাদি হত্যার দুই আসামি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা
- জাকাত নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মাসয়ালা
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম—আজ থেকেই কার্যকর
- ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- শেয়ারবাজার ও বেসরকারি ঋণে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজারে শঙ্কার ঘণ্টা: দুই কোম্পানির অডিটে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড














