যেসব আমলা-পুলিশ-তারকারা নৌকার মনোনয়ন চান
নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের চেষ্টায় রাজনীতিবিদদের সঙ্গে শামিল হয়েছেন প্রশাসন ও পুলিশের সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তা, ক্রীড়া, বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের তারকারা।
আসন্ন জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতি আসনের বিপরীতে আগ্রহীর সংখ্যা দাঁড়িয়েছে গড়ে ১১।
দলটির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রাজনীতিবিদদের বাইরে ক্রিকেটার, ব্যবসায়ী, অভিনেতা-অভিনেত্রী, সাবেক আমলা, সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা, চিকিৎসক, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষকসহ প্রায় সব পেশার ব্যক্তিরা আছেন।
মনোনয় প্রত্যাশীদের চূড়ান্ত করার জন্য আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের প্রথম সভা বসবে। বেলা ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত করতে তিন-চার দিন লাগতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
নৌকা চান সাবেক আমলারা
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ জামালপুর-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী। তিনি বেশ কিছু দিন ধরে আওয়ামী লীগের নির্বাচনী কৌশল ঠিক করতে দলের তেজগাঁও কার্যালয়ে বসছেন। এই আসনে বর্তমানে সংসদ সদস্য আওয়ামী লীগেরই মোজাফফর হোসেন।
মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন নির্বাচন কমিশনের সাবেক সচিব ও সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি সুনামগঞ্জ-৪ আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এই আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির পীর ফজলুর রহমান।
সুনামগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন উপজেলা চেয়ারম্যান থেকে সদ্য পদত্যাগ করা চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। তিনি পুলিশের বর্তমান মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ভাই। এই আসনের সংসদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত।
পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলামের ভাই সৈয়দ নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তিনিও সম্প্রতি উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন। গত সোমবার তিনি ঢাকায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্যাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় তাঁর ভাই পুলিশ কর্মকর্তা নুরুল ইসলামও উপস্থিত ছিলেন। তাঁদের আরেক ভাই সৈয়দ মনিরুল ইসলাম শিবগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন।
পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক শরীয়তপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইকবাল হোসেন। শহীদুল হকের ভাই এ কে এম ইসমাইল শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল কাহার আকন্দ কিশোরগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন চান। এই আসনের বর্তমান সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ।
পাবনা-৫ আসন থেকে নৌকার প্রার্থী হতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান। এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক (প্রিন্স)।
সাবেক আমলাদের মধ্যে সাবেক সচিব প্রশান্ত কুমার রায় (খুলনা-১), সাবেক সচিব মেজবাহ উদ্দিন (ভোলা-৪), সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩) এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব গোলাম হোসেন (চাঁদপুর-১), সাবেক সচিব শাহ কামাল (চাঁদপুর-৫), সাবেক সচিব মিহির কান্তি মজুমদার (বরগুনা-১) আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। বিজিবির সাবেক মহাপরিচালক আবুল হোসেন পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী।
নৌকায় উঠতে চান তারকা সাংবাদিক
সাংবাদিকদের মধ্যে মনোনয়নপ্রত্যাশী আছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী (ফেনী-২), সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), নঈম নিজাম (কুমিল্লা-১০)।
নৌকা চান যেসব চিকিৎসক
চিকিৎসকদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামরুল হাসান খান (টাঙ্গাইল-৩), স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি এম ইকবাল আর্সলান (রাজবাড়ী-২), স্বাচিপের সাবেক মহাসচিব এম এ আজিজ (ময়মনসিংহ ৪ ও ৯), বিএমএর মহাসচিব এহতেশামুল হক চৌধুরী (সিলেট-৩) নৌকার প্রার্থী হতে চান।
নৌকা চান যেসব ব্যবসায়ী
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে এম জসিম উদ্দিন ঢাকা-১৭ আসনের মনোনয়নপ্রত্যাশী। ব্যারিস্টার আমীর-উল ইসলাম কুষ্টিয়া-৩ (সদর) এবং তাঁর মেয়ে তানিয়া আমীর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে নৌকার প্রার্থী হতে চান।
নৌকার মাঝি হতে চান ক্রিকেটার-অভিনেতা-অভিনেত্রীরা
ক্রিকেট ও বিনোদন জগতের একঝাঁক তারকা এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজেই ফরম জমা দেন। এই সময় তাঁকে ঘিরে কার্যালয়ের দুই তলা ও নিচতলায় ভিড় লেগে যায়। সাকিব ঢাকা-১০, মাগুরা-১ ও ২ আসন থেকে মনোনয়ন চেয়েছেন। তিনটি ফরমই তিনি গতকাল জমা দিয়েছেন।
বিনোদন জগতের তারকাদের মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিমলা (ঝিনাইদহ-১), নায়ক মাসুদ পারভেজ রুবেল (বরিশাল-৩), অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী (ফেনী-৩), অভিনেতা ড্যানি সিডাক (ঢাকা-১০) ও সিদ্দিকুর রহমান (ঢাকা ১৭ ও টাঙ্গাইল-১) আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন।
শেয়ারনিউজ, ২২ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে













