অবশেষে নির্বাচনের পথে জাপা, আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি
নিজস্ব প্রতিবেদক : অবশেষে সব দ্বিধা-সংশয় কাটিয়ে নির্বাচনের পথে হাঁটছে বর্তমান সংসদের সাংবিধানিক প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)।
দলটি আজ সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে। আগামীকাল মঙ্গলবার কার্যক্রম শেষ হবে। এই দুই দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এই কার্যক্রম চলবে বলে রোববার রাতে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য বলছে, দেশের ভেতরের বাইরের পরিস্থিতি বুঝে প্রকাশ্যে সিদ্ধান্ত ঘোষণার আগে শেষ মুহূর্ত পর্যন্ত পরিবেশ পর্যবেক্ষণ করবে জাপা। ভিন্ন কোনো পরিস্থিতির উদ্ভব ঘটলে, পরিস্থিতির আলোকে জাপাও নতুনভাবে চিন্তা করবে।
অন্যদিকে আগের তিনটি নির্বাচনের মতো এবারও জাপা আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে গেলে, সে ক্ষেত্রে সমীকরণ বা ফয়সালা কী হবে, তা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করতে দুই-এক দিনের মধ্যে গণভবনে যেতে পারেন জাপার শীর্ষ কয়েক নেতা।
জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু রোববার শেয়ারনিউজকে বলেন, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী যেহেতু ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেজন্য কোনো ঝুঁকি না নিয়ে আপাতত নির্বাচনি কার্যক্রম আমরা গুছিয়ে রাখছি। এর অর্থ এই নয় যে, আমরা নিশ্চিতভাবেই নির্বাচনে অংশ নিচ্ছি কিংবা নেব না। খুব শিগগিরই আমরা দলীয় সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।
জানা গেছে, জাপা চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে ঘিরে দলে গড়ে ওঠা দুটি পৃথক বলয়ের বিষয়টি এখনো সুরাহা হয়নি। জাপা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এবং আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন করবে বলে শনিবার রওশনের পক্ষ থেকে যে চিঠি গেছে ইসিতে- সেটা দলে নতুন করে সংশয় সৃষ্টি করেছে।
এছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রোববার রওশন এরশাদের সাক্ষাতের ঘটনাও অস্বস্তি তৈরি করেছে দলের অভ্যন্তরে।
এদিকে, দলের অভ্যন্তরীণ সমস্যা ও নির্বাচন নিয়ে গত ৪ নভেম্বর জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর গুলশানের বাসায় বৈঠক করেছেন দলটির সিনিয়র- কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানরা। বৈঠকে নির্বাচনে দলের অংশগ্রহণ করা না করা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
ওই বৈঠকের বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ‘বৈঠকে একটি বিষয়ে আমরা সবাই একমত হয়েছি যে- যদি শেষ পর্যন্ত আমরা নির্বাচনে যাই, সেক্ষেত্রে জিএম কাদেরের একক নেতৃত্বেই সবকিছু হতে হবে। যদি রওশন এরশাদকে নিয়ে পৃথক গ্রুপিংয়ের চেষ্টা করা হয়, তাহলে আমরা ভিন্ন সিদ্ধান্তও নিতে পারি।’
জাপা নির্বাচমুখী হওয়ার কারণ ব্যাখ্যায় দলটির গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান, বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক, গত তিনটি নির্বাচনের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন-সমঝোতার ভিত্তিতে জাপার নির্বাচনে যাওয়ার বিষয়ে অনানুষ্ঠানিক কথাবার্তা চলছে।
এসব কথাবার্তায় ঘুরেফিরে আসন সংখ্যার বিষয়টিই সামনে আসছে। এই বিষয়েও অনানুষ্ঠানিক কথা হচ্ছে, ২৫ থেকে ৩৭ আসন সংখ্যা নিয়েও আলোচনা চলছে।
এই নেতারা জানান, যদি নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন হয়, তাহলে তাতে অংশগ্রহণ না করার যৌক্তিক বিকল্প জাপার কাছে এখন পর্যন্ত নেই। এছাড়া নির্বাচনে না গিয়ে দলের ভেতরের বাইরের পরিস্থিতি সামাল দেওয়ার মতো সাংগঠনিক শক্তির প্রশ্নটিও রয়েছে। যার কারণে, বাস্তবতা বিবেচনায় জাপা নির্বাচনমুখী হওয়া ছাড়া আপাতত বিকল্প দেখছে না।
তারপরও শেষ মুহূর্ত পর্যন্ত জাপা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
শেয়ারনিউজ, ২০ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে













