ইসরাইলিদের ‘প্যাকেট’ করে পাঠানোর হুমকি হামাসের
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক মাস ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরাইল। এমনকি ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করে ভূখণ্ডের প্রধান শহর ঘেরাও করার দাবি জানিয়েছে। এ অবস্থায় স্বাধীনতার পক্ষের সশস্ত্র সংগঠন হামাস কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা ইসরায়েলি সৈন্যদের ব্যাগে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে। খবর রয়টার্স।
গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরটি বর্তমানে ইসরাইলের আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরাইল সেখানে হামাসের কমান্ড কাঠামোকে ধ্বংস করার অঙ্গীকার করেছে এবং বেসামরিক ফিলিস্তিনিদের ভূখণ্ডের দক্ষিণ অংশে পালিয়ে যেতে বলেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় প্রবল বিস্ফোরণের মধ্যে ইসরাইলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, ‘হামাসের প্রধান কেন্দ্রবিন্দু গাজা শহর ঘেরাও সম্পন্ন করেছে তাদের সৈন্যরা। বর্তমানে যুদ্ধবিরতির কোনো চিন্তাভাবনা নেই।’ অন্যদিকে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সেখানে মূলত সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামলা শেষে আবারও সুড়ঙ্গে ঢুকে পড়ছেন হামাসের যোদ্ধারা। হামাসের এমন হামলায় ইসরাইলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনাও ঘটছে।
হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বৃহস্পতিবার টেলিভিশন দেওয়া এক ভাষণে বলেছেন, গাজায় নিহত ইসরাইলি সেনাদের সংখ্যা সেনাবাহিনীর ঘোষণার চেয়েও অনেক বেশি। তিনি সতর্ক করে বলেন, ‘আপনাদের সৈন্যদের কালো ব্যাগে করে ফেরত পাঠানো হবে।’ এর আগে গাজা উপত্যকাকে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ‘গোরস্তান’ বানানোর ঘোষণা দেয় হামাস। আবু উবাইদা গত মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘গাজা উপত্যকাকে ইসরাইলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের গোরস্তান বানানোর আগ পর্যন্ত আমরা থামব না।’
ইসরাইল বলেছে, গত শুক্রবার গাজায় স্থল অভিযান সম্প্রসারিত হওয়ার পর থেকে হামাসের হামলায় তারা ১৮ জন সৈন্য হারিয়েছে এবং বহু হামাসযোদ্ধাকে হত্যা করেছে। এদিকে হামাস এবং তাদের মিত্র ইসলামিক জিহাদের যোদ্ধারা তাদের গোপন সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালাচ্ছেন। হামলা চালিয়ে আবার সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের ভেতর চলে যাচ্ছেন তারা। গাজার কয়েকজন বাসিন্দার বক্তব্য এবং হামাস ও ইসরাইলের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বিমানবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৭৬০ জনই শিশু।
শেয়ারনিউজ, ০৩ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













