এবার গাজা ইস্যুতে ইসরাইলকে যে সতর্কবার্তা দিল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলের বোমা হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এটি বিপর্যয় সৃষ্টির ঝুঁকি রাখে, যা কয়েক দশক ধরে চলতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কঠোর সমালোচনা করেছেন। শনিবার (২৮ অক্টোবর) বেলারুশের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বেলটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন লাভরভ। ইসরাইলের বিরুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে কঠোর সমালোচনা হিসেবে দেখা হচ্ছে তার মন্তব্যকে।
লাভরভ বলেন, আমরা সন্ত্রাসবাদের নিন্দা জানাই। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে সন্ত্রাসবাদের প্রতিক্রিয়া জানানোর সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি। বেসামরিক নাগরিক, জিম্মি লোকজন রয়েছে জানার পরও নির্বিচার বলপ্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিষ্কার লঙ্ঘন।
তিনি বলেন, ইসরাইল যেভাবে হামাসকে ধ্বংস করতে চায়, সেভাবে ধ্বংস করা অসম্ভব। সতর্ক করে দিয়ে লাভরভ বলেন, ‘যদি গাজাকে ধ্বংস এবং এর ২০ লাখ বাসিন্দাকে বহিষ্কার করা হয়, যেভাবে ইসরাইল ও বিদেশি কিছু রাজনীতিবিদ প্রস্তাব দিয়েছেন, তা শতাব্দীকালের জন্য না হলেও বহু দশকের জন্য বিপর্যয় সৃষ্টি করবে। অবরোধের মধ্যে থাকা জনগণকে বাঁচানোর জন্য অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সেখানে মানবিক কর্মসূচি ঘোষণা করা দরকার।’
গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারীগোষ্ঠী হামাসের ইসরাইলে আকস্মিক হামলার পাল্টায় গাজাজুড়ে বোমা হামলা শুরু করে ইসরাইল। তিন সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ইসরাইলের হামলায় ৮ হাজার জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে।
যুদ্ধ শুরুর পর পরই সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা দিয়ে গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি ও জ্বালানির সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরাইল। আর ইসরাইলে হামাসের হামলায় মারা গেছেন অন্তত ১ হাজার ৪০০ জন। ইসরাইলের টানা হামলার কারণে গাজার প্রায় ১৪ লাখ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন।
ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্রীয় সমাধানে সমর্থন জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। চলমান যুদ্ধের মাঝে হামাসের একটি প্রতিনিধিদল মস্কো সফর করেছে। হামাস নেতাদের মস্কো সফরের ঘটনা নিয়ে রাশিয়ার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরাইল।
মস্কো সফরে যাওয়া হামাস নেতারা বলেছেন, তারা রাশিয়ার অনুরোধে গাজায় জিম্মি হয়ে পড়া ৮ রুশ নাগরিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এ জন্য জিম্মি রুশ নাগরিকদের অবস্থান শনাক্তের চেষ্টা করছেন তারা। সূত্র: রয়টার্স, আরটি
শেয়ারনিউজ, ২৯ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













