মার্কিন কোম্পানিকেই এলএনজি সরবরাহের কাজ দিল সরকার
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের উত্তেজনার মধ্যে আবারও মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জিকেই এলএনজি টার্মিনাল সম্প্রসারণ ও এলএনজি সরবরাহের কাজ দিয়েছে সরকার।
সরকারের সঙ্গে সম্পর্ক যাই হোক না কেন, ১৫ বছর ধরেই এলএনজি সরবরাহের কাজ পেয়ে আসছে এই কোম্পানি। একদিকে কোম্পানিটি মহেশখালী এলএনজি টার্মিনালের সক্ষমতা বাড়ানোর কাজ করবে, অন্যদিকে ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে।
আজ বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এক্সিলারেট এনার্জিকে কাজ দেওয়ার নথিপত্রে অনুমোদন দিয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন।
এর বাইরে বিদ্যুৎ বিভাগ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়েরও সেলার পাওয়ার, সার ও ভোজ্যতেল কেনার বেশ কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এক্সিলারেট এনার্জি বাংলাদেশের এলএনজি খাতে যুক্ত রয়েছে। কোম্পানিটি গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানেও কাজ পাওয়ার চেষ্টা করছে। এলএনজি আমদানির লক্ষ্যে পেট্রোবাংলার তিনটি আলাদা আলাদা প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এলএনজি আমদানির জন্য দুটি ড্রাফট অ্যাগ্রিমেন্ট ও একটি প্রস্তাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করতে অনুমোদন দিয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান।
সাঈদ মাহবুব খান বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক মহেশখালীতে বিদ্যমান এলএনজির রিগ্যান ক্যাপাসিটি ৫০০ এমএমসিএফডি হতে ৬০০ এমএমসিএফডি বৃদ্ধি করে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড (ইইবিএল) কর্তৃক এলএনজি টার্মিনালের বর্ধিতকরণ সংক্রান্ত ‘এলএনজি ব্যবহার চুক্তির খসড়া সংশোধনের দলিল’ অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় পেট্রোবাংলা কর্তৃক এক্সিলারেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপের কাছ থেকে ১৫ বছর মেয়াদে জানুয়ারি ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত ০.৮৫ এমটিপিএ এবং ২০২৮ সাল থেকে ২০৪০ সাল পর্যন্ত ১.০০ এমটিপিএ এলএনজি আমদানির লক্ষ্যে নেগোসিয়েশন করা দরপ্রস্তাব চূড়ান্তকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, পেট্রোবাংলা কর্তৃক ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের ২৩ তম) এলএনজি মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড সিঙ্গাপুরের কাছে থেকে প্রতি এমএমবিটিইউ ১৭.৫৫ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে। এতে মোট ৭৬২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৮৮০ টাকা ব্যয় হবে।
বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) পাঁচটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে দুটি আলাদা আলাদা প্রস্তাবে খুলনা বিভাগের জন্য ৪৯ হাজার বৈদ্যুতিক পোল বা খুঁটি কেনার প্রস্তাব রয়েছে।
অতিরিক্ত সচিব বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক জামালপুর জেলার সদর উপজেলায় ১৮০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
পাশাপাশি বিউবো কর্তৃক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ১৩০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব এবং ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইনের ক্ষতিগ্রস্ত কম্প্রেসার মেরামত সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এর বাইরে টিসিবির জন্য ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, মজুমদার ব্রান অয়েল মিলস এবং সিটি এডিবল অয়েল থেকে এসব তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে কমিটি।
কমিটি টিসিবির জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েলের কাছ থেকে কেনার অনুমোদন দিয়েছে।
ক্রয় কমিটি রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার কেনাসহ আরও কয়েকটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।
শেয়ারনিউজ, ২৫ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













