যে কারণে রপ্তানি আয়ের শতভাগ অর্থ দেশে আসে না
নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক রপ্তানির শতভাগ আয় কেন সময়মতো দেশে আসছে না। এর কারণ জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা।
রোববার পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা।
জবাবে বিজিএমইএ নেতারা বলেছেন, রপ্তানি আয় বিদেশে রাখার সুযোগ নেই। করোনাকালে অনেক ক্রেতা প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে। তারা অর্থ দেয়নি। কোনো কোনো ক্রেতা ‘ডেফার্ড পেমেন্ট’ বা দেরিতে মূল্য পরিশোধ করেছে। এসব যুক্তিসংগত কারণে কিছু অর্থ সময়মতো দেশে ফেরত আসেনি।
বিজিএমইএর জবাবে আশ্বস্ত হয়েছেন আইএমএফের প্রতিনিধিরা।
রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফের নেতৃত্ব দেন সংস্থার মিশনপ্রধান রাহুল আনন্দ। বিজিএমইএর নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ফারুক হাসান।
সভায় আইএমএফের বিভিন্ন প্রশ্নের জবাব ছাড়াও পোশাক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তিনি। সংগঠনের পরিচালক আসিফ আশরাফ, নীলা হোসনে আরা, শ্রম ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন ও বিদেশি মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্যে পোশাক খাতে রপ্তানি আয় পরিস্থিতি কী, আগামীতে কেমন হতে পারে– মূলত এসব জানতেই বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আইএমএফ প্রতিনিধিরা।
বিশ্ববাজারে চাহিদা সংকুচিত হয়ে আসার বাস্তবতায় রপ্তানি খাতের সামর্থ্য বোঝারও চেষ্টা করেছেন তারা। আর মাত্র তিন বছর পর ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উত্তরণ হবে বাংলাদেশের। তখন থেকে শুল্কমুক্ত বেশির ভাগ বড় বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে না। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পের টিকে থাকার কৌশল জানতে চেয়েছেন আইএমইএফের প্রতিনিধিরা।
বৈঠক সূত্র জানিয়েছে, সময়মতো রপ্তানির অর্থ দেশে প্রত্যাবাসিত না হওয়ার কারণ জানতে আইএমএফের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে একাধিক কারণের কথা বলা হয়েছে বিজিএমইএর পক্ষ থেকে।
সংগঠনের নেতাদের বলেছেন, করোনাকালে অনেক ক্রেতা পণ্য হাতে পাওয়ার পরও মূল্যছাড়ে রপ্তানিকারকদের বাধ্য করেছেন। জাহাজীকরণের পরও অনেকে নতুন করে দাম নিয়ে দরকষাকষি করেছেন। পণ্য উৎপাদিত হওয়ার পর রপ্তানি আদেশ বাতিল করেছেন কেউ কেউ।
এ ছাড়া বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, এক্সপোর্ট মনিটরিং সিস্টেমে (ইএক্সপি) উল্লিখিত মূল্যের ৫ শতাংশ পর্যন্ত প্রত্যাবসিত না হওয়ার সুযোগ রয়েছে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগে কোন পণ্য কোথায় রপ্তানি করা হচ্ছে, সে বিষয়ে ইএক্সপি ফরমের মাধ্যমে ঘোষণা দিতে হয় রপ্তানিকারকদের। ক্রেতাদের কাছে অনাদায়ী অর্থ আদায়ে আইএমএফের সহযোগিতা চেয়েছেন বিজিএমইএর নেতারা।
বৈঠকের বিষয়ে আ ন ম সাইফুদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, বৈঠকে আইএমএফের প্রতিনিধিরা বলেছেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা বেশি। রিজার্ভ সংকটের মধ্যে ডলারের প্রধান উৎস পণ্য রপ্তানি কার্যক্রম আরও মসৃণ করার বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। এ বিষয়ে সরকারের সঙ্গে তারাও আলোচনা করবেন বলে জানিয়েছেন।
নীলা হোসনে আরা জানান, বিজিএমইএর সঙ্গে আলোচনায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন আইএমএফ প্রতিনিধিরা। পোশাকের ন্যায্য দর এবং ক্রেতাদের একটি কোড অব কন্ডাক্টের বিষয়ে আইএমএফের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি বলেন, রপ্তানি প্রক্রিয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে কোনো সমস্যা হলে তার মাশুল গুনতে হয়। অথচ ক্রেতাদের যেন কোনো ধরনের জবাবদিহি নেই। শ্রমিকদের কোনো দায়দায়িত্ব ক্রেতাপক্ষ নেয় না। মজুরি বাড়ানোর প্রক্রিয়া চলছে। শ্রমিকদের প্রতি অংশীদারিত্বের প্রশ্নে পণ্যের ন্যায্য দর যেন দেন ক্রেতারা– সে বিষয়ে আইএমএফের সহযোগিতা চেয়েছে বিজিএমই।
গত ২ অক্টোবর ব্যাংকগুলোকে দেওয়া চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে রপ্তানিকারকদের তাদের সম্পূর্ণ রপ্তানিমূল্য ৩১ অক্টোবরের মধ্যে দেশে আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মূল্য প্রত্যাবাসনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিয়ম অনুযায়ী, পণ্য রপ্তানি হওয়ার ১২০ দিনের মধ্যে অর্থ দেশে আনতে হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, বিভিন্ন সময় রপ্তানি হয়েছে, এমন প্রায় ১০০ কোটি ডলারের আয় দেশে আসেনি।
এ ছাড়া মাস দুয়েক আগে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অনুসন্ধানে রপ্তানির আড়ালে প্রায় ৩ কোটি ৬৬ লাখ ডলার পাচারের তথ্য পাওয়া যায়।
শেয়ারনিউজ, ১৬ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













