ঋণ পরিশোধের নতুন কৌশলে সরকার
নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের শুরু থেকেই ঋণ পরিশোধে তৎপর সরকার। নতুন কৌশল হিসেবে বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য খাত থেকে ঋণ নিয়ে সরকার বাংলাদেশ ব্যাংকের আগের ঋণ পরিশোধ করছে।
তবে বিদায়ী অর্থবছরে সরকার ব্যাংক খাত থেকে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছিল, যার সিংহভাগ বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে সরকার কেন্দ্রীয় ব্যাংকের ২৯ হাজার ৪৮৭ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। এর জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ হাজার ৭০৯ কোটি টাকার নতুন ঋণ নিয়েছে।
এতে অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাতে সরকারের ঋণ কমেছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকা। আর ব্যাংকের বাইরে থেকে ঋণ নেওয়া হয়েছে ৪ হাজার ৬৪৭ কোটি টাকা। এতে অর্থবছরের প্রথম তিন মাসে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ৮৬৯ কোটি টাকা।
এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেছেন, ‘দেশের মূল্যস্ফীতি বেড়েছে। এ জন্য সরকারকে ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক অবস্থানে রয়েছে। এমনকি সরকার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পরিশোধ করছে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে ব্যাংক খাতে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার কোটি টাকা। গত অর্থবছরের শেষে এই ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটি টাকা।
অর্থাৎ, তিন মাসে ঋণ কমেছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকা। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের জুন শেষে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬৪০ কোটি টাকা। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫৩ কোটি টাকা।
আর জুন শেষে বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণ স্থিতি ছিল ২ লাখ ৩৬ হাজার ১৩৮ কোটি টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ২ লাখ ৬১ হাজার ৮৪৭ কোটি টাকা।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের সুদ ব্যয় কমাতে নানা কড়াকড়ির কারণে সঞ্চয়পত্রে ঋণ কমেছে। এই চাপ সামাল দিতে ব্যাংকের ওপর নির্ভরতা বেড়েছে।
পাশাপাশি বিশ্ববাজারে তেল ও সারের দাম বেড়ে যাওয়ায় গত অর্থবছর ব্যাংক খাত থেকে মাত্রাতিরিক্ত ঋণ নিয়েছে, যা মূল্যস্ফীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ কমানোর পরামর্শ দিয়েছে।
এদিকে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬২ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪০১ কোটি টাকা। সেই হিসাবে দুই মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে ৫ হাজার ১৬১ কোটি টাকা, যা প্রায় ১৩ গুণ। যদিও এই খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা কমিয়েছে সরকার।
চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে মাত্র ১৮ হাজার কোটি টাকা নেবে সরকার, যা আগের অর্থবছরের চেয়ে ১৭ হাজার কোটি টাকা বা ৪৮.৫৭ শতাংশ কম। গত অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ঠিক করা ছিল ৩৫ হাজার কোটি টাকা।
উল্লেখ্য, চলতি অর্থবছরে ব্যাংক খাত থেকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগের অর্থবছরে এ খাতের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা।
শেয়ারনিউজ, ১১ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে টেকসই বিনিয়োগ বাড়াতে আইএমএফের সঙ্গে বৈঠক বিএসইসির
- হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিলেন হাইকোর্ট
- রাস্তায় ধাওয়া, পরে মারধর—বনি আমিনকে ঘিরে ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
- একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২০২৭ হজের বেসরকারি প্যাকেজ ঘোষণা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় মিলবে একাধিক সুবিধা
- ২২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুনাফা তুলে নেওয়ার প্রভাবে সূচক নিম্নমুখী, স্থিতিশীল বাজারের আভাস
- চাকরির প্রতিশ্রুতির অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসনিম জারা
- নীরবতা ভেঙে প্রশ্নফাঁস নিয়ে যা বললেন মোদি
- দল থেকে বাদ পড়লেও এমপি থাকতে পারবেন নজরুল? যা বলছে আইন
- ইউনিয়ন ক্যাপিটালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কৃষকদের বড় স্বস্তি, ৬০৫ কোটি টাকার কৃষিঋণ মওকুফ
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- বিকেলে বাবার দাফন, রাতে চাকরি—সকালে এইচএসসি পরীক্ষা
- এসি নয়, এবার মানুষ ঢুকবে ‘ফ্রিজে’— অভিনব উদ্ভাবন
- ফিফা সভাপতিকে নিয়ে ট্রাম্পের নতুন ইচ্ছা, বিশ্বজুড়ে চাঞ্চল্য
- দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- ফিফার বিশ্বকাপ সেরা একাদশের মনোনয়ন প্রকাশ
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- নির্বাচনে বড় পরিবর্তনের প্রস্তাব, কিন্তু আওয়ামী লীগ ইস্যুতে ভিন্ন সিদ্ধান্ত
- বন্ধ ২১ গার্মেন্টস কারখানা চালুতে বিজিএমইএর নতুন পরিকল্পনা
- ২২ জুলাই বৃষ্টি-বজ্রপাত নিয়ে নতুন সতর্কবার্তা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- রাহুল-প্রিয়াঙ্কাকে ঘিরে নাটকীয় কয়েক ঘণ্টা
- 'হত্যাচেষ্টার নির্দেশদাতা এমপি'—সাবেক পিএসের চাঞ্চল্যকর দাবি
- সিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
- তৌহিদ আফ্রিদির জন্য এলো বড় স্বস্তি, আদালতের নতুন সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ
- বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, আমানত ফেরতে আলটিমেটাম
- আন্দোলনের মুখে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
- পকেট কমিটির অভিযোগে কুমিল্লার এনসিপিতে ভাঙন
- ১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদল; মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- অন্তরঙ্গ ভিডিও ফাঁসের পর নীরব সংসদ সদস্য, মুখ খুলল জেলা জামায়াত
- স্থানীয় নির্বাচনে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত, যা বললেন মির্জা ফখরুল
- দুই প্যাকেজে ২০২৭ সালের হজ, খরচ জানাল ধর্ম মন্ত্রণালয়
- ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ
- কানাডাকে নতুন ধাক্কা, ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- ২১ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় মিলবে একাধিক সুবিধা
- কৃষকদের বড় স্বস্তি, ৬০৫ কোটি টাকার কৃষিঋণ মওকুফ
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- বন্ধ ২১ গার্মেন্টস কারখানা চালুতে বিজিএমইএর নতুন পরিকল্পনা













