বৈশ্বিক ঋণসংকটে বন্ধ হতে পারে অনেক কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের প্রথম ভাগে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার পুনঃঅর্থায়নের চ্যালেঞ্জের মুখে পড়বে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কোম্পানিগুলো।
এর ফলে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ঋণনির্ভর অনেক কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। যদিও নীতি-সুদহার প্রত্যাশিত চূড়ান্ত পর্যায়ে ওঠার কারণে কিছুটা স্বস্তি এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, বহু দিন ইউরোপ ও আমেরিকায় সুদের হার ছিল খুবই কম। কিন্তু এখন সুদের হার বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর পক্ষে অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। ব্যাংকগুলোও কঠোর নিয়মকানুনের নিগড়ে পড়ে ঝুঁকির রাশ টানার চেষ্টা করছে।
আর্থিক খাত বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকে ২০২৫ সালের শেষভাগের মধ্যে যত ঋণ ও বন্ডের মেয়াদ শেষ হবে, তা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। অর্থাৎ এই সময়ে বিপুল পরিমাণে ঋণ পরিশোধ করতে হবে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে।
ঋণ পুনর্গঠনবিষয়ক পরামর্শক কোম্পানি আলভারেজ অ্যান্ড মার্শালের বিশ্লেষণে দেখা গেছে, সামনে ঋণসংকট। ছোট ছোট যেসব ব্যবসাপ্রতিষ্ঠান নতুন বেসরকারি ঋণ খুঁজছে, তাদের সংখ্যা সারা বিশ্বেই বাড়বে।
যে সুদহারে ঋণ নিয়ে তারা ব্যবসা করতে পারে, সেই হারে ঋণ না পেলে অনেক কোম্পানি অসচ্ছল হয়ে যেত পারে। পরিণামে এসব কোম্পানির অনেক কর্মী ছাঁটাই হতে পারেন।
বিশ্লেষকেরা বলছেন, ছোট ছোট ঋণনির্ভর কোম্পানিগুলোর জন্য ঋণের সুদহার বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যারা স্বল্প সুদে ঋণ নিয়ে কোনো রকমে ঋণ পরিশোধ করতে পারত, সেই সুযোগ তারা আর পাচ্ছে না।
তাই এমন অনেক কোম্পানির পতনের সময় চলে এসেছে বলে মনে করছেন আর্থিক খাতেরবিশ্লেষকেরা।
এরই মধ্যে দুর্দশার চিহ্ন ফুটে উঠতে শুরু করেছে। যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্যানুসারে, ইংল্যান্ড ও ওয়েলস অঞ্চলে করপোরেট অসচ্ছলতার হার আগের বছরের চেয়ে ১৯ শতাংশ বেশি।
যুক্তরাজ্যের গবেষণাপ্রতিষ্ঠান বেগবিস ট্রেইনরের ত্রৈমাসিক রেড ফ্ল্যাগ প্রতিবেদন অনুসারে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশটিতে ৪ লাখ ৩৮ হাজার ৭০২টি ব্যবসাপ্রতিষ্ঠান আর্থিকভাবে বড় ধরনের চাপের মুখে ছিল, আগের বছরের একই সময়ের তুলনায় যা ৮.৫০ শতাংশ বেশি।
ব্রিটেনের খুচরা বিক্রেতা উইলকো ছাড় দেয়ার জন্য বিখ্যাত। চলতি বছরের গ্রীষ্মকালে এই খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান ধসে পড়েছে, যা এখন সরকারের নিয়ন্ত্রণে।
ফ্রান্সের ষষ্ঠ বৃহত্তম খুচরা প্রতিষ্ঠান ক্যাসিনো দেউলিয়াত্ব এড়াতে এই কেবল ঋণ পুনর্গঠনের আবেদন করেছে। রিজেন্ট বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক নিকোলা মারিনেল্লি রয়টার্সকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকগুলো যে আর নীতি সুদহার বৃদ্ধি করবে না, তা নয়। বরং তারা এখন কিছুটা বিশ্রাম নিচ্ছে।
নিকোলো মারিনেল্লি আরও বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আশা করছিল যে নীতি-সুদহার বৃদ্ধির ধারা থামবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তাই এখন আর তাদের পক্ষে উচ্চ সুদহারের প্রভাব লুকিয়ে রাখা সম্ভব নয়।
ব্যাংক অব ইংল্যান্ড ইতিমধ্যে সতর্কতা জারি করেছে যে করপোরেট প্রতিষ্ঠানগুলোর ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে, যে আশঙ্কা তাদের মোটেও খাটো করে দেখা উচিত হবে না।
এ ছাড়া তারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরেকটি পরামর্শ দিয়েছে। সেটা হলো, যেসব ঝুঁকি বিশ্লেষণ মডেল খাতভিত্তিক বিশ্লেষণ করে থাকে, তাদের ওপর নির্ভর না করে কোম্পানিভিত্তিক বিশ্লেষণ করা।
২০০৯ সালের পর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইংল্যান্ড ও ওয়েলসে সর্বোচ্চসংখ্যক কোম্পানি অসচ্ছল হয়ে গেছে। রয়টার্স জানিয়েছে, একটি বড় ব্যাংক প্রতি মাসে গড়ে ১০০টি ক্ষুদ্র প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনের আবেদন পাচ্ছে, দেড় বছর আগেও যা ছিল মাসে ১০টি।
শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













