ইস্টার্ণ ব্যাংক থেকে টাকা গায়েব, কিছুই জানেন না গ্রাহক
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ ব্যাংকের রাজশাহী শাখা থেকে এক গ্রাহকের পৌনে তিন লাখ টাকা গায়েব হয়ে গেছে।
মুঠোফোনে আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের ১০টি নম্বরে এই টাকা সরিয়ে নেওয়া হয়েছে। অথচ গ্রাহক কিছুই জানতেন না। ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী (ব্যাংক স্টেটমেন্ট) তুলে দেখেন, তাঁর জমানো টাকা প্রায় শেষ।
ভুক্তভোগী গ্রাহকের নাম আতিকুর রহমান। তাঁর সন্দেহ, ঘটনার সঙ্গে ব্যাংকের কেউ জড়িত রয়েছেন। এই ঘটনায় তিনি গতকাল সোমবার রাজশাহী সাইবার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নালিশি মামলা করেন।
আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আদেশটি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের রাজশাহী ও প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
গ্রাহকের পক্ষে আদালতে মামলাটি করেন জেলা জজ আদালতের আইনজীবী শাহীন আলম। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এই মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
মামলার আরজিতে বলা হয়েছে, ভুক্তভোগী আতিকুর রহমান একটি বিমা প্রতিষ্ঠানের শাখাপ্রধান। তাঁর হিসাব নম্বর থেকে ২ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ১৬ ও ১৭ আগস্ট ১০টি বিকাশ নম্বরে ১০টি লেনদেনের মাধ্যমে টাকাগুলো সরানো হয়।
ভুক্তভোগী আতিকুর রহমান বলেন, তিনি গত ১৫ আগস্ট ব্যক্তিগত কাজে ভারতে যান। ১৯ আগস্ট দেশে ফেরেন। ৩ সেপ্টেম্বর তিনি ব্যাংকে টাকা তুলতে যান। তখন ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তাঁর হিসাবে পর্যাপ্ত টাকা নেই।
এরপর ব্যাংক কর্তৃপক্ষ ওই গ্রাহককে তাঁর ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী দেয়। তাতে টাকা সরানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
মামলা বিবরণে বলা হয়, আতিকুরের গায়েব হওয়া ২ লাখ ৭৬ হাজার ৪০০ টাকার মধ্যে ০১৭৩৩২৭৫১৬১ নম্বরে ২০ হাজার ৪০০ টাকা, ০১৭৯০১৪৫৪০২ ০১৬৪০০৯৩৯২৩ ও ০১৬৪০০৯৩৯২২ নম্বরে ২৫ হাজার ৫০০ টাকা করে এবং ০১৭৮৭০২৮৩৩৩, ০১৮২৮১৬২৫১০, ০১৭৭৪৬২৭৪৪৩, ০১৭৯৭৮৫১৫৮০, ০১৭৮৭০০৩৩৮০ ও ০১৫১৭০০২৫৮৯ নম্বরে ৩০ হাজার টাকা করে তুলে নেওয়া হয়েছে।
মামলার আরজিতে আরও বলা হয়, দেশের বাইরে যাওয়ার জন্য গ্রাহক আতিকুর রহমান ব্যাংকে ডলার এনডোর্স করতে গিয়েছিলেন। তিনি যে ভারতে যাচ্ছেন, তা ব্যাংকের অনেক কর্মকর্তাই জানতেন।
আতিকুরের সন্দেহ, তাঁর অনুপস্থিতিতে ব্যাংকের এক বা একাধিক কর্মকর্তা এই টাকা তুলে নিয়েছেন। টাকা তোলার বিষয়টি জানতে পারার পরদিন ৪ সেপ্টেম্বর তিনি নগরের বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ প্রাথমিক তদন্তও করে। এরপর তিনি আদালতে নালিশি মামলাটি করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
আগামী ২৫ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য ইস্টার্ণ ব্যাংকের রাজশাহী শাখাকে নির্দেশনাও দিয়েছেন আদালত।
শেয়ারনিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











