ব্যাংক-বিমা-ব্রোকারেজ হাউজের সংখ্যায় এগিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ব্যাংক, বিমা কোম্পানি, ব্রোকারেজ ফার্ম ও মার্চেন্ট ব্যাংকের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। গত কয়েক দশকে সরকার আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। ফলে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।
বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা গেছে, বাংলাদেশে ব্যাংকের সংখ্যা ৫১টি, যেখানে ভারতে ৩৪টি, নেপালে ২০টি, ভিয়েতনামে ৩৪টি, পাকিস্তানে ২৯টি, শ্রীলঙ্কায় ১৬টি, থাইল্যান্ডে ২২টি এবং নাইজেরিয়ায় ১৭টি। তবে বাংলাদেশে ব্যাংকের সংখ্যা বেশি হলেও এখনো প্রায় দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ ব্যাংকিং সুবিধা বঞ্চিত।
একইভাবে, বাংলাদেশে ৮০টি বিমা প্রতিষ্ঠান আছে। অথচ ভারতে আছে ৫৮টি, নেপালে ৩৪টি, ভিয়েতনামে ৫৩টি, পাকিস্তানে ৫৪টি, শ্রীলঙ্কায় ২৭টি, থাইল্যান্ডে ৭৪টি এবং নাইজেরিয়ায় ৫৭টি বিমা প্রতিষ্ঠান আছে। তারপরও বিমা করার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন।
স্টক ব্রোকারেজ ফার্মের দিক থেকেও বাংলাদেশ শীর্ষে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৪০২টি ব্রোকার সেবা দিয়ে থাকে। আর ভারতে ব্রোকারেজ ফার্মের সংখ্যা ৩১৪টি, নেপালে ৬৭টি, ভিয়েতনামে ৮৯টি, পাকিস্তানে ২০৪টি, শ্রীলঙ্কায় ২৬টি, থাইল্যান্ডে ৩৬টি এবং নাইজেরিয়ায় ১৮৩টি।
৬৮টি মার্চেন্ট ব্যাংক নিয়ে বাংলাদেশ আটটি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে। এই তালিকায় সবার ওপরে আছে ভারত, দেশটিতে ২০০ মার্চেন্ট ব্যাংক কাজ করে। এছাড়া নেপালে ২৮টি, ভিয়েতনামে ১৭টি, পাকিস্তানে ৫৪টি, শ্রীলঙ্কায় ২১টি, থাইল্যান্ডে ৫০টি ও নাইজেরিয়ায় ৩২টি মার্চেন্ট ব্যাংক আছে। কিন্তু অর্থনীতিতে মূলধন যোগান দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে শেয়ারবাজারের অবদান খুবই কম।
বাংলাদেশে বিপুল সংখ্যক ব্যাংক থাকা সত্ত্বেও গ্রামীণ এলাকা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে তাদের উপস্থিতি সন্তোষজনক নয়। অন্যদিকে শেয়ারবাজারে ব্রোকারেজ ফার্ম ও মার্চেন্ট ব্যাংকের অবদান তুলনামূলক কম।
২০২২ সালে বিমা খাতে বাংলাদেশের মোট জনগণের তুলনায় বীমা খাতে যুক্ত হওয়ার হার ছিল ০.৪৬ শতাংশ। বিপরীতে ভারতে ছিল ৪.২০ শতাংশ, নেপালে ৩.৫৭ শতাংশ, ভিয়েতনামে ৩.৩৮ শতাংশ, পাকিস্তানে ০.৯১ শতাংশ, শ্রীলঙ্কায় ১.৩৯ শতাংশ ও নাইজেরিয়ায় ০.৫ শতাংশ।
ভারতের মার্চেন্ট ব্যাংকগুলো ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ২ হাজার ১৮৩টি কোম্পানির প্রাথমিক তহবিল সংগ্রহে সহায়তা করেছে। একই সময়ে বাংলাদেশের মার্চেন্ট ব্যাংকগুলো মাত্র ৫০টি কোম্পানিকে তহবিল সংগ্রহে সহায়তা করেছে।
২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের বাজার মূলধন-জিডিপি অনুপাত ১৮.৩৯ শতাংশ থেকে কমে ১৩.০২ শতাংশে নেমে এসেছে। অবশ্য সরকারি সিকিউরিটিজ তালিকাভুক্তির ফলে ২০২২-২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯.১৪ শতাংশে।
ভারতে এই অনুপাত ১০৩ শতাংশ, নেপালে ৬৩ শতাংশ, ভিয়েতনামে ৯০ শতাংশ, পাকিস্তানে ১০ শতাংশ, শ্রীলঙ্কায় ১৬ শতাংশ, থাইল্যান্ডে ১০৮ শতাংশ এবং নাইজেরিয়ায় ১৪ শতাংশ।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্যে দেখা গেছে, ২০২২ সালে চারটি বিমা কোম্পানির দাবি নিষ্পত্তির অনুপাত ছিল ৪০ শতাংশেরও কম। এর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্সের নিষ্পত্তির অনুপাত ছিল ১.৮৩ শতাংশ, যা বিমা কোম্পানিগুলোর মধ্যে সর্বনিম্ন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক এস এম ইব্রাহিম হোসেন বলেন, 'তীব্র প্রতিযোগিতার কারণে বেশিরভাগ বিমা কোম্পানি ভালো ব্যবসা করতে পারছে না। এই কারণে তারা গ্রাহকদের ভালো সেবাও দিতে পারছে না।'
শেয়ারনিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- চুক্তিভিত্তিক নিয়োগের পর বেতন পুনর্নির্ধারণের উদ্যোগ বিএসইসিতে
- বাজারে হস্তক্ষেপের অভিযোগ নাকচ করল বিএসইসি
- সালতা ক্যাপিটালে ১০০ কোটি টাকার অনিয়ম, ক্ষতিগ্রস্ত হাজারো বিনিয়োগকারী
- বিনিয়োগকারী ঐক্য পরিষদ থেকে বহিষ্কার সাজ্জাদুল হক
- ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ও নিয়ন্ত্রক সীমা লঙ্ঘন, ঢাকা ইন্স্যুরেন্সে আর্থিক ঝুঁকির ইঙ্গিত
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- বিশেষজ্ঞরা জানালেন চুল আঁচড়ানোর সঠিক নিয়ম
- এক পোস্টেই নতুন বিতর্কের জন্ম দিলেন শাওন
- তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- দায়িত্ব ছাড়ার পর আবেগঘন বার্তা সারওয়ার আলমের
- ছবি-ভিডিও ধারণের কারণ বলতে না পেরে বিপাকে যুবক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১০ শতাংশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ২৩ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- সূচকে শক্তিশালী উত্থান, লেনদেন কমলেও ইতিবাচক বার্তা বাজারে
- ২৩ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ভিত্তি তৈরি হয়েছে: আমির খসরু
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাতকড়া পরেই জানাজায় সাবেক মেয়র, আবেগঘন মুহূর্তে যা বললেন
- চীনের এক সিদ্ধান্তেই বদলে যেতে পারে জ্বালানি বাজার
- চার দিনে ৬ দফা ভূমিকম্প; বড় বিপদের ইঙ্গিত
- একাদশে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, থাকছে না ভর্তি পরীক্ষা!
- বাংলাদেশি কর্মীদের নিয়ে বড় ঘোষণা দিল মালয়েশিয়া
- জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রকাশ
- বদলে গেল ভিসা ও কনস্যুলার ফি পাঠানোর নিয়ম
- সংসদে বিস্ফোরক দাবি: ‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হোক’
- পে-স্কেল বাস্তবায়নে নতুন মোড়
- কাগজে লাভ, বাস্তবে বিশাল লোকসান ওয়ান ব্যাংকের?
- শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালে বিচারক পরিবর্তন
- ইসলামী ব্যাংকের সুশাসন ফেরাতে দ্রুত পদক্ষেপের দাবি
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- প্রত্যাহারের পর সামনে এলো সারওয়ারকে নিয়ে অজানা তথ্য
- সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আদালতেই ক্ষোভ উগরে দিলেন ইনু, এরপর যা ঘটল...
- ইসলামী ব্যাংক নিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক!
- মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্র সজীবকে
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন বদিউজ্জামান তপাদার
- পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সম্পদের সঠিক মূল্যায়নে জমি পুনর্মূল্যায়ন করবে কাশেম ইন্ডাস্ট্রিজ
- মুনাফা উত্তোলনে চাপের মুখে শেয়ারবাজার
- ২২ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২২ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ
- বাংলাদেশ নিয়ে নতুন দাবি ইসরায়েলের, কড়া নজরদারিতে দেশ!
- লোকসান, প্রভিশন ঘাটতি ও দুর্বল মূলধন—চ্যালেঞ্জে আইএফআইসি ব্যাংক
- সেনা কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেনাপ্রধান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- মিউচুয়াল ফান্ড রূপান্তরে সরে গেল আইনি বাধা
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- পরীমনির বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের!
- ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- তালিকাচ্যুতির ঝুঁকি এড়াতে বিএসইসির দ্বারস্থ বেক্সিমকো ফার্মা, মিললো অনুমোদন
- ন্যাশনাল হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ






