জেমিনির শেয়ার কারসাজিতে জড়িত দুই মাফিয়া সদস্য
শাহ মোঃ সাইফুল ইসলামঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সী ফুড পিএলসির শেয়ার নিয়ে চলছে অস্বাভাবিক কারসাজি। কোম্পানিটির শেয়ার কারসাজিতে নেতৃত্ব দিচ্ছেন শেয়ারবাজারের মাফিয়া ও সন্ত্রাসী চক্রের প্রধান দুই সদস্য। তারা দুজনই বর্তমান সংসদের সদস্য। এদের মধ্যে একজন কোম্পানিটির মালিক নিজেই আরেক জন ওরিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক। কোম্পানিটির শেয়ার কারসাজির তথ্য অনুসন্ধানে বিষয়টি উঠে আসে শেয়ারনিউজের হাতে।
আর কোম্পানিটির শেয়ার কারসাজিতে এই দুই কর্পোরেট মাফিয়া চক্রকে সহায়তা করছেন শেয়ারবাজার নিয়নন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়েত উল ইসলাম নিজেই। আর এই শেয়ার কারসাজিতে বিএসইসির চেয়ারম্যানের সাথে সমন্বয় করছেন ওরিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম বুলবুল এমপি।
এবাদুল করিম বুলবুল এর আগে করোনার সময় বিকন ফার্মাসিউটিক্যালস এবং পরে ওরিয়ন ইনফিউশনের শেয়ার নিয়েও করসাজি করে শেয়ারবাজার থেকে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে। সে সময় থেকেই তিনি শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার কারসাজিতে সক্রিয় রয়েছে।
বর্তমানে তিনি জেমিনি সী ফুডের পাশাপাশি খান ব্রাদার্স ওভেন ব্যাগের শেয়ার নিয়েও করসাজি করে চলেছেন। আর এবাদুল করিম বুলবুল এমপিকে এই কারসাজি পরিচালায় সহায়তা করছেন খোদ কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ। জানতে চাইলে বিএসইসির সার্ভেলেন্স টিমের সদস্য কামরুজ্জামান শেয়ারনিউজকে বলেন, জেমিনি সী ফুডের শেয়ার নিয়ে কারসাজি করছে শেয়ারবাজারের মাফিয়া হিসেবে পরিচিত বিকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম বুলবুল এমপি। আর এতে সহায়তা করছেন একই গ্রুপের সদস্য কাজী নাবিল আহমেদ এমপি। দুই জনই সংসদ সদস্য হওয়ার কারণে চাইলেই বিএসইসি লাগাম টেনে ধরতে পারেনা।
কাজী নাবিল আহমেদ এমপি হচ্ছেন জেমিনি সী ফুডের পরিচালক এবং জেমকন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। প্রতিষ্ঠানটি তার বাবা প্রতিষ্ঠা করে ছিলেন।
গত এক বছরে কোম্পানিটির শেয়ার ১৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৯৬০ টাকা পর্যন্ত লেনদেন হতে দেখা গেছে। এতে করে এক বছরে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮১০ টাকা বা ৫৪০ শতাংশ। কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি পেলেও নিরব অবস্থানে রয়েছে নিয়নন্ত্রক সংস্থা বিএসইসি।
কারণ বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়েত উল ইসলামের সহায়তাই এই কারসাজি পরিচালনা হচ্ছে। যার কারণে বিএসইসির সার্ভেলেন্স টিম চাইলেও কিছুই করতে পারছেনা। অথচ সার্ভেলেন্স থেকে দেখতে পারছে কে বা কারা এই শেয়ারটি নিয়ে কারসাজি করছে।
এই বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শেয়ারনিউজকে বলেন, জেমিনি সী ফুডের শেয়ার নিয়ে কারসাজি চলছে বিষয়টি বিএসইসির নজরে রয়েছে। বিএসইসির সার্ভেলেন্স টিম এটি নজরে রেখেছে।
সার্ভেলেন্স টিম জানে কে বা কারা এই কারসাজি পরিচালনা করেছে কিন্তু কোন প্রকার ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন? জানতে চাইলে তিনি বলেন, এখানে অনেক বড় বড় জায়গা থেকে কারসাজি পরিচালনা করা হচ্ছে। আমি চাইলেও সকলের নাম বলতে পারবো না। বিএসইসি চাইলেই তাদের কিছু করতে পারবে না।
এই বিষয়ে বিএসইসির চেয়ারম্যান ও একাধিক কমিশনারের সাথে কথা বললেও কোন প্রকার উত্তর দিতে নারাজ তারা।
জেমিনি সী ফুডের শেয়ার নিয়ে কারসাজি করার জন্য আর্থিক প্রতিবেদনেও অনেক অনিয়ম করেছে প্রতিষ্ঠানটি। মুনাফা ভালো দেখিয়ে শেয়ার কারসাজিকারীদের সহায়তা করছে।
কারণ শেয়ার প্রতি আয় বা ইপিএস বেশি দেখালেই কোম্পানিটির শেয়ারের পিই রেশিও কমে যায়। এতে করে ওই শেয়ারের বিপরীতে বেশি মার্জিন নিয়ে সহজেই কারসাজি করা যায়। আর এভাবেই কোম্পানিটি কারসাজিতে সহায়তা করে চলেছে। আর এমন অনিয়ম নজরে আসছেনা নিয়ন্ত্রক সংস্থারও।
এই বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ এইচ এম মিজান উর রশীদ চৌধুরী বলেন, জেমিনি সী ফুডের শেয়ার কারসাজিতে জড়িত বর্তমান সংসদের দুই সদস্য। এদের মধ্যে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম বুলবুল এমপি এবং জেমকন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট কাজী নাবিল আহমেদ এমপি।
এই দুই এমপি শেয়ারবাজার নিয়নন্ত্রক সংস্থা বিএসইসির সহায়তায় প্রকাশ্যে জেমিনির শেয়ার নিয়ে কারসাজি করছে। বিএসইসি জেনেও তা নিয়ে কোন প্রকার উদ্যেগ গ্রহণ করছে না। বরং কারসাজিতে সহায়তা করছে।
অবিলম্বে কারসাজি চক্রকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে মিজান উর রশীদ চৌধুরী।
শেয়ারনিউজ, ১৪ জুন ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











