জালালাবাদ গ্যাসের বিরুদ্ধে ২৬৬ কোটি টাকার মামলায় জিতেছে লাফার্জ
নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক আরবিট্রেশন ট্রাইব্যুনালের আদেশ অনুসারে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডকে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডকে ২৬৬ কোটি টাকা ফেরত দিতে হবে। এই অর্থ লাফার্জহোলসিম থেকে অতিরিক্ত গ্যাস বিল হিসাবে আদায় করা হয়েছে।
ট্রাইব্যুনাল গ্যাস বিক্রয় চুক্তির (জিএসএ) সিলিং মূল্য বিধানের বৈধতাও ঘোষণা করেছে এবং লাফার্জহোলসিম ইনভয়েজের বেশি মূল্য পরিশোধ করা থেকেও অব্যাহতি দিয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল লাফার্জহোলসিমের পক্ষে আদেশ ঘোষণা করে।
যদিও দুই বছর আগে লাফার্জহোলসিমকে ৯০ কোটি ২৫ লাখ টাকা জালালাবাদ গ্যাসকে পরিশোধ করার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব কমিউনিকেশন তৌহিদুল ইসলাম সংবাদ মাধ্যম বলেন, " আদেশটি আমাদের কোম্পানির পক্ষে এসেছে। বর্তমানে আমাদের আইন বিশেষজ্ঞরা আদেশটি পর্যালোচনা করছে।"
এদিকে, জালালাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (আইন বিষয়ক) জিতেন্দ্র কুমার দাস বলেন, আমরা এখনো সালিশি ট্রাইব্যুনালের আদেশ পাইনি।
এর আগে ২০২১ সালে আপিল বিভাগ লাফার্জহোলসিমকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত হারে গ্যাস বিল পরিশোধের নির্দেশ দেয়। যার ফলে বহুজাতিক সিমেন্ট নির্মাতা প্রতিষ্ঠানটি ওই বছরের জুন মাসে জিএসএ মূল্যের চেয়ে ২৬৬ কোটি টাকা অতিরিক্ত পরিশোধ করে।
লাফার্জহোলসিম ১৫ বছর আগে ২০০৩ সালের জানুয়ারিতে জালালাবাদ গ্যাসের সাথে স্বাক্ষরিত জিএসএ অনুযায়ী গ্যাসের শুল্ক পরিশোধ করছিল।
জালালাবাদ গ্যাস কর্মকর্তার মতে, জিএসএ-এর মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। "কিন্তু যখন এটি স্বাক্ষরিত হয়েছিল, তখন গ্যাসের দাম বাড়লে অ্যাডজাস্ট করার জন্য চুক্তি নবায়নের কোনো বিধান ছিল না।"
লাফার্জহোলসিম জালালাবাদ গ্যাস থেকে তার গ্যাস ব্যবহারের বিপরীতে প্রতি ঘনমিটার গ্যাসের শুল্ক হিসাবে ৭ টাকা ৯১ পয়সা পরিশোধ করছিল, যার সর্বোচ্চ মূল্য ছিল ২.৮ ডলার প্রতি এমসিএফ (১ হাজার ঘনফুট)।
কিন্তু যখন ক্যাপটিভ সেক্টরে ব্যবহৃত গ্যাসের প্রতি ইউনিটের দাম সেপ্টেম্বর ২০১৫ সালে বিইআরসি কর্তৃক ঘোষিত নতুন হারে চুক্তিতে উল্লিখিত ‘সর্বোচ্চ স্ল্যাব’ ছাড়িয়ে যায়, তখনই উভয় সংস্থার মধ্যে বিরোধ দেখা দেয়।
নতুন হার অনুযায়ী, দেশের সিমেন্ট কারখানার শুল্ক প্রায় দ্বিগুণ হয়ে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের জন্য প্রতি ঘনমিটারে ১৩ টাকা ৮৫ পয়সা এবং গ্যাস ব্যবহারের জন্য প্রতি ঘনমিটারে ১০ টাকা ৭০ পয়সা হয়েছে।
জালালাবাদ গ্যাস সূত্র জানায়, লাফার্জহোলসিম প্রতিদিন প্রায় ১৬ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস ব্যবহার করছে যার মধ্যে এটি সিমেন্ট উৎপাদনের জন্য একটি বয়লার চালাতে ১২.৩০ মিলিয়ন ঘনফুট এবং অবশিষ্ট ৩.৭০ মিলিয়ন ঘনফুট একটি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট চালাতে খরচ করে।
তবে বিইআরসির নতুন মূল্যে লাফার্জহোলসিম গ্যাসের বিল পরিশোধ না করায় জালালাবাদ গ্যাস ক্ষতির মুখে পড়েছে।
এই কারণে আগের চুক্তি নবায়ন করা যৌক্তিক হয়ে ওঠে। কিন্তু বারবার চেষ্টা করেও বর্ধিত গ্যাসের দাম যোগ করে চুক্তি করা সম্ভব হয়নি।
এই বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে একাধিকবার বৈঠক করার চেষ্টা করেও কোনো ফলাফল পায়নি।
পরে লাফার্জহোলসিমকে চূড়ান্ত নোটিশ দেয় জ্বালানি বিভাগ। নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর না করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বলেও সতর্ক করা হয় সিমেন্ট নির্মাতাটিকে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে লাফার্জহোলসিম আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালে বিরোধ সমাধানের জন্য জালালাবাদ গ্যাসকে সালিশি নোটিশ জারি করে।
এরপর গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল লাফার্জহোলসিমের পক্ষে আদেশ ঘোষণা করে।
শেয়ারনিউজ, ১৬ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


