উন্নত ও স্মার্ট শেয়ারবাজার গড়তে কাজ করছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় অর্থনীতির তুলনায় শেয়ারবাজার এখনও অনেকখানি পিছিয়ে রয়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারকে উন্নত ও স্মার্ট শেয়ারবাজারে পরিণত করতে কাজ করছে বলে জানিয়েছেন বিএসইসি’র কমিশনার মো. আবদুল হালিম।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এর যৌথ উদ্যোগে কক্সবাজারে ‘ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজারের ইনানিতে অবস্থিত সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড হোটেলে কনফারেন্স অনুষ্ঠানটি শুরু হয়। কনফারেন্স অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
বিএসইসির কমিশনার আরও বলেন, অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশ শক্ত অবস্থানে রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে বিনিয়োগকারীদের মিউচ্যুয়াল ফান্ড খাতে বিনিয়োগে আগ্রহী করতে হবে।
দেশের শেয়ারবাজারকে আরও এগিয়ে নিতে কনফারেন্সে উপস্থিত সকল অংশীজনদের পরামর্শ ও মতামত দেয়ার অনুরোধ করেন বিএসইসির এই কমিশনার।
কনফারেন্স অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ(সিএসই), অ্যাসোসিয়েশন অব এসেট ম্যানেজম্যান্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড (এএএমসিএমএফ) এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) এর শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
কনফারেন্স অনুষ্ঠানে বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় ‘টেকনলোজি ফর ট্রান্সফারেন্সি অ্যান্ড লিকুইডটি অব মিউচ্যুয়াল ফান্ডস অ্যান্ড আধার কালেক্টিভ ইনভেস্টম্যান্ট স্কিমস’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনা আলোচক হিসেবে অংশ নেন অ্যাসোসিয়েশন অব এসেট ম্যানেজম্যান্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ড (এএএমসিএমএফ) এর প্রেসিডেন্ট হাসান ইমাম, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) এর চেয়ারম্যান মো শামীম আহসান, ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এর চীফ রেগুলেটরী অফিসার (সিআরও) আবু তাহের মোহাম্মদ খায়রুল বাশার এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম ফারুক। প্যানেল আলোচনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড এবং অন্যান্য কালেকটিভ বিনিয়োগ স্কীম এর তারল্য এবং স্বচ্ছতা নিশ্চিত করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচকবৃন্দ আগামীতে দেশে মিউচ্যুয়াল ফান্ড এবং অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড খাতের সুযোগ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের শেয়ারবাজার ও অর্থনীতি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মধ্যাহ্ন বিরতির পর কনফারেন্স অনুষ্ঠানের দ্বিতীয়াংশে বিএসইসি’র পরিচালক মোঃ মাহমুদুল হক ‘রেগুলেটরী অভারসাইট অব এসেট ম্যানজম্যান্ট, ট্রাস্ট্রিস অ্যান্ড কাস্টডিওস’ শীর্ষক উপস্থাপনা প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয়াংশে ‘অ্যাকাউন্টিং, অডিটিং অ্যান্ড রিপোর্টিং অব কালেক্টিভ ইনভেস্টম্যান্ট স্কিম’ বিষয়ে হুদাভাসি চৌধুরীএন্ড কোং এর সাব্বির আহমেদ এবং ‘মার্কেট ডেভেলোপম্যান্ট ফর এক্সচেঞ্জ ট্রেড ফান্ডস (ইটিএফ)’ বিষয়ে সাদাত মান্নান প্রেজেন্টেশন প্রদান করেন।
কনফারেন্স অনুষ্ঠানের শেষাংশে বিএসইসি’র কমিশনার ড. মিজানুর রহমান এর সঞ্চালনায় একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
কনফারেন্স অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। তিনি ‘ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠানে আগত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। অদূর ভবিষ্যতে বাংলাদেশে মিউচ্যুয়াল ফান্ড খাতের ব্যাপ্তি আরও বাড়বে এবং দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি কনফারেন্স অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শেয়ারনিউজ, ১৬ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন অগ্রগতি, হাইকোর্টে আবেদন পাঠানোর সিদ্ধান্ত
- বিআইএফসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সেনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রাজধানীর যানজট কমাতে মহাখালীর বাস যাচ্ছে পূর্বাচলে
- ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত
- নেপালের প্রধানমন্ত্রীকে নিয়ে সংসদে তীব্র সমালোচনা
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- ব্যাংকের খেলাপি ঋণ উদ্ধারে বড় পরিবর্তন, নতুন আইনের খসড়া প্রকাশ
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে তালাক—বিধান নিয়ে যা জানা জরুরি
- ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
- বাজুসের নতুন দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব











