পুতিন-কিম জং মৈত্রী কতটা ভয়ানক?
নিজস্ব প্রতিবেদক : উত্তর কোরিয়ার একাধিপতি কিম জং উন চলতি সেপ্টেম্বর মাসেই রাশিয়া সফরের কথা জানিয়েছেন। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে, সে বিষয়ে পিয়ংইয়ং বা মস্কো তেমন কোনো তথ্য দেয়নি। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার বিষয়টিই হবে দুই নেতার মধ্যে প্রধান আলোচ্য বিষয়।
রাশিয়া সফরে কিম ও পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোতে আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে। এসব দেশের মধ্যে এই বৈঠক গভীর উদ্বেগও ছড়াচ্ছে। বিশেষ করে রাশিয়া ও উত্তর কোরিয়া যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো ধরনের যৌথ পরিকল্পনায় পৌঁছায়, তা সারাবিশ্বের জন্যই হুমকির কারণ হয়ে দাাঁড়াবে বলে মনে করছে পশ্চিমা বিশ্ব।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র বেচাকেনা নিয়ে কোনো চুক্তি হলে সেটি দুই দেশের জন্যই হবে চূড়ান্ত লাভজনক। ইউক্রেনের সঙ্গে দীর্ঘ যুদ্ধে জড়ানোর ফলে রাশিয়ার এখন প্রচুর অস্ত্র ও গোলাবারুদ চাই। দেশটি রীতিমতো এরকম অস্ত্র-গোলাবারুদের জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে অস্ত্র-গোলাবারুদ দুটিই অঢেল রয়েছে উত্তর কোরিয়ার।
অন্যদিকে, বিভিন্ন দেশের জারি করা নিষেধাজ্ঞার আওতায় থাকা উত্তর কোরিয়ার প্রয়োজন অর্থ ও খাদ্য। তিন বছর ধরে দেশের সীমান্ত প্রায় বন্ধ রয়েছে। এর আগে ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে গেছে। সব মিলিয়ে দেশটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাশিয়ার সাথে অস্ত্র চুক্তি উত্তর কোরিয়ার জন্য একটি বড় স্বস্তি হিসাবে আসবে বলে মনে করা হচ্ছে।
একটু গভীরে তাকালে, এই সম্ভাব্য চুক্তি পিয়ংইয়ং এবং মস্কোর জন্য আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার দরজা খুলে দেবে। এই ঘটনায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। তবে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনের মধ্যে বৈঠক চুক্তিটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।
এদিকে কিম-পুতিনের বৈঠকের খবরে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর উদ্বেগের বিষয়ে বৈচিত্র্য রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদি অগ্রাধিকার নিশ্চিতভাবেই হবে উত্তর কোরিয়ার অস্ত্রশস্ত্র যেন ইউক্রেনের যুদ্ধে না আসতে পারে সেটি নিশ্চিত করা। কিন্তু অস্ত্রের বিনিময়ে কিম রাশিয়া থেকে কী পাবেন, সেটিই সিউল তথা দক্ষিণ কোরিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু।
কারণ সিউল মনে করছে, রাশিয়া অস্ত্রের জন্য মরিয়া হয়ে ওঠার কারলে কিম জং উন দেশটির কাছ থেকে অস্ত্রের দাম হিসেবে অনেক বেশি কিছু আদায় করে নেওয়ার পরিস্থিতিতে আছেন। এ ক্ষেত্রে কিম রাশিয়ার কাছ থেকে সামরিক সহায়তাও চাইতে পারেন বলে মনে করছে সিউল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ব্রিফ করেছে সাংবাদিকদের। তারা বলছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এমন ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া যৌথ নৌ মহড়া চালাতে পারে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিা ও জাপান দীর্ঘদিন ধরেই এমন নৌ মহড়া দিয়ে আসছে। এ ছাড়া কিম ভবিষ্যতেও রাশিয়ার কাছ থেকে অস্ত্র নিতেই পারবেন।
তবে এসবের বাইরে দক্ষিণ কোরিয়ার জন্য সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হলো দুই দেশের মধ্যে আধুনিক অস্ত্র নির্মাণের কলাকৌশল বা জ্ঞান বা প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা, যা হয়তো কিমের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে আরও বেগবান করবে এবং নতুন কিছু করার সুযোগ করে দেবে। বিশেষ করে উত্তর কোরিয়া এখনো গোয়েন্দা স্যাটেলাইট ও পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিনের মতো কৌশলগত অস্ত্রশস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে সংগ্রাম করছে।
দক্ষিণ কোরিয়া সরকারের নানা পর্যায়ের কর্মকর্তারা অবশ্য এখনই পুতিন-কিম বৈঠক থেকে কিমের জন্য এত বেশি প্রাপ্তি হতে পারে বলে বিশ্বাস করছেন না। তা না হলেও বিশ্লেষকরা পরিস্থিতিকে উদ্বেগজনক বলেই মনে করছেন।
এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিসের রিসার্চ ফেলো ইয়াং ইউক বলছেন, রাশিয়া যদি উত্তর কোরিয়ার কাছে এখন অস্ত্র বিক্রি নাও করে, তাহলেও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণায় রাশিয়ার অর্থ নিয়োজিত হতে পারে।
ইয়াং বলেন, রাশিয়া যদি অস্ত্রের দাম তেল ও খাবার দিয়ে পরিশোধ করে, সেই তেল ও খাবার উত্তর কোরিয়ার অর্থনীতি পুনরুজ্জীবিত করায় ভূমিকা রাখবে, যা প্রকারান্তরে উত্তর কোরিয়ার অস্ত্র নিয়ে গবেষণাকেই শক্তিশালী করবে। এটি তাদের জন্য বাড়তি আয়ের একটি পথ হয়ে দাঁড়িয়েছে, যে সুযোগ আগে কখনো ছিল না।
সামরিক কৌশল ও অস্ত্র ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ ইয়াং আরও বলেন, ১৫ বছর ধরে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার জাল বিছানো হয়েছে এমনভাবে যেন তারা ধ্বংসযজ্ঞ চালানোর মতো অস্ত্র তৈরি ও সেগুলোর ব্যবসা করতে না পারে। এখন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য রাশিয়া পুরো ব্যবস্থাটিকেই অকার্যকর করে দিতে পারেন।
উত্তর কোরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরো প্রকট হওয়ায় দেশটি ক্রমশ চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। চীনও উত্তর কোরিয়ার বিরুদ্ধে উচ্চকণ্ঠ নয়। এর মধ্যে গত বছর উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞার প্রস্তাব করেছিল। কিন্তু বেইজিং সেই প্রস্তাবে সাড়া দেয়নি। তার মানে উত্তর কোরিয়া বড় ধরনের শাস্তির সম্মুখীন না হয়ে অস্ত্র তৈরি চালিয়ে যেতে পারে।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা রয়েছে। উত্তর কোরিয়া এক্ষেত্রে বেইজিংয়ের জন্য এক ধরনের বাফার হিসেবে কাজ করে। বিনিময়ে বেইজিংকে মূল্য দিতে হবে পিয়ংইয়ংকে। কিন্তু পিয়ংইয়ং কখনোই শুধুমাত্র চীনের উপর নির্ভর করতে স্বাচ্ছন্দ্যবোধ করেনি। এখন তার রাশিয়া সফরের আগে, কিম জং উন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তার নেটওয়ার্ক প্রসারিত করার সুযোগ পাবেন।
এদিকে রাশিয়াও মরিয়া। ফলে কিম জং উন এমনটি ভাবতে পারেন- বেইজিংয়ের চেয়ে মস্কোর কাছ থেকে আরও বেশি কিছু আদায় করে নিতে পারবেন। এ ক্ষেত্রে দেখা যাবে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালেও এ নিয়ে টুঁ শব্দটি না করার বিষয়ে সম্মত হয়ে থাকতে পারেন পুতিন, যেটি আবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে প্রত্যাশা করা যায় না।
তবে পুতিন ও কিমের মধ্যে বৈঠকটি আদৌ হবে কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে। কিম জং উন সাধারণত উত্তর কোরিয়া থেকে বের হন না বললেই চলে। তিনি তার নিরাপত্তা নিয়ে রীতিমতো আতঙ্কে থাকেন। তার বিদেশযাত্রাকেও বিপদসংকুল বলেই বিবেচনা করেন। কিমের সর্বশেষ আন্তর্জাতিক সফর ছিল ২০১৯ সালে। ওই বছরের ফেব্রুয়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হ্যানয় গিয়েছিলেন তিনি। পরে এপ্রিলে ভ্লাদিভস্টক গিয়েছিলেন পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে। কিমের যাত্রা ছিল সশস্ত্র একটি ট্রেনে। এর মধ্যে কিম হ্যানয় গিয়েছিলেন চীন হয়ে দুই দিন ধরে যাত্রা করে।
কিম-পুতিন বৈঠকের আলোচ্যসূচি বা সিদ্ধান্ত কতটুকু প্রকাশ করবেন আর কতটুকু গোপন রাখবেন, সে বিষয়টি এখনো অস্পষ্ট। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রত্যাশা করতে পারেন যে এই বিষয়গুলো জনসম্মুখে আসবে আর তার সূত্র ধরে তারা কিম জং উনের বিরুদ্ধে উচ্চকিত হতে পারবেন। এর মধ্যে রাশিয়া-উত্তর কোরিয়ার মিলন থেকে শুরু করে সম্ভাব্য অস্ত্র চুক্তিও ব্যর্থ করে দেওয়া সম্ভব হবে। কিম জং অবশ্য খুব বেশি নড়াচড়ার সুযোগ পাবেন বলে মনে করছেন না ড. লু।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই যুক্তরাষ্ট্রের নেয়া বিভিন্ন কৌশলের একটি হলো গোয়েন্দা তথ্য প্রকাশ, যেন আলোচনায় থাকা চুক্তিগুলো সই না হয়। অন্যদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার কেউই এখন পর্যন্ত অস্ত্র বেচাকেনার কোনো ধরনের চুক্তির কথা বেমালুম অস্বীকার করেছে। এরকম কোনো চুক্তি হলে সেটি প্রকাশ করা হবে, এমন আশাও সম্ভবত দূরাশা।
শেয়ারনিউজ, ০৬ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- ২৫ কোটি টাকার নতুন বে-মেয়াদি ফান্ড অনুমোদন
- ঢাকার যে এলাকা থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- শিশু হত্যাকাণ্ডে ধরা পড়ল মূল আসামি – ঘটনা আরও ভয়ংকর
- গভীর ঘুমে আচ্ছন্ন, দরজা ভেঙে জাগিয়ে তুললো ফায়ার সার্ভিস
- ‘সাহারায় জীবিত’—খামেনিকে ঘিরে দাবির আসল রহস্য
- জঙ্গলে শ্বাসনালী কাটা সেই শিশুটির সঙ্গে যা হয়েছিল
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- অর্থনৈতিক চাপে শিল্পখাত, সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের নতুন পদক্ষেপ
- যেভাবে ঈদের ছুটি মিলবে ১০ দিন
- পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার
- ডিভিডেন্ড জটিলতায় সিলকো ফার্মার শেয়ারে নতুন বিধিনিষেধ
- ডিএসই ট্রেকধারী প্রতিষ্ঠানে প্রতিনিধিত্বে রদবদল
- বাজার লাল, তবুও ১৭ প্রতিষ্ঠানে বিক্রেতা উধাও
- ভূরাজনৈতিক উত্তেজনায় বড় ধস, ১৪ দিনের সর্বনিম্নে ডিএসই সূচক
- ছুটি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ০৩ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংকিং খাতে বড় পরিবর্তন: খেলাপি ঋণে তীব্র হ্রাস
- গণভোট অধ্যাদেশ স্থায়ী, হাইকোর্টের রুলে স্পষ্ট নির্দেশ
- ৫ কারণে এখনই নতুন পে-স্কেল জরুরি
- প্যারামাউন্ট টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইরানে ট্রাম্পের হামলায় যে বড় ক্ষতির মুখে পড়বে চীন
- যে ৩ কারণে মশা বেড়েছে
- ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় উত্থান
- সেহরিতে ৩ খাবার খেলে সারাদিন গ্যাস্ট্রিকের ঝুঁকি থাকে
- ১৫ দেশে মার্কিন নাগরিকদের জরুরি সতর্কতা
- নেতানিয়াহুর বার্তায় নতুন ইঙ্গিত
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা
- হরমুজ প্রণালীতে অচলাবস্থা: বিশ্বজুড়ে সার ও প্লাস্টিক সংকটের শঙ্কা
- বিক্রেতা সঙ্কটে হল্টেড প্রায় ৪ ডজন প্রতিষ্ঠান
- মধ্যপ্রাচ্য সংঘাত: জ্বালানি, রপ্তানি ও প্রবাসী আয়ে ঝুঁকি
- একাধিক ও গায়েবানা জানাজার বিধান
- ইরানকে কড়া বার্তা সৌদিসহ ৬ দেশের
- রাজনৈতিক চাপ নয়, চলমান সংস্কারে অটল নতুন গভর্নর
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন
- ইরান যুদ্ধের ধাক্কা কাটিয়ে সূচকে বড় উল্লম্ফন
- অ্যারামিটের এজিএম পেছাল, নতুন তারিখ ঘোষণা
- ০২ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এবার মসজিদের মিনারে লাল পতাকা বাঁধল ইরান
- ন্যাশনাল ব্যাংক: সরে দাঁড়ালেন মিন্টু, দায়িত্বে নিলেন মেহজাবিন
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে বড় আপডেট
- দুর্নীতির দায়ে বিএসইসি পরিচালকের বাধ্যতামূলক অবসর
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলায় চাকরি হারালেন ইমাম
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি
- মাত্র ১৮ মাসে বাংলাদেশের অর্থনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি
- গভর্নর পরিবর্তন নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
- ডরিন পাওয়ারের বড় চুক্তি সম্পন্ন!
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- দুদকের মামলায় যুবলীগের সম্রাটের এক ইতিহাসিক রায়
- সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো














