ভারতের রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র নিয়ে আলোচনার ঝড়
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রীয় আমন্ত্রণপত্রে প্রথমবারের মতো ব্যবহার করা হলো ‘প্রেসিডেন্ট অব ভারত’। এর আগে সব সময়ই আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’ উল্লেখ থাকতো।
নতুন এই সম্বোধনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই পরিবর্তনকে স্বাগত জানালেও অভিযোগ উঠেছে রাজনৈতিক উদ্দেশ্যেই এমন কাজ করেছে বিজেপি সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে হয়, ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ একাধিক বিশ্বনেতার।
এই বিশ্বনেতা ও ভারতের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার সেই আমন্ত্রণপত্রেই লেখা ছিল ‘প্রেসিডেন্ট অব ভারত’।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের নামকরণে এটাই প্রথম পরিবর্তন। তারা বলছেন, আমাদের সংবিধানেও দেশের নাম ভারত বলে উল্লেখ রয়েছে। সংবিধানের প্রথম অনুচ্ছেদেই বলা হয়েছে, ‘ইন্ডিয়া, যা আসলে ভারত- কয়েকটি প্রদেশ নিয়ে গঠিত হবে।’
শুধু আমন্ত্রণপত্রেই নয় বিদেশি প্রতিনিধিদলের কাছে দেওয়া জি-২০ এর বুকলেটেও ইন্ডিয়ার জায়গায় ভারত লেখা আছে। সেখানে বলা হয়েছে, ‘ভারত, মাদার অব ডেমোক্রেসি‘
এই পরিবর্তনের প্রশংসা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, `রিপাবলিক অব ভারত- আমি খুশি ও গর্বিত যে আমাদের সভ্যতা অমৃতকালের দিকে সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছে।‘
এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এই কাজটি আরও আগেই হওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘বিষয়টি মনকে প্রশান্তি দেয়। ভারতই আমাদের পরিচয়। আমরা এটা নিয়ে গর্বিত। রাষ্ট্রপতি আমাদের ভারত পরিচয়কে গুরুত্ব দিয়েছেন।’
তবে বিজেপি নেতারা বিষয়টির প্রশংসা করলেও সমালোচনা করছে বিরোধী দলীয় নেতারা। অনেকের দাবি, `ইন্ডিয়া‘ নামে বিরোধী জোট করায় বিজেপি সরকার এখন সবজায়গায় ‘ভারত’ নাম ব্যবহার করতে চাইছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘‘যদি ‘ইন্ডিয়া’ জোট নাম পাল্টে ‘ভারত’ রাখে তাহলে কি বিজেপি সরকার আবার দেশের নাম পরিবর্তন করবে?’’
রাষ্ট্রীয় জনতা দলের নেতা মনোজ ঝা বলেন, ‘‘কয়েক সপ্তাহ হয়েছে আমরা জোটের নাম দিয়েছি ইন্ডিয়া। আর এর মধ্যেই বিজেপি সবাইকে `রিপাবলিক অব ভারত‘ নামে আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে। সংবিধানে বলা আছে, ইন্ডিয়া, যা আসলে ভারত। আপনি আমাদের কাছ থেকে ইন্ডিয়াও নিতে পারবেন না, ভারতও নিতে পারবেন না।’’
দুইদিন আগেই বিজেপির অঙ্গসংগঠন আরএসএস দাবি করেছিল, ইন্ডিয়াকে ভারত বলে ডাকা উচিত। দলের প্রধান মোহন ভগবত বলেন, ‘‘আমাদের ‘ইন্ডিয়া’ নাম ব্যবহার বন্ধ করে ‘ভারত’ বলা উচিত। আমরা ‘ইন্ডিয়া’ বলি যারা ইংরেজি বলে তাদের জন্য। সেভাবেই বিষয়টি প্রচলিত হয়ে গেছে। কিন্তু এখন আর সেই সময় নেই। দেশের নাম ‘ভারত’ই থাকবে আপনি বিশ্বের যেকোনো প্রান্তেই যান না কেন।”
শেয়ারনিউজ, ০৫ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- ২৫ কোটি টাকার নতুন বে-মেয়াদি ফান্ড অনুমোদন
- ঢাকার যে এলাকা থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- শিশু হত্যাকাণ্ডে ধরা পড়ল মূল আসামি – ঘটনা আরও ভয়ংকর
- গভীর ঘুমে আচ্ছন্ন, দরজা ভেঙে জাগিয়ে তুললো ফায়ার সার্ভিস
- ‘সাহারায় জীবিত’—খামেনিকে ঘিরে দাবির আসল রহস্য
- জঙ্গলে শ্বাসনালী কাটা সেই শিশুটির সঙ্গে যা হয়েছিল
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- অর্থনৈতিক চাপে শিল্পখাত, সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের নতুন পদক্ষেপ
- যেভাবে ঈদের ছুটি মিলবে ১০ দিন
- পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার
- ডিভিডেন্ড জটিলতায় সিলকো ফার্মার শেয়ারে নতুন বিধিনিষেধ
- ডিএসই ট্রেকধারী প্রতিষ্ঠানে প্রতিনিধিত্বে রদবদল
- বাজার লাল, তবুও ১৭ প্রতিষ্ঠানে বিক্রেতা উধাও
- ভূরাজনৈতিক উত্তেজনায় বড় ধস, ১৪ দিনের সর্বনিম্নে ডিএসই সূচক
- ছুটি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ০৩ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংকিং খাতে বড় পরিবর্তন: খেলাপি ঋণে তীব্র হ্রাস
- গণভোট অধ্যাদেশ স্থায়ী, হাইকোর্টের রুলে স্পষ্ট নির্দেশ
- ৫ কারণে এখনই নতুন পে-স্কেল জরুরি
- প্যারামাউন্ট টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইরানে ট্রাম্পের হামলায় যে বড় ক্ষতির মুখে পড়বে চীন
- যে ৩ কারণে মশা বেড়েছে
- ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় উত্থান
- সেহরিতে ৩ খাবার খেলে সারাদিন গ্যাস্ট্রিকের ঝুঁকি থাকে
- ১৫ দেশে মার্কিন নাগরিকদের জরুরি সতর্কতা
- নেতানিয়াহুর বার্তায় নতুন ইঙ্গিত
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা
- হরমুজ প্রণালীতে অচলাবস্থা: বিশ্বজুড়ে সার ও প্লাস্টিক সংকটের শঙ্কা
- বিক্রেতা সঙ্কটে হল্টেড প্রায় ৪ ডজন প্রতিষ্ঠান
- মধ্যপ্রাচ্য সংঘাত: জ্বালানি, রপ্তানি ও প্রবাসী আয়ে ঝুঁকি
- একাধিক ও গায়েবানা জানাজার বিধান
- ইরানকে কড়া বার্তা সৌদিসহ ৬ দেশের
- রাজনৈতিক চাপ নয়, চলমান সংস্কারে অটল নতুন গভর্নর
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন
- ইরান যুদ্ধের ধাক্কা কাটিয়ে সূচকে বড় উল্লম্ফন
- অ্যারামিটের এজিএম পেছাল, নতুন তারিখ ঘোষণা
- ০২ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এবার মসজিদের মিনারে লাল পতাকা বাঁধল ইরান
- ন্যাশনাল ব্যাংক: সরে দাঁড়ালেন মিন্টু, দায়িত্বে নিলেন মেহজাবিন
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে বড় আপডেট
- দুর্নীতির দায়ে বিএসইসি পরিচালকের বাধ্যতামূলক অবসর
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলায় চাকরি হারালেন ইমাম
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি
- মাত্র ১৮ মাসে বাংলাদেশের অর্থনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি
- গভর্নর পরিবর্তন নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
- ডরিন পাওয়ারের বড় চুক্তি সম্পন্ন!
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- দুদকের মামলায় যুবলীগের সম্রাটের এক ইতিহাসিক রায়
- সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো














